এক ঝলক (১৯ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা সড়কের রাস্তার দুই পাশ খুঁড়ে রাখা ছিল। খুঁড়ে রাখা গর্তে চাকা পড়ে উল্টে গেছে পণ্যভর্তি ট্রাক। ছবিটি সোমবার কাজলা এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

২ / ২৫
রাজধানীর কারওয়ান বাজারে ঝালাইয়ের কাজ চলছে। ছবিটি গতকাল রোববার রাতে তোলা। ছবি: আবদুস সালাম

৩ / ২৫
রাজধানীতে জমে উঠেছে ফুটপাতের ঈদের বাজারও। ছবিটি গতকাল রোববার ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৪ / ২৫
আজ সোমবার খুলনার পাঁচ নম্বর ঘাটসংলগ্ন রূপসা নদীতে খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া। এ সময় নদীতে নামেন এক ডুবুরি। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৫
কয়েক দিন ধরেই রাজধানীর আকাশে রোদের তেমন দেখা নেই। মাঝে মাঝেই মেঘ কালো করে মুষলধারে নামছে বৃষ্টি। ছবিটি আজ সোমবার খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৬ / ২৫
পথের পাশে ফুটেছে টকটকে লাল বুনো ফুল। ছবিটি আজ সোমবার খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৭ / ২৫
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগব্যায়াম প্রশিক্ষণে অংশ নিয়েছেন অনেকে। ছবিটি গতকাল রোববার ভারতের চণ্ডীগড় এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৫
ফিফা কনফেডারেশনস কাপের পর্তুগাল ও মেক্সিকোর খেলার আগে আকর্ষণীয় সাজে একজন রুশ সমর্থক। ছবিটি রাশিয়ার কাজান এরিনা এলাকা থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২৫
ঈদের নামাজের জন্য অনেকেই কিনছেন আতর, তসবি ও টুপি। ছবিটি গতকাল রোববার বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১০ / ২৫
খুলনার রূপসা নদীর এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পার হয়। কিন্তু ঘাটের পন্টুনটি ট্রলারের তুলনায় প্রায় দুই ফুট উঁচু। তাই পন্টুন থেকে নৌকায় ওঠানামা করতে গিয়ে যাত্রীদের বেশ বেগ পেতে হয়। ছবিটি গতকাল রোববার খুলনার রূপসা ঘাট (পশ্চিম পাশ) থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ২৫
সোমবার সকাল থেকে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবিটি দুপুরে কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২৫
চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটি। ছবি: সোয়েল রানা

১৩ / ২৫
ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার ফটকি সেতু এলাকায় সোমবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন হতাহত হয়েছেন। ছবি: সোয়েল রানা

১৪ / ২৫
সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারী ও মাঝারি বৃষ্টি হয়। এতে রাজধানীর ডিআইটি রোডে মালিবাগ-মৌচাক অংশের সড়কে জলাবদ্ধতা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৫
আজ সোমবার সকাল থেকে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মাথা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন এক রিকশাচালক। ছবিটি দুপুরে তেজগাঁওয়ের বিএফডিসির ফটকের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৫
ঈদের পোশাক হিসেবে বেনারসি শাড়ির চাহিদা অনেক। তাই এখন বেনারসির কারিগরদের আগের তুলনায় অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হচ্ছে। ছবিটি রোববার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২৫
ট্রেন আসছে সেদিকে ভ্রুক্ষেপ নেই রিকশাচালক ও যাত্রীদের। ঝুঁকি নিয়ে রাজধানীর নাখালপাড়া এলাকার রেলক্রসিং পার হচ্ছেন তারা। ছবিটি রোববার তোলা। ছবি: সাজিদ হোসেন

১৮ / ২৫
সোমবার সকাল থেকে রাজধানীতে বৃষ্টি। বৃষ্টি শেষে বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৯ / ২৫
ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে ঈদের বাজার। পোশাক কেনা শেষে পছন্দের গয়না কিনছেন অনেকে। ছবিটি সোমবার দুপুরে বগুড়া শহরের নওয়াববাড়ী সড়ক এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৫
বৃষ্টিতে সৃষ্টি জলাশয় এলাকায় এক ঝাঁক পাখি। ছবিটি আজ সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার বিমানবন্দর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২১ / ২৫
ঈদে নতুন পোশাক কেনাকাটার পাশাপাশি অনেকেই ঘর সাজানোর দিকেও মন দেন। জানালা ও দরজার জন্য অনেকেই নতুন পর্দা বানাতে দেন। পর্দা তৈরির কাজ আগের তুলনায় বেড়ে যাওয়ায় দিনরাত কাজ করছেন কারিগরেরা। ছবিটি সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলার জাকির সুপার মার্কেট থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২২ / ২৫
প্রতিদিন সিলেট নগরের বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সরবরাহ করা হয় খাবার পানি। খাবার পানির জন্য পানিবাহী গাড়ির সামনে সাধারণ মানুষের লাইন। ছবিটি সোমবার দুপুরে নগরের জিন্দাবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৩ / ২৫
রোববার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিকেলে নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৪ / ২৫
সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়কে। ছবিটি দুপুরে ফকিরাপুল এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ২৫
সোমবারের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পানিতে ওঠে। বৃষ্টিতে অনেক স্থানে তলিয়ে গেছে বসতবাড়ি ও সড়ক। ছবিটি সোমবার বিকেলে খাগড়াছড়ি শহরের নিচের বাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী