এক ঝলক (১৯ এপ্রিল, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
আহমদনগর বস্তিতে খেলছিল শিশুটি। ক্যামেরা দেখে অবাক হয়ে চেয়ে আছে সে। মোহাম্মদপুর, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম

২ / ২০
বগুড়া শহরে দেদার চলছে মানুষ ও যানবাহন। মামলা দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। লাঠি দিয়ে যানবাহন আটকানোর চেষ্টায় পুলিশের এক  সদস্য। সাতমাথা এলাকা, বগুড়া। ছবি: সোয়েল রানা

৩ / ২০
বাজার করতে ভিড় জমিয়েছে মানুষ। সামাজিক দূরত্বের নেই বালাই। বড়বাজার,  খুলনা,  ১৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২০
একটু একটু করে বড় হচ্ছে লিচু। বাহাদুরপুর,যশোর, ১৯ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা

৫ / ২০
জেকেজি হেলথ কেয়ার নামে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সেখানে জ্বর, ঠান্ডা কাশিতে ভোগা রোগীরা নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। গতকাল বেলা পৌনে একটায় কলেজ ফটকের সামনে।  দিনার মাহমুদ

৬ / ২০
করোনাভাইরাসের বিস্তারে দোকান-হোটেল সব বন্ধ। আগে দোকান বা হোটেলের ফেলে দেওয়া খাবার বা মানুষের দেওয়া খাবার পেত। এখন আর সে সুযোগ নেই। পথের কুকুরের খাবার সংকট দেখা দিয়েছে। খাবারের অপেক্ষায় বসে আছে তিনটি কুকুর। মোহাম্মদপুর, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: মানসুরা হোসাইন

৭ / ২০
খাবারের আশায় সড়কের ওপর প্রতিদিন বসে থাকেন হাজারো অসহায় মানুষ। কোনো গাড়ি এলে দল বেঁধে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায়।  ছবি: সৌরভ দাশ

৮ / ২০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখছেন ট্রেনযাত্রীরা। দুই যাত্রীর মাঝখানে একটি করে আসন ছেড়ে দেওয়ার জন্য ক্রশ চিহ্ন দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।  এএফপি

৯ / ২০
সারা দেশে চলছে লকডাউন। এর মধ্যে একটি মোটরসাইকেলে যাতায়াত করছেন দুজন। ট্রাফিক পুলিশ মোটরসাইকেলটি থামিয়ে তাঁদের পরিচয়পত্র খতিয়ে দেখছেন। গতকাল ভারতের হায়দরাবাদ শহরে।  ছবি: এএফপি

১০ / ২০
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালিতে চলছে লকডাউন। ভেনিস শহরে অনেক পরিবার খাদ্যসামগ্রী কিনতে বাইরে যেতে পারেনি। এসব পরিবারকে গন্ডোলায় করে গতকাল খাদ্যসামগ্রী সরবরাহ করছেন স্বেচ্ছাসেবী দুই নারী।  ছবি: এএফপি

১১ / ২০
করোনার ছুটিতে ঘরের ছাদে বসে ওড়ানোর জন্য ঘুড়ি ও লাটাইয়ের চাহিদা বেড়েছে। তাই পথে বিক্রি হচ্ছে ঘুড়ির কাগজ ও লাটাই। পিকচার প্যালেস মোড়,  খুলনা, ১৯ এপ্রিল।  ছবি: সাদ্দাম হোসেন

১২ / ২০
পবিত্র রমজান আসন্ন। তাই খেজুর কিনতে দোকানে আসছে মানুষ। বড়বাজার, খুলনা, ১৯ এপ্রিল।  ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ২০
অনেকেই জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাচ্ছেন। তাঁদের সুরক্ষিত রাখতে সেনাবাহিনীর উদ্যোগে যশোরে করোনা জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে। এই বুথে জীবাণুনাশক স্প্রে করা হয়। দড়াটানা মোড়, যশোর, ১৮ এপ্রিল। ছবি : এহসান-উদ-দৌলা

১৪ / ২০
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে রোগী ভর্তির কাউন্টারে ফ্রেমে টানানো প্লাস্টিকের পর্দা স্থাপন করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ, ১৮ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১৫ / ২০
কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছেন ক্লান্ত পরিচ্ছন্নকর্মীরা। ধানমন্ডি, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: মাহবুব কায়সার

১৬ / ২০
করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করছেন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। গত ২৩ মার্চ থেকে তাঁরা এই সহায়তা দিয়ে আসছেন। মোহাম্মদপুর, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম

১৭ / ২০
ঢাকা উদ্যান এলাকায় রাজধানী নামের পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় সদরঘাট-গাবতলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মোহাম্মদপুর, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম

১৮ / ২০
রংপুরে চালু হলো ‘ডেডিকেটেট করোনা আইসোলেশন হাসপাতাল’। হাসপাতালের রয়েছে আইসিইউ সুবিধা। রংপুর, ১৯ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২০
‘লকডাউন’ করায় বন্ধ সিলেটের সব কটি বিপণিবিতান। বন্ধ বিপণিবিতানের ভেতরে এক নিরাপত্তাকর্মী। জিন্দাবাজার, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

২০ / ২০
মানুষের মনে করোনাভাইরাসের ভয়। ফুলে ফুলে ছেয়ে গেছে কৃষ্ণচূড়া, সেদিকে কারও নজর নেই। দিলালপুর, পাবনা, ১৯ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ