করোনার কারণে পিপিইর চাহিদা অনেক বেড়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ব্র্যান্ডের পোশাকের দোকানে পুতুলের মডেলকে পিপিই পরানো হয়েছে। ঢাকা, ১৮ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ৮
পাবনায় অসুস্থ এক মেছোবাঘ উদ্ধার হয়েছে। বিপন্ন প্রজাতির প্রাণীটি উদ্ধারের পর আটঘোরিয়া উপজেলা চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। মন্ডলপাড়া, মাজপাড়া, আটঘরিয়া, পাবনা, ১৮ জুন। ছবি: হাসান মাহমুদ
৫ / ৮
বর্ষাকালে বৃক্ষরোপণের চাহিদা বেড়ে যায় গাছ রক্ষাকারী বাঁশের খাঁচার। মানভেদে প্রতিটি খাঁচা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। রেলবাজার, চাটমোহর, পাবনা, ১৮ জুন। ছবি: হাসান মাহমুদ
৬ / ৮
সদ্য জন্ম নেওয়া শিশুর শ্বাসকষ্টসহ দেখা দিয়েছে অন্যান্য সমস্যা। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় বড় মামা শিশুটিকে কোলে নিয়ে আর ছোট মামা সিলিন্ডার হাতে প্রাণপণ ছুটছেন শিশু ওয়ার্ডের দিকে। গতকাল বেলা দুইটায়। ছবি: সৌরভ দাশ
কয়েক দিন আগে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আমেনা বেগম অসুস্থ হয়ে আদ–দ্বীন হাসপাতাল ভর্তি হন। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ছেলে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখান থেকে কোনো রকম পরীক্ষা ছাড়াই মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ১৯ জুন। ছবি: আশরাফুল আলম