করোনার সংক্রমণ রোধে বাসে পাশাপাশি আসনে যাত্রী পরিবহন বন্ধ ছিল। এখন সব আসন পূর্ণ করে গতকাল থেকে বাসে যাত্রী পরিবহন চালু হয়েছে। প্রথম দিনেই যাত্রীরা গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ফার্মগেট, ঢাকা, ১ সেপ্টেম্বরছবি: সাজিদ হোসেন
২ / ৯
সকাল থেকেই অঝোর বৃষ্টি । শহরের রাস্তায় হাঁটুপানি জমে যানবাহন ও পথচারী চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ।সবুজবাগ এলাকা , বগুড়া , ১ সেপ্টম্বরছবি: সোয়েল রানা
হুইলচেয়ারে সড়ক পারাপারে নেই কোনো উপায়। তাই হুইলচেয়ারে রোগী নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে যেতে ঝুঁকি নিয়েই সড়ক পার হতে হচ্ছে। গতকাল বিকেলে রাজধানীর কলেজ গেট এলাকায়ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ৯
দুরন্তপনা মানে না সময়-অসময়। ভরদুপুরে বিয়ারিংয়ের গাড়ি নিয়ে খেলায় মেতেছে শিশুরা। সালেহপুর, সদর, সিলেট, ২ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
মা অন্য শ্রমিকদের সঙ্গে গলিতে সড়ক মেরামতের কাজে ব্যস্ত। মেয়েকে খেলনা দিয়ে বসিয়ে রেখেছেন সড়কের পাশের এক বাসার গেটে। মেয়ে আপন মনে হাঁড়িপাতিল খেলছে। মোহাম্মদপুর, ঢাকা, ২ সেপ্টেম্বরছবি: মানসুরা হোসাইন