গাছের ডালে এক জোড়া বউপাখি। ছবিটি রাঙামাটি শহরতলির অভয়নগর টিলা থেকে গতকাল শুক্রবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
ভারতের রাজস্থান রাজ্যের পোখরানে গতকাল শুক্রবার বিমান বাহিনীর যুদ্ধের মহড়া চলাকালে অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ছবি: রয়টার্স
৩ / ২১
গাছের মগডালে দাঁড়িয়ে যেন মেঘ ছুঁতে চাইছে এই কিশোর। ছবিটি সম্প্রতি মালাবি লিলংউয়ি থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ২১
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা
৫ / ২১
হাতির শুঁড়ের মতো দেখতে বলে স্থানীয়রা এই ফুলকে বলে হাতি শুঁড় ফুল। ছবিটি খুলনার দাকোপ উপজেলার লাউডুব এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৬ / ২১
বেগুন খেতের পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি ফরিদপুরের সদর উপজেলার হাটকৃষ্ণপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৭ / ২১
চৈত্রের গরমে পানি শুকিয়ে যাওয়া এক পুকুরে শিশু-কিশোরদের সঙ্গে মাছ ধরায় যোগ দিয়েছেন এই নারীও। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ২১
ভোরের সূর্যের আলো এসে পড়েছে শজনে গাছে। ছবিটি খুলনার দাকোপ উপজেলার লাউডুব এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
৯ / ২১
ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার শুরু হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ছবি: জগলুল পাশা
১০ / ২১
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় জালে ধরা পড়ছে ছোট ছোট মাছ। ছবিটি রাঙামাটি শহরের কলেজ গেট এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
মাঠে তরমুজ গাছে এসেছে ফুল। ছবিটি খুলনার দাকোপ উপজেলার লাউডুব এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
১২ / ২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় নৌ-বাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য তিনটি যুদ্ধ জাহাজের কমিশনিং উদ্বোধন করেন। পরে সন্ত্রাস দমনে কর্ণফুলী নদীতে নৌবাহিনীর বিশেষ মহড়া হয়। ছবি: ফোকাস বাংলা
১৩ / ২১
রাজধানীর দোয়েল চত্বরের সৌন্দর্য বর্ধনের কাজ প্রায় শেষ প্রান্তে। তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। ছবিটি শনিবার বিকেলে তুলেছেন আশরাফুল আলম
১৪ / ২১
ষষ্ঠ আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় আজ শনিবার ছিল সমাপনী দিন। তাই অন্যদিনের তুলনায় দর্শনার্থীদের ভিড় ছিল কিছুটা বেশি। ছবিটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা বারিধারা থেকে আজ শনিবার তোলা। ছবি: আশরাফুল আলম
১৫ / ২১
গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির ছয়তলা এই ভবনে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে ঘটে। এরপর আইন শৃঙ্খলা বাহিনী ফ্ল্যাট মালিকদের আপাতত ভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে আজ শনিবার দুপরে বসবাসকারী লোকজন তাঁদের মালামাল সরিয়ে নেন। ছবি: আশরাফুল আলম
১৬ / ২১
হাভানার উপকণ্ঠে সান্তা মারিয়া সৈকতে বল খেলায় মত্ত এক তরুণ। ছবিটি ১৮ মার্চ তোলা: রয়টার্স
১৭ / ২১
কেভে ইউক্রেনিয়ান ফ্যাশন উইকে মূল মঞ্চের পেছনে সাজছেন এক মডেল। ছবিটি ১৮ মার্চ তোলা: রয়টার্স
১৮ / ২১
গাজা সিটিতে সৈকতে দুই ঘোড়ার ওপর দাঁড়িয়ে কসরত দেখাচ্ছেন ফিলিস্তিনের ২৩ বছর বয়সী এক যুবক। ছবিটি ১৮ মার্চ তোলা: রয়টার্স
১৯ / ২১
ভারতের রাজস্থান রাজ্যের পোখরানে অনুশীলন করার সময় ভারতীয় বিমানবাহিনীর ছত্রীসেনাদের এই ছবিটি ১৮ মার্চ তোলা হয়: রয়টার্স
২০ / ২১
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার প্রতিবাদে পতাকা নিয়ে বিক্ষোভ করেন হুতি বিদ্রোহীদের সমর্থকেরা। এ সময় পতাকার মাঝে এক শিশুকে দেখা যায়। ছবিটি ১৮ মার্চ তোলা হয়: রয়টার্স
২১ / ২১
ইংল্যান্ডের পূর্বাঞ্চলে নরফোক কাউন্টির হল্ট শহরে দাতব্য এক প্রতিষ্ঠান ঘুরে দেখেন যুক্তরাজ্যের ডাচেজ অব ক্যামব্রিজ কেট মিডলটন (মাঝে)। ছবিটি ১৮ মার্চ তোলা হয়: রয়টার্স