দেশের সুপেয় পানির জলাশয়, হাওর-বাঁওড়, বিল-ঝিল এবং মোহনা অঞ্চলে দেখা মেলে পরিযায়ী পাখি ‘কালো কুক্কুট’। শরীরের রং কালো। চোখের রং কুঁচ ফলের (কুক্কুট) অর্ধাংশের মতো লাল, নাম তাই কালকুঁচ। রামের কোড়া, কালো কুক্কুট নামেও পরিচিত এটা। ইংরেজি নাম Eurasian Coot, বৈজ্ঞানিক নাম Fulica atra। মাপ ৪০ সেন্টিমিটার। ওজন ৩০০ থেকে ৫২০ গ্রাম। এরা দলবদ্ধভাবে থাকে। এক দলে কয়েক হাজার পাখিও থাকতে পারে। বিপদ বুঝলে ডুব দিয়ে শুধু নাক-ঠোঁট জলের ওপর ভাসিয়ে দিয়ে পড়ে থাকতে পারে। জলের তলা দিয়ে কচ্ছপের মতোই চলে কালির কোল, পাবনা, ১৯ জানুয়ারিছবি: হাসান মাহমুদ