ব্যক্তিগত বৈঠকের আগে অতিথিদের জন্য রাখা বইয়ে সই করছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হসিয়েন লুং। পাশেই দাঁড়িয়ে মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পারদানা লিডারশিপ ফাউন্ডেশন, পুত্রজায়া, মালয়েশিয়া, ১৯ মে, ২০১৮। ছবি: রয়টার্স
৩ / ৮
জ্যৈষ্ঠ মাসেই বর্ষার রূপ ধরেছে ফুলজোড় নদ। নদের তীরে পাটে যাচ্ছে সূর্য। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ মে। ছবি: সাজেদুল আলম
৪ / ৮
কিউবার রাজধানী হাভানায় উড্ডয়নের একটু পরই বোয়িং ৭৩৭ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে শতাধিক যাত্রী নিহত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা তাঁদের কাজ শুরু করেন। এখন পর্যন্ত তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছবি: রয়টার্স
৫ / ৮
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেলকে স্বাগত জানাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্ল্যাক সি রিসোর্ট, সোচি, রাশিয়া, ১৮ মে। ছবি: রয়টার্স
৬ / ৮
পবিত্র রমজান মাসের প্রথম দিন মোনাজাতে আপ্লুত এক ব্যক্তি। ব্যাংকক, থাইল্যান্ড, ১৮ মে। ছবি: রয়টার্স
৭ / ৮
আড়ত থেকে ভারতের পেঁয়াজ কিনে বাছাই করছেন ফিরোজ। ১৮ টাকা কেজি দরে কিনে ভ্যানে করে বিভিন্ন এলাকার অলিগলিতে ২৫ টাকা কেজি দরে বিক্রি করবেন। স্টেশন রোড, খুলনা, ১৯ মে। ছবি: সাদ্দাম হোসেন।
৮ / ৮
নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীর পার্কগুলোতে দিন দিন ভাসমানদের উপস্থিতি বেড়ে চলছে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৯ মে। ছবি: সুমন ইউসুফ