এক ঝলক (১৯ এপ্রিল, ২০২১)

১ / ২২
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আদালত থেকে কারাগারের উদ্দেশে নেওয়া হচ্ছে। সিএমএম কোর্ট, ১৯ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২ / ২২
অ্যাম্বুলেন্সে বসে অক্সিজেন নিচ্ছেন নাহিদ আকতার (৩০)। সম্প্রতি ঢাকা থেকে পাবনার চাটমোহর উপজেলায় নিজ বাসায় আসেন তিনি। প্রথমে কোনো উপসর্গ দেখা না দিলেও শ্বাসকষ্ট বেড়ে গেলে পরীক্ষা করিয়ে করোনা শনাক্ত হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এখানে অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা ঠিকমতো না পাওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা বিভাগে তাঁকে স্থানান্তর করেন স্বজনেরা। জেনারেল হাসপাতাল, পাবনা, ১৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ২২
করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে সাধারণ রোগীদের ভিড়। সকালে সোহরাওয়ার্দী হাসপাতাল প্রাঙ্গণে, ১৯ এপ্রিল, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ২২
করোনা মহামারির কারণে সরকারের ঘোষণা অনুযায়ী সব ধরনের দূরপাল্লার যানবাহন বন্ধ। যানবাহন বন্ধ থাকার কারণে কোনো কাজকর্ম নেই বিধায় পরিবহনশ্রমিকেরা অলস সময় পার করছেন। মোবাইলে গেম খেলে সময় পার করছেন। জাংগালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুমিল্লা, ১৯ এপ্রিল
ছবি: এম সাদেক
৫ / ২২
বৈশাখের শুরুতে গাছে গাছে সোনালু ফুলে ভরে গেছে। হলুদ রঙে ছেয়ে গেছে পুরো গাছ। ফুটপাতে পথচলা মানুষের মাথার ওপর তৈরি হয়েছে সোনালু ফুলের ছাতি। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা। ১৯ এপ্রিল
ছবি: জাহিদুল করিম
৬ / ২২
সোহরাওয়ার্দী হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ফাঁকা না পেয়ে গত সাত দিন হাসপাতালের বারান্দায় সেবা নিচ্ছেন শহিদুল ইসলাম (৬৩)। বাবার দেখাশোনা করছেন মেয়ে তানজিলা ইসলাম। সোহরাওয়ার্দী হাসপাতাল, ১৯ এপ্রিল, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ২২
টমেটোর বাজারে ব্যস্ত কৃষক ও ব্যবসায়ী। বাছাই হয়ে প্যাকেটজাত হচ্ছে টমেটো। ট্রাকে করে ঢাকাসহ সারা দেশে নিয়ে যাওয়া হচ্ছে সেই টমেটো। গাবুড়া বাজার, দিনাজপুর, ১৯ এপ্রিল
ছবি: রাজিউল ইসলাম
৮ / ২২
রাজধানীর মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার বেলা ১১টার পর মামুনুলকে আদালতে নেওয়া হয়। আদালতের বাইরে কড়া পাহারায় ছিল প্রচুর পুলিশ। সিএমএম কোর্ট, ১৯ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৯ / ২২
করোনা মহামারিতে রোগজীবাণুর প্রকোপ কমাতে কুমিল্লা শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক ছিটাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন। লিবার্টি মোড়, কুমিল্লা ১৯ এপ্রিল
ছবি: এম সাদেক
১০ / ২২
চলমান লকডাউনে মুভমেন্ট পাস ছাড়া সড়কে চলাচলকারী যানবাহন নিয়ন্ত্রণে সিলেট নগরের বিভিন্ন সড়কে বাঁশ দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। সিটিপয়েন্ট এলাকা, সিলেট, ১৯ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১১ / ২২
‘বড়লোক হইলে বাসাবাড়িতে থাকতাম, বাইর হইতাম না।’ ছবি তোলার সময় কথাগুলো বললেন রাজমিস্ত্রি ইমরান। তাঁরা সকাল সাতটায় এসে বসেছেন কাজের আশায়। কেউবা রাজমিস্ত্রি, জোগালি আবার দিনমজুরের কাজ করেন। লকডাউনে কাজ তেমন জুটছে না। দুপুর পর্যন্ত চাতকের মতো এখানেই বসে থাকেন কাজ পাওয়ার আশায়। নারায়ণগঞ্জ, ১৯ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
১২ / ২২
চট্টগ্রাম থেকে আসার পথে ফলভর্তি পিকআপ ভ্যানটি রাঙামাটি সদরের সাপছড়ি আমগাছ এলাকার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় তিন শ ফিট গভীর খাদে পড়ে যায়। এতে চালক মোহাম্মদ সবুজ (২৮) ঘটনাস্থলেই মারা যান ও অপর দুই আরোহী গুরুতর আহত হন। রাঙামাটি, ১৯ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২২
আগে পাহাড় থেকে বাঁশ কেটে দৈনিক ৪০০-৫০০ টাকা আয় করতেন ঘুঙ্গিরং ত্রিপুরা। লকডাউনের কারণে বাজারে এখন বাঁশ বিক্রি বন্ধ। এই সময়ে সংসার চালাতে তাই দৈনিক ৩৫০ টাকা মজুরিতে মাঠে মুগডাল তোলার কাজ করছেন এই ত্রিপুরা নারী। খৈয়াছড়া এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ১৯ এপ্রিল
ছবি: ইকবাল হোসেন
১৪ / ২২
গরমে অস্থির হয়ে উঠেছে কুকুরটি। অতিরিক্ত সূর্যের তাপ আর গরমে প্রশান্তি পেতে তাই কীর্তনখোলা নদীর তীরে পানিতে নেমেছে। লঞ্চঘাট এলাকা, বরিশাল, ১৯ এপ্রিল
ছবি: সাইয়ান
১৫ / ২২
বৈদ্যুতিক পোলে ঝুলে থাকা তারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত ইন্টারনেট ও ডিশের সংযোগ মেরামতের কাজ করছেন কর্মীরা। শিববাড়ি মোড়, খুলনা, ১৯ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২২
গ্রীষ্মের তপ্ত দুপুরে ঝুড়ি মাথায় দিয়ে পার্কে ঘুমিয়ে আছেন এক দিনমজুর। লকডাউনে তাঁর মতো অনেক দিনমজুরই কাজ হারিয়েছেন। বাহাদুর শাহ পার্ক, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৭ / ২২
১১ দিন আগে পুরান ঢাকা থেকে ঢাকা মেডিকেলে করোনা চিকিৎসার জন্য ভর্তি হয়ে ছিলেন মাকসুদা। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় বিদায় দিতে আসেন তাঁকে সেবা দেওয়া হাসপাতালের আয়া রেশমা। এ সময় মাকসুদাকে বিদায় দিয়ে এসে তাঁকে জড়িয়ে ধরেন তিনি। ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২২
ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়কে যাচ্ছেন এক পরিবার। বদরপুর, ফরিদপুর, ১৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২২
করোনাভাইরাসের কারণে সারা দেশে লকডাউন দেওয়া হয়েছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বাস টার্মিনালগুলো যাত্রীশূন্য। মহাখালী, ১৯ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
২০ / ২২
মালবোঝাই ট্রাকের ওপরে ঝুঁকি নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। মহাখালী, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
২১ / ২২
লকডাউনে ষষ্ঠ দিনে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা ছিল অনেকটাই ফাঁকা। মিরপুর ১০, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: আশরাফুল আলম
২২ / ২২
ফুটপাতে বসা দোকান সব বন্ধ। ব্যস্ততম এলাকাগুলো এখন একেবারেই জনশূন্য। গুলিস্তান, ঢাকা, ১৯ এপ্রিল
ছবি: আশরাফুল আলম