মাঠে আমন ধান ছাড়ানোর কাজ চলছে। নারী-পুরুষ সবাই মিলেই এই কাজ করেন। তেঘর, শিবগঞ্জ, বগুড়া, ১৯ নভেম্বর। ছবি: সোয়েল রানা
২ / ১০
বর্ষার শেষ। শুকনো মৌসুমে গ্রামগঞ্জে পণ্য পরিবহনের কাজ করে গরু-মহিষের গাড়ি। এসব গাড়ির চাকা তৈরির কাজ চলছে। চাঁচকৈড় হাট, গুরুদাসপুর, নাটোর, ১৮ নভেম্বর। ছবি: আনিসুর রহমান
৩ / ১০
রোদেলা সকালে ছাদের তারে এসে বসেছে রঙিন এক ফড়িং। সকালবেলা এমন সুন্দর দৃশ্য দেখলে মন ভরে যায়। এডওয়ার্ড পার্ক, বগুড়া শহর, ১৮ নভেম্বর। ছবি: সোয়েল রানা
৪ / ১০
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ সোমবার তাঁদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। সাত দশক পূর্ণ করলেও দাম্পত্য জীবনে কোনো ধরনের কলহ বা দ্বন্দ্বের কথা জানাননি তাঁরা। ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের বয়স এখন ৯৬ বছর। আর রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স ৯১ বছর। শনিবার বাকিংহাম প্যালেস ছবিটি প্রকাশ করে। ছবি: রয়টার্স
৫ / ১০
গ্রামের ভেতর দিয়ে চলে গেছে পিচঢালা রাস্তা। সেই রাস্তায় পুরোনো টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। মনিদহ গ্রাম, পাবনা সদর, ১৮ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দেখতে গিয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
পোশাক কারখানা তাজরীনে অগ্নিকাণ্ডের পাঁচ বছর পার হয়েছে। কারখানার মালিকসহ দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১০
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারো মাইল থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিংহভাগই এবড়োখেবড়ো। কার্পেটিং উঠে সেখানে ধুলা ও কাদা জমেছে। বড় বড় গর্তও তৈরি হয়েছে। প্রতিদিন যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গোলনা, ডুমুরিয়া, খুলনা, ১৮ নভেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১০
শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিশুদের জন্য ফাউন্ডেশন। ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম