এক ঝলক ১৯ মার্চ ২০২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
ভারত থেকে তিস্তাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য আদায়ের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মিছিল। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৯ মার্চ
ছবি: আশরাফুল আলম
২ / ২১
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হামলা–ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু মহাজোট। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৯ মার্চ
ছবি: আশরাফুল আলম
৩ / ২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে বাম ছাত্রসংগঠনগুলো। ঢাকা, ১৯ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ২১
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আইন ভেঙে ইট পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ দিয়ে। ইটভাটাও হচ্ছে কৃষিজমিতে। বালিয়াকান্দির টিএমবি ইটভাটা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এজাজ আহম্মেদ
৫ / ২১
ঢাকায় পৌঁছার পর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ১৯ মার্চ
ছবি: পিআইডি
৬ / ২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর বিক্ষোভ করেন বিভিন্ন ইসলামি দলের কর্মীরা। ঢাকা, ১৯ মার্চ
ছবি: তানভীর আহম্মেদ
৭ / ২১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরের প্রতিবাদে জুমার নামাজের পর বিভিন্ন ইসলামি দলের কর্মীদের কর্মসূচি আটকে ছিল পুলিশের বেষ্টনীর মধ্যে। পুরানা পল্টন এলাকা, ঢাকা, ১৯ মার্চ
ছবি: তানভীর আহম্মেদ
৮ / ২১
রাজু ভাস্কর্যে শুক্রবার দুপুরের সমাবেশে ছাত্রলীগ নেতা–কর্মীরা। একই সময় সেখানে বাম ছাত্রসংগঠনগুলোর পূর্বঘোষিত কর্মসূচি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ২১
নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের জানাজা শেষে শ্রদ্ধা জানান বিএনপির নেতা–কর্মীরা। ঢাকা, ১৯ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ২১
কাপ্তাই হ্রদের পাড়ে মাছ ধরার অপেক্ষায় গাছের ডালে লাল ঠোঁট ও হলদে বুকের মাছরাঙাটি। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২১
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেলের ভেতর চলছে এখন রাস্তা তৈরির কাজ। তাতে ব্যস্ত এখন নির্মাণশ্রমিকেরা। পতেঙ্গা, চট্টগ্রাম, ১৮ মার্চ
ছবি: জুয়েল শীল
১২ / ২১
গ্রাম থেকে নির্মাণশ্রমিকের কাজের আশায় শহরে এসেছেন আতোয়ার হোসেন। কাজ না জোটায় বাড়ি ফিরে যাচ্ছেন তিনি। সপ্তাহে দু–এক দিন শহরে এসে কাজ না পেলে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাঁর মতো অনেককেই। বগুড়া রেলওয়ে স্টেশন, ১৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১৩ / ২১
হাইকোর্ট প্রাঙ্গণে বিএনপি নেতা মওদুদ আহমদের মরদেহে শ্রদ্ধা শেষে জানাজা হয়। ঢাকা, ১৯ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২১
কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি নেতা মওদুদ আহমদের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে আসেন তাঁর ভায়রা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ঢাকা, ১৯ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ২১
৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে বের হয়ে প্রশ্নপত্র নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন একদল পরীক্ষার্থী। রংপুর জিলা স্কুল, ১৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২১
সুনামগঞ্জে সংখ্যালঘুদের বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে অশ্বিনীকুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাসদ। বরিশাল, ১৯ মার্চ
ছবি: প্রথম আলো
১৭ / ২১
তানজানিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন সামিয়া সুলুহু হাসান। তানজানিয়া, ১৯ মার্চ
ছবি: এএফপি
১৮ / ২১
ইয়াঙ্গুনে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর হামলায় আহত একজনকে নিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। মিয়ানমার, ১৯ মার্চ
ছবি: এএফপি
১৯ / ২১
সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘোরাফেরায় মানুষ। তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্বও মানা হচ্ছে না। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা বলে আসছেন। কাজির দেউরি মুক্ত মঞ্চ এলাকা, চট্টগ্রাম, ১৯ মার্চ
ছবি: জুয়েল শীল
২০ / ২১
বইমেলার প্রথম শুক্রবার। করোনার প্রকোপ থাকলেও উপচে পড়া ভিড়। ঢাকা, ১৯ মার্চ
ছবি: সাইফুল ইসলাম
২১ / ২১
করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছিল বিপণিবিতানগুলোতে। মাঝে কমলেও এখন সংক্রমণ আবার বাড়ছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সামাজিক দূরত্বের নিয়ম তো দূরের কথা, বেশির ভাগ মানুষই মুখে মাস্ক ব্যবহার করছে না। নিউমার্কেট এলাকা, ঢাকা, ১৯ মার্চ
ছবি: জাহিদুল করিম