ছেলে জর্জ (বামে) ও মেয়ে শার্লটকে নিয়ে ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও কেটের সুখী পরিবার। অক্টোবর মাসে তোলা ছবিটি কেনজিংটন প্রাসাদ থেকে গতকাল প্রকাশ করা হয়। ছবি: রয়টার্স
২ / ৯
সজীব সবুজ পাতায় মুক্তার মতো জমে আছে সকালের শিশির। ছবিটি গতকাল শুক্রবার রাঙামাটির রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ৯
কানাডীয় পতাকা ধরা বাবার হাতের দিকে অবাক চোখে তাকিয়ে সিরিয়ার এই শিশু শরণার্থী। দেশটিতে সবেমাত্র পা পড়েছে তাদের। ছবিটি গতকাল শুক্রবার টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ৯
কাঁটাতারে শরণার্থীদের দাবি আর যন্ত্রণা বুকে নিয়ে ঝুলছে প্রজাপতি। গতকাল আন্তর্জাতিক অভিবাসী দিবসে মেক্সিকো সিটিতে মার্কিন দূতাবাসের কাছে অধিকার আদায়ে বিক্ষোভ করেন শরণার্থীরা। কাগজের প্রজাপতি বানিয়ে এতে নিজেদের দাবি লিখে ঝুলিয়ে দেন তাঁরা। ছবি: রয়টার্স
৫ / ৯
২০০৬ সাল থেকে শুরু হওয়া মেয়র হানিফ ফ্লাইওভারের কাজের জন্য নির্মাণ সামগ্রী রাখা হয় রাজধানীর গোলাপবাগ মাঠে। ২০১৫ সালের ৩০ জুন মাঠ ব্যবহারের সময় শেষ হয়ে গেলেও মাঠটি এলাকাবাসীদের জন্য উন্মুক্ত করছে না সংশ্লিষ্ট নির্মাণকারী প্রতিষ্ঠান। এলাকার শিশু-কিশোরসহ স্থানীয়রা খেলাধুলা- হাঁটাচলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৬ / ৯
রাজনৈতিক ব্যানার-পোস্টার-তোরণ নিষিদ্ধ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৭ ডিসেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। কিন্তু এর মধ্যেই আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিলবোর্ডের দেখা মিলল। ছবি: সাইফুল ইসলাম
৭ / ৯
রাজনৈতিক ব্যানার-পোস্টার-তোরণ নিষিদ্ধ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৭ ডিসেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আজ শনিবার বিকেলে দেখা গেল, রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্কোয়াড এখনো পোস্টারে ঢাকা। ছবি: সাইফুল ইসলাম
৮ / ৯
চট্টগ্রামে নৌ ঘাঁটির মসজিদে গতকাল শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভেতরে ঢোকা ও বাইরে বের হওয়ার সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
৯ / ৯
চট্টগ্রাম সরকারি কলেজে সংগঠনের ব্যানার টাঙিয়ে আজ শনিবার দুপুরে মিছিল করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো