শিমফুলে ভ্রমর। ছবিটি গতকাল শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
২ / ১০
সেতু না থাকায় কাঠের গুঁড়ি বসিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। ছবিটি গতকাল শুক্রবার রাঙামাটি শহরের রাঙাপানি ও শিমুজ্যাছড়া গ্রামের মাঝামাঝি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
কুয়াশা মাখা সকালে শাপলা বিলে ডানা মেলে বসে আছে পানকৌড়ি। ছবিটি আজ শনিবার সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার ইয়াম বিল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
সকালের সোনারোদে চিকচিক করছে যমুনা নদীর পানি। নদীতে নৌকা চালাচ্ছেন একজন মাছ শিকারি। ছবিটি আজ শনিবার ভারতের এলাহাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ১০
বলিভিয়ায় অনাবৃষ্টির কারণে খরায় শুকিয়ে চৌচির পানি সংরক্ষণে গড়া আজুয়ান খোতা বাঁধ। ছবিটি গত বৃহস্পতিবার দেশটির লাপাজ থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১০
মাঠ থেকে কেটে আনা আমন ধান মাড়াই শেষে ঝেড়ে নিচ্ছেন কিষান-কিষানিরা। ছবিটি আজ শনিবার বগুড়ার গাবতলী উপজেলার লাংলু গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ১০
কমে গেছে নদীর পানি। নদীতে নৌকার ওপর বসে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। ছবিটি আজ শনিবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার রত্না নদী থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দিতে আসা অতিথিদের একাংশ। ছবিটি আজ শনিবার দুপুর ১২টায় রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১০
চলছে নৌকাবাইচ, দেখতে এসেছে হাজারো মানুষ। বাইচ দেখতে পোষা বানরকে নিয়ে গাছে উঠেছেন একজন। ছবিটি গতকাল শুক্রবার খুলনার শিরোমণি থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১০
নৌকাবাইচের সময় মাঝিদের উজ্জীবিত রাখতে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে বইঠা বাইতে পানি ছেটানো চলছে। ছবিটি গতকাল শুক্রবার খুলনার শিরোমণি এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন