এক ঝলক ( ২ জুন, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ‘লকডাউন’ এখন শুধুই কাগজে-কলমে। রাজধানীর গুলিস্তান ফিরতে শুরু করেছে তার পুরোনো রূপে। ঢাকা ট্রেড সেন্টার ও গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে সড়কের অনেকটা জায়গা দখল করে বসেছেন হকার। উপেক্ষিত করোনা সচেতনতা। আর চলাচলের ভোগান্তিতে সাধারণ পথচারীরা। গুলিস্তান, ঢাকা, ২ জুন
ছবি: সাইফুল ইসলাম
২ / ২৭
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের ঘোগা সেতু এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে হানিফ পরিবহন বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আহত অন্তত ১৫ যাত্রী। বাসটি ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিল। শেরপুর, বগুড়া, ২ জুন
ছবি: প্রথম আলো
৩ / ২৭
ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে লোকালয় প্লাবিত হয়ে গবাদিপশু মারা গেছে। নদীর চরে পড়ে আছে মৃত একটি গরু। কালীগঙ্গা নদী, পিরোজপুর সদর, ২ জুন
ছবি: এ কে এম ফয়সাল
৪ / ২৭
কমলাপুর উত্তর সড়কে বিআরটিসির গাড়ি পার্কিংয়ের কারণে রাস্তায় অন্য যান চলাচল করতে বেশ বেগ পেতে হয়। এই রাস্তায় দুই পাশেই দীর্ঘ সময় গাড়ি পার্ক করে রাখা থাকে। কমলাপুর, ঢাকা, ২ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ২৭
ডিঙিনৌকায় বড়শি দিয়ে মাছ ধরছেন জেলেরা। কালীগঙ্গা নদী, পিরোজপুর, ২ জুন
ছবি: এ কে এম ফয়সাল
৬ / ২৭
অনাবৃষ্টিতে এত দিন রুক্ষ হয়ে থাকা পাহাড়ের প্রকৃতির রূপ বদলেছে গত কয়েক দিনের দফায় দফায় বৃষ্টিতে। বিভিন্ন প্রজাতির লতা-গুল্ম ছোট ও বড় গাছগাছালি ফুল–পাপড়ি মেলে ধরেছে পাহাড়ের সবুজ বনে। স্বর্গপুর বন ভাবনা কেন্দ্র পাহাড়, রাঙামাটি, ২ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৭
কমলাপুর রেলস্টেশনে দীর্ঘদিন ধরে বেহাল পড়ে আছে রেলস্টেশনে আসা প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে রাখা এই ছোট্ট যান। গাড়ির টায়ারসহ নানান যন্ত্রাংশ ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। কমলাপুর স্টেশন, ঢাকা, ২ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ২৭
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানববন্ধন করে। প্রেসক্লাব, ঢাকা, ২ জুন
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ২৭
ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছেন একদল কৃষিশ্রমিক। খানচাপড় গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২ জুন
ছবি: সোয়েল রানা
১০ / ২৭
হাটবাজারে সামাজিক দূরত্ব মেনে চলা তো দূরের কথা, মাস্ক ব্যবহারেও কোনো বালাই নেই। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ঝিটকা বাজার, হরিরামপুর, মানিকগঞ্জ, ২ জুন
ছবি: আবদুল মোমিন
১১ / ২৭
হোটেল বুকিং দেওয়ার জন্য রাজধানীর সোনারগাঁও হোটেলের একটি ট্রাভেল এজেন্সির সামনে সৌদিপ্রবাসীদের দীর্ঘ লাইন। সোনারগাঁও হোটেল, ঢাকা, ২ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২৭
সিলেটের বিভিন্ন চা-বাগানে চলছে চা-পাতা তোলার কাজ। খানিক আগেই বৃষ্টি হয়েছে। বৃষ্টিভেজা বাগানে পাতা তুলছেন চা-শ্রমিক। তারাপুর চা-বাগান, সিলেট শহরতলি, ২ জুন
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৭
পেখম মেলা ময়ূরের মতো পালক ছড়িয়ে দিয়েছে ধবল বক। আমাদের দেশে বড়, মাঝারি ও ছোট বকের এমন পালক ছড়ানো রূপ দেখা যায় শুধু তাদের প্রজনন মৌসুমে। এই সময়ে সঙ্গী নির্বাচন, বাসা তৈরি, ডিম দিয়ে বাচ্চা ফোটানোর কাজে ব্যস্ত থাকে বক প্রজাতির পাখিরা। আলহাজ মোড়, ঈশ্বরদী, পাবনা, ২ জুন
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২৭
বাউনিয়া খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বাউনিয়া, মিরপুর, ঢাকা, ২ জুন
ছবি: আশরাফুল আলম
১৫ / ২৭
টানা ছয় দফা মৃদু ভূমিকম্পে সিলেট পুরো সিলেটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, সিলেট বড় ভূমিকম্পের কবলে পড়তে পারে যেকোনো সময়। টিলার পাদদেশে বসবাস করছে মানুষ। আখালিয়া, রাইফেলস ক্লাব ব্রাহ্মণশাসন টিলা, সিলেট, ২ জুন
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৭
আম পাঠানোর সুযোগ না পাওয়ায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সামনে দাঁড়িয়ে আটকে রেখেছেন চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র আম ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, এর আগে বেলা তিনটা পর্যন্ত আম বুকিং নিলেও আজ বেলা একটার পর কোনো বুকিং নেওয়া হয়নি। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন, ২ জুন
ছবি: আনোয়ার হোসেন দিলু
১৭ / ২৭
শনির আখড়া ডিএনডি বাঁধের ৬০ নম্বর ওয়ার্ড জিয়া সরণির আশপাশের বেশ কিছু এলাকা এক দিনের বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়ে এসব এলাকায় বসবাসরত মানুষ। শনির আখড়া, ঢাকা, ২ জুন
ছবি: হাসান রাজা
১৮ / ২৭
বর্ষা মৌসুমে বৃষ্টির পানি, খালের পানিসহ অন্যান্য পানি এসে জমা হয় গোরানচটবাড়ি পাম্পহাউসের এ পুকুরে। সেই পানি আবার চলে যায় তুরাগ নদে। দূষণের প্রভাবে সেই পানিতে সৃষ্ট সাদা ফেনায় ভরে গেছে নদ। ঝুঁকিতে আশপাশের অঞ্চলের কৃষিজমি, মাছসহ অন্যান্য জলজ প্রাণী। গোরানচটবাড়ি, রূপনগর, মিরপুর, ঢাকা, ২ জুন
ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২৭
ট্রেনে যেখানে প্রতি দুই সিটে একজন যাত্রী পরিবহন করার কথা, সেখানে প্রতি দুই সিটে যাত্রী পরিবহন করা হচ্ছে তিনজন। দাঁড়িয়ে যাচ্ছেন আরও অনেকে। ময়মনসিংহ রেলস্টেশন, ২ জুন
ছবি: আনোয়ার হোসেন
২০ / ২৭
বাউনিয়া আবাসিক এলাকায় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। বাউনিয়া, মিরপুর, ঢাকা, ২ জুন
ছবি: আশরাফুল আলম
২১ / ২৭
একপশলা বৃষ্টিতে সড়কের পাশে জমেছে পানি। সেই পানিতেই জলকেলিতে ব্যস্ত একদল রাজহাঁস। দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ২ জুন
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৭
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সাতটি গ্রামে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। মুন্সিপুর-কুতুবপুরে সড়কে লকডাউন নিশ্চিত করতে প্রতিবন্ধকতা, ২ জুন
ছবি: প্রথম আলো
২৩ / ২৭
‘গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা)। এতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। প্রেসক্লাব, ঢাকা, ২ জুন
ছবি সাবিনা ইয়াসমিন
২৪ / ২৭
রাতের বৃষ্টিতে পানি জমেছে মাঠে। সকাল গড়িয়ে দুপুর না হতেই ফুটবল নিয়ে সেই পানিতে নেমে পড়েছে গ্রামের দুরন্ত শিশুরা। মাহমুদপুর, পাবনা, ২ জুন
ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৭
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে উপকূলীয় নদ-নদীতে জোয়ারের পানির তোড়ে ভেঙে গেছে খেয়া পারাপারের জন্য নির্মিত ঘাটটি। সেতুটি কাকচিঁড়া মাঝেরচরে। মাঝেরচর, বরগুনা, ২ জুন
ছবি: মোহাম্মদ রফিক
২৬ / ২৭
দুটি শালিকের খুনসুটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর, রংপুর, ২ জুন
ছবি: মঈনুল ইসলাম
২৭ / ২৭
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে উচ্চ জোয়ারের তোড়ে বরগুনার মাঝেরচরে চলাচলের জন্য নির্মিত আরসিসি পাকা সড়ক ভেঙে গেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে এই গ্রামের অসংখ্য মানুষকে। মাঝেরচর, বরগুনা, ২ জুন
ছবি: মোহাম্মদ রফিক