এক ঝলক (১৯ ফেব্রুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
সিলেট শহরতলির শাহপরান থানা এলাকায় ছেলের হাতে স্ত্রী ও দুই সন্তান খুন হওয়ার পর থেকে বিলাপ করছেন আবদাল হোসেন খান। খাদিমপাড়া, সিলেট, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২ / ৯
পরিবারের সহায়তার জন্য বেড়িবাঁধ এলাকায় বেলুন বিক্রি করে তৃতীয় শ্রেণির ছাত্রী বৃষ্টি। এতে তার দিনে ১০০ থেকে ২০০ টাকা আয় হয়। আবদুল্লাহপুর, উত্তরা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৩ / ৯
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকালে গুলিতে নিহত এক বিক্ষোভকারীর প্রতিকৃতি হাতে নিয়ে এক নারী। ইয়াঙ্গুন, ১৯ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৪ / ৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে আলপনা আঁকছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আশরাফুল আলম
৫ / ৯
টানা তিন দিনের ছুটিতে শ্রীমঙ্গলে পর্যটকদের ভিড় জমেছে। বিভিন্ন চা–বাগানে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ১৯ ফেব্রুয়ারি
ছবি: শিমুল তরফদার
৬ / ৯
কৃষিযন্ত্রের যন্ত্রাংশ তৈরির কাজ করছেন এক শ্রমিক। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়, ১৮ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৯
মিয়ানমারের ইয়াঙ্গুনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ করছেন একজন। ইয়াঙ্গুন, ১৯ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৮ / ৯
বরিশালের কীর্তনখোলা নদীর পারে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরেরা। বরিশাল, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৯ / ৯
ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠসংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন উল্টে পড়ে। কেরানীগঞ্জ, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ