এক ঝলক (১৯ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
স্কুলের ক্ষতবিক্ষত এই দেয়ালটিই বলে দেয় সিরিয়ার শিশুদের অবস্থা কেমন। ছবিটি সে দেশের দামেস্কের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এইন তিরমা এলাকা থেকে শনিবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২১
পড়ন্ত বিকেলের পদ্মা নদী। ছবিটি রাজশাহীর তালাইমারী এলাকার শহীদ মিনার ঘাট থেকে তোলা। ছবি: শুভা জিনিয়া চৌধুরী

৩ / ২১
বাড়ির পাশে খয়রার বিল থেকে শাপলা তুলে বাড়ি ফিরছে পাঁচ শিশু। ছবিটি আজ সোমবার সকালে রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নের রামগুইয়া থেকে তোলা। ছবি: বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

৪ / ২১
জার্মানির মিউনিখে লোকজ উৎসব অক্টোবরফেস্ট প্যারেডে শারীরিক কসরত। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

৫ / ২১
কাজাখস্তানের আলমাতি এলাকায় সিটি ডে উদ্যাপনকালে সাইকেল নিয়ে কসরত দেখাচ্ছেন এক সাইকেল–আরোহী। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

৬ / ২১
মোটরসাইকেলের ইঞ্জিনের ওপর বসে ডাগর চোখে তাকিয়ে একটি ঘাসফড়িং। ছবিটি গতকাল রোববার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২১
সকাল থেকে রিকশা চালিয়ে ক্লান্ত চালক একটু আরাম করে রুটি খাচ্ছেন। ছবিটি আজ সোমবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২১
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চবিদ্যালয়ের ছাত্রী নিতু মণ্ডলকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর বিচারের দাবিতে আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মানববন্ধন হয়েছে। ছবি: সংগৃহীত

৯ / ২১
প্রাথমিক শিক্ষার্থীদের বই ছাপাতে ব্যস্ত ঢাকার মাতুয়াইলের ছাপাখানাগুলো। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুখবর হলো, এবার বই তৈরিতে ব্যবহৃত হচ্ছে উন্নতমানের ৮০ গ্রাম অফসেট কাগজ। ছবিটি আজ সোমবার দুপুরে দক্ষিণ মাতুয়াইলের কলেজ রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২১
ঢাকার কদমতলী থানার মুরাদপুরের মাদ্রাসা রোডে সারা বছরই এভাবে নোংরা পানি জমে থাকে। এতে এলাকাবাসীকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২১
ঢাকার বিভিন্ন রুটে এভাবে দেদার চলছে এমন ভাঙাচোরা যাত্রীবাহী বাস। ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে মাঝেমধ্যে ব্যবস্থা নেওয়া হলেও এসব বাস সড়কে চলছেই। ছবিটি আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২১
বাজারে পর্যাপ্ত পরিমাণে সরবরাহের কারণে ইলিশের দাম একটু কম। এতে ক্রেতা সমাগম বেড়েছে ইলিশের বাজারে। ছবিটি সোমবার সকালে যাত্রাবাড়ী আড়ত থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ২১
রাজধানীর সোয়ারীঘাট বেড়িবাঁধ এলাকার সড়ক বেহাল। রাস্তাজুড়ে খানাখন্দ আর কাদায় ভরা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৪ / ২১
পুরো সড়কটি খানাখন্দ আর কাদায় ভরা। মোহাম্মদপুর থেকে বাবুবাজারগামী একটি বাসটি ওই সড়কের গর্তে পড়ে বিকল হয়ে যায়। ভোগান্তিতে পড়ে নেমে যেতে হয় যাত্রীদের। ছবিটি আজ সোমবার বিকেলে কামালবাগ বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ২১
নদীদূষণে বিশ্বের শীর্ষ তিনটি দেশের একটি বাংলাদেশ। এ দূষণের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে বুড়িগঙ্গা নদীতে। ময়লা ফেলে অবৈধভাবে দখল করে ভরে ফেলা হয়েছে বুড়িগঙ্গার অনেক শাখা নদীও। ছবিটি আজ সোমবার বিকেলে কামরাঙ্গীরচর থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২১
রাজধানীর শহীদনগর এলাকায় বুড়িগঙ্গা নদীতে জমেছে কচুরিপানা। নৌকা চালাতে ভোগান্তিতে পড়ছেন মাঝিরা। তাই নিজ উদ্যোগে নৌকা দিয়ে অভিনব পদ্ধতিতে সরানো শুরু করেছেন কচুরিপানা। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ২১
রাজধানীর লোকাল বাসের পেছনে ঝুঁকি নিয়েই চলছে তিন কিশোর। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ সোমবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ২১
রাজধানীর আরামবাগের ইনার সার্কুলার রোডে বেশির ভাগ জায়গাজুড়ে অবৈধভাবে বাস পার্ক করে রাখা হয়েছে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২১
ফুটপাত থেকে সাধারণত পদচারী-সেতুর ওঠা-নামার শুরু হওয়ার কথা। কিন্তু রাজধানীর টিকাটুলির এই পদচারী-সেতুটির ওঠা-নামার সিঁড়িটি সড়কের ওপর পড়েছে। এতে পথচারীদের ওঠা-নামায় অসুবিধার সৃষ্টি হয়। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২১
রাজধানীর নিউমার্কেটের সামনে পদচারী-সেতু থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ফাঁক গলিয়ে রাস্তা পারাপার হচ্ছে পথচারীরা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২১
মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় আজ সোমবার বিকেলে চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজন বিক্রমপুর আদর্শ কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র সাইদুল ইসলাম (২০)। তাঁর আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই ইমদাদুল হক মিলন। ছবিটি আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: আবদুস সালাম