এক ঝলক (২ মার্চ, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধের দাবিতে বাংলাদেশে থাকা ইউক্রেনপ্রবাসী ও ইউক্রেনের নাগরিকদের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২ মার্চ
ছবি: আশরাফুল আলম
২ / ১১
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ২ মার্চ
ছবি: আশরাফুল আলম
৩ / ১১
চলতি মৌসুমে শর্ষের ফলন ও দাম দুটোই ভালো। হাট থেকে শর্ষে কিনে রোদে শুকাচ্ছেন ব্যবসায়ীরা। বুধবার, হাটপাঙ্গাসী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ মার্চ
ছবি: সাজেদুল আলম
৪ / ১১
নিয়ম অমান্য করে বাসের ছাদে মালামালের সঙ্গে গাদাগাদি করে চলেছেন যাত্রীরা। বেশির ভাগ যাত্রীই শিশু-কিশোর। প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হলেও ফিরছে না সচেতনতা। বাস টার্মিনাল সড়ক, জেলাপাড়া, পাবনা, ২ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৫ / ১১
সারা দেশে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে জামালপুর শহররে শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রুমিন ফারহানা, ২ মার্চ
ছবি: প্রথম আলো
৬ / ১১
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রোস্তম আলী কর্তৃক শেষ সময়ে প্রদত্ত অবৈধ নিয়োগ বাতিল, গণ নিয়োগ বন্ধ এবং সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পাবিপ্রবি ক্যাম্পাস, পাবনা, ২ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৭ / ১১
করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আজ বুধবার থেকে আবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীর ক্লাস শুরু হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হবে সপ্তাহের ৬ দিন। দীর্ঘদিন পর বিদ্যালয়ে এসে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। ধর্মাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলা, বরিশাল, ২ মার্চ
ছবি: সাইয়ান
৮ / ১১
নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে পঞ্চগড় জেলা বিএনপি। ২ মার্চ
ছবি: রাজিউর রহমান।
৯ / ১১
রংপুর নগরে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের ব্যানারে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। জেলা পরিষদ এলাকা, রংপুর, ২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
বসন্তের কোকিল। বসন্ত এলেই এদের দেখা মেলে। পাখিটি খেতে এসেছে পাকুড় ফল। ঢেপ্পোছড়ি পাড়া, রাঙামাটি, ২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১১
মহাসড়কে নিষিদ্ধ ব্যাটারিচালিত একটি ভ্যানকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ভ্যানটি ভেঙে পড়ে যায়। এতে আহত হন ভ্যানচালক। ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাগুন্দা গ্রামে, ২ মার্চ
ছবি: আনোয়ার হোসেন