এক ঝলক (১৯ ডিসেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রায় নয় মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ সুযোগে বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ শিখে নিচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান। কাজের ফাঁকে চালিয়ে যাচ্ছে লেখাপড়াও। শিক্ষানবিশ হওয়ায় সারা দিন কাজ করে পারিশ্রমিক হিসেবে মেলে শুধু দুপুরের খাবারের জন্য ৫০ টাকা। মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা। ১৯ ডিসেম্বর, ২০২০
ছবি: কল্যাণ প্রসূন
২ / ২১
দুর্গম যমুনার চর থেকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়িতে করে কৃষকের বাড়ির উঠানে নিয়ে যাওয়া হচ্ছে ধান। ছবিটি সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের ইন্দুরমারা চরে। বগুড়া, ১৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ২১
শীত জেঁকে বসতেই জমে ওঠে ব্যাডমিন্টন খেলা। পাড়া–মহল্লা সরগরম হয়ে ওঠে ব্যাডমিন্টন উৎসবে। ছবিটি কাপাসিয়া থানা এলাকা থেকে তোলা। গাজীপুর, ১৯ ডিসেম্বর
ছবি: আল-আমিন
৪ / ২১
করোনা মহামারির দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ছে। সংক্রমণ এড়াতে প্রথম ভাগে বিপণিবিতানগুলো বন্ধ করা হয়েছিল। পাশাপাশি দেওয়া হয়েছিল নানা বিধিনিষেধ। কিন্তু এখন মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুব কম। গুলিস্তান এলাকায় মানুষের স্রোত। ঢাকা, ১৯ ডিসেম্বর
ছবি: হাসান রাজা
৫ / ২১
রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঠান্ডার কবল থেকে রেহাই পেতে লতাপাতা জ্বালিয়ে হাত–পা গরম রাখার চেষ্টা করছেন লোকজন। সঙ্গে রেখেছেন ঘরের পালা ছাগলটিও। রাজশাহী নগরের পদ্মা আবাসিক বস্তি এলাকা, ১৯ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৬ / ২১
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে আখ খেতে আগুন দিয়ে প্রতিবাদ করেছেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা
ছবি: প্রথম আলো
৭ / ২১
গত কদিনে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে উত্তরবঙ্গের জেলাগুলোয় বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। তাই বলে ঘরে বসে থাকার জো নেই কৃষকের। শীতের সকালেও ধান রোপণের জন্য জমিতে মই দিচ্ছেন এক কৃষক। রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, ১৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
ঝুঁকি নিয়ে সুউচ্চ ভবনের কাচ পরিষ্কার করছেন শ্রমিকেরা। বনানী, ১৯ ডিসেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ২১
রাজধানীর বেইলি রোডে গণফোরামের বিভক্তি মিটে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কামাল হোসেন। ঢাকা, ১৯ ডিসেম্বর।
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ২১
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হচ্ছে
ছবি: হাসান রাজা
১১ / ২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাস্কর্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকী ভাস্কর্য নির্মাণ করে বিক্ষুব্ধ শিল্পী সমাজ। ঢাকা, ১৯ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২১
করোনা সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার বাড়ানোর জন্য চলছে প্রচার। জাতীয় জাতীয় প্রেসক্লাব এলাকায় পথচারীদের বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন স্কাউটের সদস্যরা। তোপখানা রোড, ১৯ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম
১৩ / ২১
ছোট জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরেন তিনি। আজ সকালে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় পাঁচমিশালী এই মাছগুলো ধরতে পেরেছেন আজগর আলী। সাকল্যে এক কেজির মতো হবে। দাম চাচ্ছেন সাড়ে তিন শ টাকা। লৌহজংয়ে মাওয়া পুরোনো ফেরিঘাট এলাকায়। মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর
ছবি: কাজী আলিম-উজ-জামান
১৪ / ২১
বাসাবাড়ির ছাদে খাবারের সন্ধানে উড়ছে ভুবনচিলেরা। ছবিটি আজ সকালে রাজধানীর প্রেসক্লাব এলাকায়
ছবি: আশরাফুল আলম
১৫ / ২১
কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ
ছবি: তৌহিদী হাসান
১৬ / ২১
করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ এড়াতে এর আগে বিপণিবিতানগুলো বন্ধ করা হয়েছিল। পাশাপাশি দেওয়া হয়েছিল নানা বিধিনিষেধ। কিন্তু এখন বিপণিবিতান এলাকায় মানুষের স্রোত। রাজধানীর নিউমার্কেট এলাকায়
ছবি: জাহিদুল করিম
১৭ / ২১
গ্রামবাংলার গরুর গাড়ির সংখ্যা কমছে। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে জানান দিতে অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা দেখতে হাজার নারী-পুরুষ-শিশুর পদচারণে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ওসমানপুর গ্রাম, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা
১৮ / ২১
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ফুটিয়ে টার্গেট প্র্যাকটিস করছেন এক তরুণী। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে তোলা
ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২১
খুলনার পুঁটিমারি বিলে ঘোড়দৌড় প্রতিযোগিতা। এর আয়োজন করে জে কে এস ক্রীড়া সংস্থা। পুঁটিমারি বিল, আইজগাতী ইউনিয়ন, রূপসা উপজেলা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
কনকনে শীতে চাদরে জড়িয়ে শিশুকে কোলে নিয়ে বাইরে বেরিয়েছে বাবা। ছবিটি আজ শনিবার সকালে রংপুর শহরতলির ডাক্তারপাড়া থেকে তোলা
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২১
জয়পুরহাটে পুরানাপৈল রেলক্রসিংয়ে আজ সকাল সাতটার দিকে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১১ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। জয়পুরহাট, ১৯ ডিসেম্বর
ছবি: রবিউল ইসলাম