এক ঝলক (১৯ ডিসেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস প্রাঙ্গণে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিয়ে উৎসব। এমন উৎসবে সেলফি না তুললে কি আর হয়! মোবাইল ক্যামেরায় স্মৃতি ধরে রাখতে ব্যস্ত এক তরুণী। ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম

২ / ১৯
ভূমিধসে আটকা একটি গরুকে হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ভিলা সান্তা লুসিয়া, চিলি, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৩ / ১৯
স্কুলগামী শিশু সবাই। বড়দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে আনন্দে মেতেছে ওরা। হোয়াইট হাউস, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স

৪ / ১৯
নীল আকাশে সাদা বকের ঝাঁক। শিমুলকান্দি, সিলেট, ১৮ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ

৫ / ১৯
পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত। উত্তরে কুয়াশায় ঢাকা দুপুরবেলাও। শিশুকে গরম কাপড়ে মুড়িয়ে নিয়েছেন এক মা। কুয়াশা থেকে বাঁচাতে চশমাও পরানো হয়েছে। সিও বাজার, রংপুর, ১৮ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম

৬ / ১৯
মিউনিসিপ্যাল থিয়েটারে শিল্পী সিসিলিয়া কারচের পরিবেশনা। শিল্পীদের বেতন এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে এই আয়োজন করা হয়। রিও ডি জেনিরো, ব্রাজিল, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৭ / ১৯
শীতের সকাল। কুয়াশা কেটে সবে রোদ উঠেছে। কোমল রোদে একটু উষ্ণতা পেতে বৈদ্যুতিক তারের ওপর বসেছে এক পাখি। ধলার মাঠ, গাংনী উপজেলা, মেহেরপুর, সাম্প্রতিক ছবি। ছবি: আবু সাঈদ

৮ / ১৯
দেখতে খারাপ হলেও এই ছত্রাক খাবারের স্বাদ বাড়ায়। এটি ট্রাফল নামে পরিচিত। সাচ-আলভারে, ফ্রান্স, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৯ / ১৯
মা পান্ডা শিন শিনের সঙ্গে পান্ডাশাবক জিয়াং জিয়াং। ১২ জুন জন্ম নিয়েছে শাবকটি। উয়েনো জুওলজিক্যাল গার্ডেন, টোকিও, জাপান, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১০ / ১৯
বড়দিন সামনে রেখে সাজানো হয়েছে দোকান। এর সামনে দিয়ে সন্তানদের নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। পেশোয়ার, পাকিস্তান, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১১ / ১৯
তুষারে ঢেকে গেছে চারপাশ। যান চলাচল স্বাভাবিক করতে রাস্তা থেকে বরফ সরানোর কাজ করছেন কর্মীরা। কিয়েভ, ইউক্রেন, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১২ / ১৯
ঘাট ঢেকে গেছে সাদা বরফে। বরফ জমেছে নৌকাতেও। ইয়েনিসেই নদী, রাশিয়া, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১৩ / ১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বিশ শতকের মহান নেতা’ বলে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় পরিদর্শন বইয়ে এ কথা লেখেন তিনি। ছবি: সংগৃহীত

১৪ / ১৯
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বিভিন্ন স্মৃতি চিহ্ন দেখছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক পেজ থেকে নেওয়া।

১৫ / ১৯
১৫ আগস্টের শহীদদের ছবি ও অন্যান্য স্মৃতিচিহ্ন দেখছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

১৬ / ১৯
আর কিছুদিন পরই বড়দিন। চারদিকে সাজ সাজ রব। সান্তা ক্লজের প্রতিকৃতি সংবলিত একটি চুলের ব্যান্ড পরেছে এই মেয়েটি। নয়াদিল্লি, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১৭ / ১৯
গত বছর ব্রাইটসশাইডপ্লাটজ স্কয়ারের ক্রিসমাস মার্কেটে ট্রাক হামলার এক বছর পূর্তি হচ্ছে আজ মঙ্গলবার। অনেকেই এ উপলক্ষে স্মৃতিফলকে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ওই সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত হয়েছিলেন। বার্লিন, জার্মানি, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১৮ / ১৯
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল কুয়াশা। সঙ্গে ছিল কনকনে ঠান্ডা হাওয়া। দুপুরের দিকেও রাজধানী ঢাকা ছিল কুয়াশাচ্ছন্ন। হাতিরঝিল, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ১৯
আগামী বছরের প্রথম দিন থেকেই শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ এখন চলছে প্রস্তুতির কাজ। শেরেবাংলা নগর, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন