এক ঝলক ( ১৯ মে ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী) সিলেট জেলা শাখার নেতা-কর্মীরা। জিন্দাবাজার, সিলেট, ১৯ মে
ছবি: আনিস মাহমুদ
২ / ২৮
২০ মে তারিখকে চা-শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাধারণ ছুটি করার দাবিতে চা-শ্রমিকদের মানববন্ধন। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট ১৯ মে
ছবি: আনিস মাহমুদ
৩ / ২৮
কারাবন্দী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে সিলেট সাংবাদিক ইউনিয়ন। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ১৯ মে
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৮
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ছে। ফেরিতে উপচে পড়া ভিড়। মাদারীপুর, বাংলাবাজার ফেরিঘাট এলাকা, ১৯ মে
ছবি: প্রথম আলো
৫ / ২৮
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রথম আলো বগুড়া বন্ধুসভা ও বগুড়া কিআ বুক ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বগুড়া শহর, সাতমাথা, ১৯ মে
ছবি: সোয়েল রানা
৬ / ২৮
সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানি, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল প্রেসক্লাব অশ্বিনীকুমার হলের সামনে মানববন্ধন। এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। বরিশাল, ১৯ মে
ছবি: সাইয়ান
৭ / ২৮
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাধবপুর, শেরপুর, ১৯ মে
ছবি: দেবাশীষ সাহা রায়
৮ / ২৮
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌমুহনী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পেকুয়া, কক্সবাজার, ১৯ মে
ছবি: প্রথম আলো
৯ / ২৮
দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের যোগাযোগের অন্যতম মাধ্যম ইঞ্জিনচালিত ডিঙি নৌকা। তাই ঘাটে অপেক্ষা এই শিশুর। বান্দরবান, থানচি উপজেলা, ১৯ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৮
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঝিনাইদহের সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঝিনাইদহ, ১৯ মে
ছবি: প্রথম আলো
১১ / ২৮
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ (বিএফইউজে) বিভিন্ন সংগঠন। ঢাকা, ১৯ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ২৮
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তাঁর বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন মাদারীপুরের গণমাধ্যমকর্মীরা। মাদারীপুর, ১৯ মে
ছবি: প্রথম আলো
১৩ / ২৮
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ১ নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। রাজবাড়ী, ১৯ মে
ছবি: প্রথম আলো
১৪ / ২৮
ঘাটে ভেড়ার আগে ফেরিটি নষ্ট হয়ে যায়। পরে অপর ফেরিতে চড়তে যাত্রীরা এভাবে ঝুঁকি নেয়। শিমুলিয়া, মাওয়া, ১৯ মে
ছবি: সুমন ইউসুফ
১৫ / ২৮
ঈদুল ফিতরের ছুটি শেষে পিকআপযোগে ঢাকায় ফিরছেন তাঁরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে, ১৯ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৮
স্বাস্থ্যবিধি মানা, না–মানার মধ্য দিয়ে গণপরিবহনে চলছে সাধারণ মানুষ। ফার্মগেট, ১৯ মে।
ছবি: সাজিদ হোসেন
১৭ / ২৮
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আজ বুধবার কুমিল্লায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মানববন্ধন। কুমিল্লা টাউন হল, ১৯ মে
ছবি: এম সাদেক
১৮ / ২৮
স্বাস্থ্যবিধি মানা, না–মানার মধ্য দিয়ে চলছে সাধারণ মানুষ। বাসস্ট্যান্ডে অনেক মানুষের মুখে নেই মাস্ক। ফার্মগেট, ১৯ মে
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২৮
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর প্রেসক্লাব, ১৯ মে
ছবি: আবু সাঈদ
২০ / ২৮
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে চলার পথেও চলছে প্রতিবাদ। সিরাজুম মুনিরা নামের এই সাংবাদিককে দেখা গেছে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে। ঢাকা, ১৯ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ২৮
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকা, ১৯ মে
ছবি: প্রথম আলো
২২ / ২৮
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার মানববন্ধন করে। সার্ক ফোয়ারা, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ মে
ছবি: সাজিদ হোসেন
২৩ / ২৮
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল, ১৯ মে
ছবি: প্রথম আলো
২৪ / ২৮
প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। ঢাকা, ১৯ মে
ছবি: জাহিদুল করিম
২৫ / ২৮
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। ঢাকা, ১৯ মে
ছবি: সাবিনা ইয়াসমিন
২৬ / ২৮
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা,  ১৯ মে
ছবি: হাসান রাজা
২৭ / ২৮
দেশব্যাপী চলমান লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ। এরপরও ঢাকায় ফিরছে মানুষ। ঝুঁকি নিয়ে ফেরি থেকে নামছে সাধারণ মানুষ। মাওয়া, শিমুলিয়া, ১৯ মে
ছবি: সুমন ইউসুফ
২৮ / ২৮
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ঢাকা, ১৯ মে
ছবি: প্রথম আলো