এক ঝলক (১৯ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
সিলেট সদর উপজেলার আউশা এলাকার সুরমা নদীর তীরে মুলার চাষ করেছেন কৃষকেরা। সেখান থেকে মুলা তুলে তা সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে রাখা হচ্ছে। বিক্রির জন্য এই মুলা যাবে সিলেট নগরে। ছবিটি গতকাল রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ৩১
বড়শি দিয়ে জলাশয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল রোববার খুলনার বাস্তহারা বাইপাস সড়কের পাশ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ৩১
জ্বালানির জন্য মাঠ থেকে খড়কুটো সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক নারী। ছবিটি গতকাল রোববার পাবনার চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়ন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ৩১
চীনের বেইজিংয়ে ধোঁয়াশাঢাকা সকালে পার্কের বেঞ্চে বসে আছেন এক দম্পতি। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

৫ / ৩১
আর কয়েক দিন পরই বড়দিন। সে উপলক্ষে সাজ সাজ অবস্থা চারদিকে। হন্ডুরাসে সান্তা ক্লজের পোশাক পরে রোববার ছবি তুলছেন দুই নারী। ছবি: রয়টার্স

৬ / ৩১
বাহারি ফুলে সাজানো দোকানের ছবিটি নেদারল্যা​ন্ডসের। ছবি: রয়টার্স

৭ / ৩১
বড়দিন উপলক্ষে চলছে সাজসজ্জা। ছবিটি ভারতের আহমেদাবাদ থেকে রোববার তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩১
যুক্তরাষ্ট্রের এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে গতকাল রোববার সন্ধ্যায় এক প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন স্টেফানি দেল ভ্যালে। ছবি: এএফপি

৯ / ৩১
এ বছরের সেরা তিন সুন্দরী।  ছবি: এএফপি
এ বছরের সেরা তিন সুন্দরী। ছবি: এএফপি
১০ / ৩১
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরের শিশুদের দুর্দশার প্রতি সংহতি প্রকাশ করে বেলুন উড়ানোর কর্মসূচিতে অংশ নিয়েছে তুর্কি শিশুরা। ছবিটি রোববার তুরস্কের ইস্তাম্বুল থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ৩১
ডালে বসে রোদ পোহাচ্ছে পাখিটি। ছবিটি সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ৩১
সরিষা ফুলের হলুদ রাজ্য দিয়ে মাথায় কাঠ নিয়ে বাড়ি ফিরছে এক কিশোর। ছবিটি আজ সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার পিতলাই গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

১৩ / ৩১
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব শুরু হয়েছে কুমিল্লায়। নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল নয়টার দিকে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করা হয়। ছবি: এমদাদুল হক

১৪ / ৩১
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো কুমিল্লা আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ছবি: এমদাদুল হক

১৫ / ৩১
শীতের সকালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সবজি খেতে কীটনাশক ছিটাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

১৬ / ৩১
শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টকে এক হাজার কম্বল দিয়েছে সিটিব্যাংক এনএ বাংলাদেশ। আজ সোমবার প্রথম আলো কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের কাছে কম্বল তুলে দেন সিটিব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় সিটিব্যাংক এনএর করপোরেট অ্যাফেয়ার্স সহকারী ব্যবস্থাপক নওরীন ইসলাম, প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, কর্মসূচি কর্মকর্তা নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ছবি: প্রথম আলো

১৭ / ৩১
দেশীয় শিল্প ও সংস্কৃতি রক্ষার দাবি আদায়ের লক্ষ্যে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন রাজধানীর কারওয়ান বাজারে দীপ্ত টিভি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: সাজিদ হোসেন

১৮ / ৩১
আমন ধান মাড়াই শেষে গ্রামীণ সড়কে খড় রোদে শুকাচ্ছেন নারীরা। ছবিটি গতকাল রোববার সকালে ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৯ / ৩১
নামীদামি বিভিন্ন বিদ্যালয়ে চলছে শিশুদের ভর্তি পরীক্ষা। কেন্দ্রে পরীক্ষা চলার সময় অভিভাবকেরা রাস্তায় সময় কাটাচ্ছেন। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর শহরের জিলা স্কুলের সামনে মুজিব সড়ক থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২০ / ৩১
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। ছবিটি আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে পাবনা-ঢাকা মহাসড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২১ / ৩১
দূর পাহাড়ের কমলা বিক্রি করতে রাঙামাটি শহরে এসেছেন মুন্না চাকমা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউ লংকর এলাকায় কমলার বেশ ফলন হয়েছে জানালেন চাষি মুন্না চাকমা। ভালো দামে বিক্রি করতে পেরে বেশ খুশি কমলাচাষি মুন্না। ছবিটি রাঙামাটি শহরের বনরূপা থেকে আজ সোমবার দুপুরে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

২২ / ৩১
জমি চাষ উপযোগী করার জন্য বলদ দিয়ে হাল চাষ করছেন কৃষক। শীতে বোরো ধানের চাষ করেন কৃষকেরা। রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের শুকরছড়ি পাড়া এলাকা থেকে আজ সোমবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

২৩ / ৩১
কেঁচোর কম্পোস্ট সার চালনিতে পরিষ্কার করছেন এক কিষানি। ছবিটি আজ সোমবার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো

২৪ / ৩১
নদীর ধারে চরে বেড়ানো ছাগলের পিঠে বসে আছে ফিঙে পাখি। ছবিটি আজ সোমবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৫ / ৩১
শীতে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করতে গাছ চাঁছছেন গাছি। ছবিটি আজ সোমবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী যুক্তিতলা এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৬ / ৩১
উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। এখন চলছে প্রচার-প্রচারণা। বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছেন প্রার্থীরা। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে সিলেট সদর উপজেলার ৫ নম্বর টুলটিকর ইউনিয়ন কার্যালয়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৭ / ৩১
গুড় তৈরির জন্য খেজুরের রসে জ্বাল দিচ্ছেন গাছি মাহাবুল খান। প্রতিদিন বাড়ির আশপাশের প্রায় ৩৫টি খেজুরগাছ থেকে সংগ্রহ করা রস দিয়ে তিনি তৈরি করেন ছয় থেকে সাত কেজি গুড়। প্রতি কেজি গুড় বিক্রি করেন ৮০ থেকে ১০০ টাকায়। ছবিটি আজ সোমবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া মাদ্রাসা পাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৮ / ৩১
শীতকাল শুরু হয়ে গেছে। তবে শীত এখনো জেঁকে বসেনি রাজধানীতে। তারপরও আজ সোমবার দুপুরে কুয়াশাচ্ছন্ন হাতিরঝিলের দেখা মিলল। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩১
ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা টিফিনের জমানো টাকা দিয়ে নিজ উদ্যোগে শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে। প্রতি মাসে একবার ছুটির দিনে তারা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামে। ছবিটি আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩০ / ৩১
শীতকাল শুরু হওয়ায় বাড়ছে কম্বল বিক্রি। আজ সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে একটি দোকানে দেখা গেল কম্বল মেলে ধরে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩১
রাজধানীর হাতিরপুল বাজারে নানা জাতের শাকের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম