এক ঝলক (২ জুলাই ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে সাধারণ মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছেন র‌্যাবের সদস্যরা। রামবাবু রোড, ময়মনসিংহ নগর, ২ জুলাই ।
ছবি: আনোয়ার হোসেন
২ / ২৬
রোহিঙ্গা শিবিরে প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার জন্য মাইকিং করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। উখিয়া, কক্সবাজার, ২ জুলাই।
ছবি: আব্দুল কুদ্দুস
৩ / ২৬
কাজের খোঁজে কামলার হাটে দাঁড়িয়েছেন দিনমজুরেরা। চরপাড়া মোড়, ময়মনসিংহ নগর, ২ জুলাই।
ছবি: আনোয়ার হোসেন
৪ / ২৬
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই নদের উত্তর গড়কান্দা এলাকার শহর রক্ষা বাঁধের একাংশ ভেঙে গেছে। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীর। উত্তর গড়কান্দা,  নালিতাবাড়ী, শেরপুর,  ২ জুলাই।
ছবি: আবদুল মান্নান
৫ / ২৬
ঝিরিঝিরি বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন মুড়ি দিয়ে গন্তব্যে যাচ্ছেন এক অটোচালক। বাংলাদেশ ব্যাংক মোড়, রংপুর, ২ জুলাই।
ছবি:  মঈনুল ইসলাম
৬ / ২৬
লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এই সময়ে পন্টুন মেরামতকাজে ব্যস্ত এক শ্রমিক। দৌলতদিয়া লঞ্চ ঘাট, রাজবাড়ী, ২ জুলাই।
ছবি: এম রাশেদুল হক
৭ / ২৬
পথচারীর দেওয়া খাবার খাচ্ছে শালিকের ঝাঁক। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া, ২ জুলাই ।
ছবি: সোয়েল রানা
৮ / ২৬
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে চেকপোস্টে চলাচলকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন সেনাবাহিনীর সদস্যরা। শাহবাগ, ঢাকা, ২ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ২৬
লকডাউন চলছে। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি। এর মধ্যে কাজের খোঁজে বের হয়েছেন ভ্যানচালক ইউনুস আলী। বগুড়া শহর, ২ জুলাই ।
ছবি: সোয়েল রানা
১০ / ২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কঠোর বিধিনিষেধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিশের বসানো চেকপোস্ট। শনির আখড়া, ঢাকা, ২ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ২৬
করোনা সংক্রমণ রোধে অকারণ বের হওয়া নিষেধ। তা অমান্য করে অযথা ঘোরাঘুরির কারণে এক ব্যক্তিকে আটক করে কলাবাগান থানা-পুলিশ। কলাবাগান, ঢাকা, জুলাই ২।
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২৬
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধে রাজধানীর গুলিস্তান এলাকা ছিল ফাঁকা। গুলিস্তান, ঢাকা, ২ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ২৬
হাটে ট্রাকে করে নিয়ে আসা গরুগুলো ট্রাক থেকে নামানোর সময় লাফিয়ে পড়ে একটি গরু। হাজিরহাট, পাবনা, ২ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২৬
আমন মৌসুমে বীজতলায় বীজধান ছিটাচ্ছেন কৃষক লিটন মিয়া। বালুয়াকান্দা, নান্দাইল, ময়মনসিংহ, ২ জুলাই।
ছবি: রমেশ কুমার
১৫ / ২৬
বিক্রির জন্য হাঁসগুলো হাটে আনা হয়েছে। কিন্তু কঠোর বিধিনিষেধ চলাকালে হাটে ক্রেতা না থাকায় তা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বিক্রেতা। হাজিরহাট, পাবনা, ২ জুলাই।
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২৬
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর কান্দাইল এলাকায় নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাটি দুমড়েমুচড়ে যায়। মাধবদী, নরসিংদী সদর, ২ জুলাই।
ছবি: প্রথম আলো
১৭ / ২৬
কঠোর লকডাউনে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্টে পুলিশ সদস্যদের কর্মতৎপরতা। গাবতলী, ২ জুলাই।
ছবি: দীপু মালাকার
১৮ / ২৬
লকডাউনে বিপণিবিতানগুলো বন্ধ। ব্যস্ততম সড়ক একেবারেই ফাঁকা। নিউ সুপারমার্কেট, ঢাকা, ২ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
১৯ / ২৬
কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে মহাসড়কে পিকআপ ভ্যানে করে যাত্রী পরিবহন করছেন অনেক চালক। আমিনবাজার, সাভার, ২ জুলাই।
ছবি: দীপু মালাকার
২০ / ২৬
বিপণিবিতান বন্ধ থাকায় গল্প করে সময় পার করছেন দুই নিরাপত্তাকর্মী। নিউ সুপারমার্কেট, ঢাকা, ২ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
২১ / ২৬
বিধিনিষেধ অমান্য করে রাজধানীর বাজারগুলোতে ভিড় করছে অনেকেই। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। নয়া পল্টন, ঢাকা, ২ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
২২ / ২৬
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ধসে যাওয়া অংশে বালুভর্তি জিও ব্যাগ নিয়ে ফেলছেন শ্রমিকেরা। পুরাতন জেলখানা ঘাট, সিরাজগঞ্জ, ২ জুলাই।
ছবি:আরিফুল গণি
২৩ / ২৬
লকডাউনে ইলিশ কিনতে এসেছেন এক ক্রেতা। ঠিকমতো মাস্ক পরেন না অনেক মাছ বিক্রেতা। কারওয়ান বাজার, ঢাকা, ২ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
২৪ / ২৬
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির জন্য এসেছেন দীপেন টুডু। জরুরি বিভাগের সামনে তিন ঘণ্টা ধরে শুয়ে আছেন তিনি। পাশে তাঁর বোন মাংলি টুডু। ঝিলিম ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ সদর, ২ জুলাই।
ছবি: আনোয়ার হোসেন
২৫ / ২৬
মৌচাক-মগবাজার উড়ালসড়কের নিচে এই মা ও মেয়ের বসবাস । লকডাউনে কাজ না থাকায় বিপাকে পড়েছেন মা নুপুর। বৃষ্টির মধ্যে মেয়ে জান্নাতকে নিয়ে এসেছিলেন কারওয়ান বাজারে। বাজারে কুড়িয়ে পাওয়া শাকসবজি নিয়ে ফিরছেন তাঁরা। পান্থপথ-তেজগাঁও সংযোগ সড়ক, ঢাকা, ২ জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
২৬ / ২৬
ভারী বৃষ্টিতে খুলনার নিচু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। বাস্তুহারা ১১ নম্বর সড়ক, খুলনা, ২ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন