রাজধানীর আসাদগেট সংলগ্ন মিরপুর সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়ক ও দুই শিক্ষার্থীদের ঘাতকদের শাস্তি চেয়ে শিক্ষার্থীরা স্লোগান দেয়। ছবি: সাবরিনা ইয়াসমিন
২ / ১৫
পাবনায় রাস্তায় নেমে ট্রাফিক আইন মানতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে তারা চালক-যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। এই দৃষ্টান্তকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এক পথচারী। ট্রাফিক মোড়, আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২ আগস্ট। ছবি: হাসান মাহমুদ
৩ / ১৫
বাংলামোটর এলাকায় শিক্ষার্থীরা গাড়ি ও চালকের লাইসেন্স পরীক্ষা করছিল। এ সময় একটি ব্যক্তিগত গাড়ির যাত্রী ভেতর থেকে একটি কাগজ শিক্ষার্থীদের উদ্দেশে প্রদর্শন করে। এতে লেখা ছিল—গাড়িতে একজন ডায়ালাইসিসের রোগী আছেন। এটি দেখে দ্রুত গাড়িটি পার করে দেয় শিক্ষার্থীরা। বাংলামোটর, ঢাকা, ২ আগস্ট। ছবি: সুহাদা আফরিন
৪ / ১৫
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শাহবাগ, ঢাকা, ২ আগস্ট। ছবি: আবদুস সালাম
৫ / ১৫
খেতে জমে থাকা পানিতে সাদা শাপলার হাসি। কড়িতলা, সোনাখাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ আগস্ট। ছবি: সাজেদুল আলম
৬ / ১৫
গন্ধ শুঁকে অপরাধী বা সন্দেহে থাকা বস্তু শনাক্ত করায় পটু একটি কুকুরের প্রশিক্ষণ চলছে। কলম্বিয়ায় মাদকবিরোধী অভিযানে বেশ কাজে লাগে এসব কুকুর। ২০১৮ সালে ৩৪৬টি কুকুরের সহায়তায় পুলিশ ২০০ টনের বেশি মাদকদ্রব্য শনাক্ত করে। যার মূল্য ৫০০ কোটি ডলার। স্কুল অব গাইডস অ্যান্ড ক্যানি ট্রেনিং, ফাকাতাতিভা পৌরসভা, কুনডিনামারাকা ডিপার্টমেন্ট, কলম্বিয়া, ৩০ জুলাই। ছবি: এএফপি
৭ / ১৫
দাবানল নেভাতে রিভার ফায়ারের ওপর হেলিকপ্টার থেকে বিশেষ পাউডার ছিটানো হচ্ছে। গত কয়েক দিন ধরে বিশাল এলাকা জুড়ে এই আগুন জ্বলছে। লেকপোর্ট, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১ আগস্ট। ছবি: রয়টার্স
৮ / ১৫
বিভিন্ন ধরনের পানীয় খাওয়ার পর ফেলে দেওয়া টিনের সব ক্যান সংকুচিত করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং প্ল্যান্টে। চিওদাদ জুয়ারেজ, মেক্সিকো, ৩১ জুলাই। ছবি: রয়টার্স
ধানখেতে নতুন পানি আসছে। সেই পানিতে খাবারের খোঁজে উদগ্রীব হাঁসগুলো। নুরপুর, পাবনা, ১ আগস্ট। ছবি: হাসান মাহমুদ
১১ / ১৫
ঢাকার আসাদগেট এলাকায় শিক্ষার্থীদের অবরোধে আটকে পড়েছে বিআরটিসির বাস। ২ জুলাই। ছবি: আবু হেনা মোস্তফা কামাল
১২ / ১৫
নিরাপদ সড়কের দাবিতে আজও ঢাকার সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সড়কে নড়ছে না যানবাহন। বেলা ২টা, কারওয়ান বাজার, ঢাকা, ২ আগস্ট। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়া
১৩ / ১৫
সড়কে ওভারটেকিং বন্ধে এবং সুষ্ঠুভাবে যান চলাচলের জন্য শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে যানবাহন নিয়ন্ত্রণ করে। মিরপুর সড়ক, সায়েন্স ল্যাব, ঢাকা, ২ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৪ / ১৫
বেলা আড়াইটার দিকে মিরপুর রোডে ল্যাবএইডের সামনে পুলিশ বক্সে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী ওই পুলিশ সার্জেন্টকে মারধর করে। অন্যরা তাকে সায়েন্স ল্যাব পুলিশ বক্সে নিয়ে আসে। আহত সার্জেন্টকে শিক্ষার্থীরা হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তুলে দেয়। মিরপুর সড়ক, সায়েন্স ল্যাব, ঢাকা, ২ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৫ / ১৫
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মুখে স্লোগান, হাতে দাবি তুলে ধরা প্ল্যাকার্ড। মিরপুর সড়ক, সায়েন্স ল্যাব, ঢাকা, ২ আগস্ট। ছবি: দীপু মালাকার