দুপুরে টিফিনের সময় স্কুলের সামনের মাঠে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুর নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
২ / ১৬
গাছে ধরেছে কাঁঠাল। ছবিটি গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি সদরের তিনমাইল আলাধনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৩ / ১৬
বাঁশের সঙ্গে ঝোলানো দোলনায় দোল খাচ্ছে দুই শিশু। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ১৬
পলাশ ফুলে মধুর খোঁজে এক পাখি। ছবিটি গতকাল শনিবার খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৬
লন্ডনের উইম্বলডন স্টেডিয়ামে গ্রেহাউন্ড প্রজাতির কুকুরের প্রতিযোগিতা। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৬
গাছের ডালে একা বসে পাখিটি। ছবিটি আজ রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৭ / ১৬
সবজিখেতে পায়রাদের ঘোরাফেরা। ছবিটি আজ রোববার বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১৬
টুকটুকে লাল জবা ফুল। ছবিটি আজ রোববার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৯ / ১৬
সম্প্রতি জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে থানাগুলোতেও বাড়তি সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। থানায় ঢুকতে দর্শনার্থীদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে। ছবিটি রোববার দুপুরে রাজধানীর মিরপুর মডেল থানা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৬
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন সড়কে রোগীর অপেক্ষায় এভাবেই ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি রোববার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৬
সম্প্রতি জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে থানাগুলোতেও বাড়তি সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর মডেল থানার প্রবেশমুখে এলএমজি নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৬
বাংলাদেশ ক্রিকেট দলের শততম টেস্ট জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উল্লসিত এক ক্রিকেটপ্রেমী। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৬
বাংলাদেশ ক্রিকেট দলের শততম টেস্ট জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ক্রিকেটপ্রেমীদের উল্লাস। ছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৬
মঙ্গল শোভাযাত্রা আয়োজনের উদ্বোধনী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অন্য শিল্পীদের সঙ্গে ছবি আঁকছেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য্য। ছবি: সাইফুল ইসলাম
১৫ / ১৬
রাজধানীর পশ্চিম ধানমন্ডির মধুবাগ এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী৷ ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৬ / ১৬
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার পুলিশ বক্সের পাশে রিকশার জট। এই রিকশাজটের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় নিউমার্কেটগামী মানুষদের। ছবিটি রোববার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন