বৃষ্টিস্নাত সবুজ-সতেজ ফল। ২ অক্টোবর, সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা
৬ / ২০
দুই হাজার বছরের পুরোনো লায়ন অব আল-লাতের কাছে সেলফি তুলছেন দুই সিরীয় নারী। ১ অক্টোবর, দামেস্ক, সিরিয়া। ছবি: রয়টার্স
৭ / ২০
চীনের জাতীয় দিবস পালনের অংশ হিসেবে আতশবাজি। ১ অক্টোবর, হংকং। ছবি: রয়টার্স
৮ / ২০
পবিত্র আশুরার দিন নামাজ আদায় করতে মসজিতে নারীরা। ১ অক্টোবর, বাকু, আজারবাইজান। ছবি: এএফপি
৯ / ২০
বিক্রির জন্য এভাবে নদীপথে ভাসিয়ে আনা হয় বাঁশ ও কাঠ। ২ অক্টোবর, তেভাংছড়া, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
১০ / ২০
সামনেই মারমা জনগোষ্ঠীর অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যে পোয়েহ (প্রবারণা পূর্ণিমা)। ওই দিন এই পঙ্খিরাজ নৌকার চারপাশে প্রদীপ জ্বেলে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। ১৫ দিন ধরে চলছে এরই প্রস্তুতি। ২ অক্টোবর, য়ংডবৌদ্ধ বিহার, খাগড়াছড়ি শহর। ছবি: নীরব চৌধুরী
১১ / ২০
পাহাড়ে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ হচ্ছে। স্থানীয় বাজারে প্রতি কেজি ড্রাগন ফলের দাম ৩০০ টাকা। ২ অক্টোবর, পাঁচমাইল, খাগড়াছড়ি সদর। ছবি: নীরব চৌধুরী
১২ / ২০
এক ব্যক্তির কাছ থেকে আজ উদ্ধার করা হয়েছে দুটি কালিম পাখি। ২ অক্টোবর, সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া। ছবি: সোয়েল রানা
১৩ / ২০
শিউলি বেগম প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নৌকা চালিয়ে যাত্রী পারাপার করেন। এ থেকে যে আয় হয় তা দিয়েই তাঁর সংসার চলে। ২ অক্টোবর, পোর্ট রোড বন্দর এলাকা, বরিশাল। ছবি: সাইয়ান
ডিম ছাড়ার মৌসুম হওয়ায় ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই জাল গুছিয়ে ডাঙায় ফিরছেন জেলেরা। ২ অক্টোবর, ফিসারিঘাট এলাকা, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
১৬ / ২০
বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। ২ অক্টোবর, টেবুনিয়া, পাবনা সদর। ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
এখন সুপারির মৌসুম। গাছ থেকে পাড়ার পর সুপারি আলাদা করছে শিশুরা। ১ অক্টোবর, রাজারহাট, পিরোজপুর পৌরসভা। ছবি: এ কে এম ফয়সাল
১৮ / ২০
আগাম জাতের শিম গাছে ফুল এসেছে। দুই-একটা শিমও ধরছে। পাবনার অনেক গ্রামে এখন চাষ হচ্ছে এই শিম। কৃষকেরা শিমের নাম দিয়েছেন ‘অটো শিম’। ২ অক্টোবর, ধলেশ্বর গ্রাম, আটঘরিয়া, পাবনা। ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
পাহাড়ি পর্যটন এলাকায় আকাশে উড়ছে সাদা মেঘের ভেলা। ১ অক্টোবর, সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি। ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২০
পবিত্র আশুরা উপলক্ষে বের হওয়া শিয়া সম্প্রদায়ের বর্ণিল তাজিয়া মিছিল। ১ অক্টোবর, টাইগারপাস মোড়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ