এক ঝলক (২০ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
তৃতীয় দফার মুখোমুখি বিতর্কে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

২ / ২৭
‘যশোরের দুঃখ’ ভবদহ। চারদিকে থই থই পানির কারণে মনিরামপুর উপজেলার হাটগাছা গ্রামের মানুষের চলাচলের একমাত্র বাহন ছোট নৌকা। ছবিটি গতকাল বুধবার বিকেলে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩ / ২৭
শিশুর গলায় শিউলি ফুলের মালা। ছবিটি গতকাল বুধবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৭
মুখোমুখি শেষ বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবিটি গতকাল বুধবার লাস ভেগাস থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৭
জাপানের রাজধানী টোকিওতে ইম্পেরিয়াল প্যালেসে বই পড়ছেন সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো। গত ২৩ সেপ্টেম্বর তোলা ছবিটি আজ বৃহস্পতিবার প্রকাশিত। আজ সম্রাজ্ঞী ৮২ বছর পূর্ণ হলো। ছবি: এএফপি।

৬ / ২৭
চীন ও ফিলিপাইনের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে দুই দেশের পতাকা হাতে ছুটে যাচ্ছে শিশুরা। ছবিটি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৭
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখেশেষ দফার মুখোমুখি বিতর্কে দুই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে নেভাদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বিতর্কের সময় টিভি মনিটরে ট্রাম্প। ছবি: রয়টার্স

৮ / ২৭
ডোনাল্ড ট্রম্পের সঙ্গে হিলারি ক্লিনটনের বিতর্কের মঞ্চে হিলারি ক্লিনটন। আর তা উপভোগ করতে সঙ্গে এসেছেন স্বামী বিল ক্লিনটন ও মেয়ে চেলসি ক্লিনটন। ছবিটি লাস ভেগাসে নেভাদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৭
হাইতিতে ত্রাণের জন্য লম্বা লাইনে হারিকেন ম্যাথিউর আঘাতে ক্ষতিগ্রস্ত লোকজন। ছবিটি গতকাল বুধবার তোলা: রয়টার্স

১০ / ২৭
ঠোঁটে দানা নিয়ে ডালে বসে আছে এক মাছরাঙা। ছবিটি আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ২৭
বান্দরবান শহরের জেলা প্রশাসক কার্যালয়-সংলগ্ন একটি গাছে অসংখ্য বাদুড় ঝুলে আছে। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ২৭
বগুড়া শহরের ব্যস্ততম ফতেহ আলী বাজার মোড়ে সড়ক ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে পথচারী ও যানবাহনকে ঝুঁকির বার্তা দিতে বাঁশের খুঁটির মাথায় লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়। ছবিটি বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৭
বগুড়ার সারিয়াকান্দির দীঘাপাড়া চর থেকে নৌকায় চেপে খোর্দ্দ বলাইল উচ্চ বিদ্যালয়ে ক্লাস করতে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি বৃহস্পতিবার সকালে খোর্দ্দ বলাইল গ্রামের যমুনা নদীর গ্রোয়ের এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৭
শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। কৃষক খেত থেকে ধান কেটে এনে সড়কের পাশে জড়ো করছেন। এরপর সব ধান নিয়ে বাড়ি ফিরবেন। ছবিটি বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৫ / ২৭
সিলেট নগরের বিভিন্ন এলাকায় একমুখী যান চলাচলের জন্য মোড়গুলোতে লোহার বেষ্টনী দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মানুষজন বেষ্টনীর ফাঁক দিয়ে ঝুঁকি নিয়ে সড়কের এক পাশ থেকে আরেক পাশে যাওয়া-আসা করেন। ছবিটি বৃহস্পতিবার বন্ধরবাজার মোড় থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৭
প্রখর রোদে যমুনার চর থেকে খেয়া পার হয় বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি বৃহস্পতিবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার খোর্দ্দ বলাইল গ্রামের যমুনা নদীর গ্রোয়েন এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: প্রথম আলো

১৮ / ২৭
ব্রহ্মপুত্র নদের আশপাশের কিছু চরাঞ্চলে চলছে পাটের আঁশ ছাড়ানোর কাজ। কৃষাণীরা দলবেঁধে পাটের আঁশ ছাড়াচ্ছেন। ছবিটি বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সদরের চর খরিচা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৯ / ২৭
খুলনার ইলাইপুর-জাবুসা চৌরাস্তা-গৌরম্ভা-ভাঙনপাড় সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। ছবিটি বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার হেলা বটতলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২০ / ২৭
প্রতিষ্ঠার ১১ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রযাত্রার ১১ বছর শীর্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে বেলুন ওড়ানো হয়। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: মনিরুল আলম

২১ / ২৭
প্রতিষ্ঠার ১১ বছর পূর্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: মনিরুল আলম

২২ / ২৭
গত ১৭ অক্টোবর রাজধানীর সায়েদাবাদ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার থেকে জায়গাটি দেয়াল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু করেছে সিটি করপোরেশনের শ্রমিকেরা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৭
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জানারা কমপ্লেক্সে বিদ্যুৎ নেই, তাই টেবিল ল্যাম্ব জ্বালিয়ে চলছে কাজ। ব্যবসায়ীদের দাবি, কয়েক দিন হলো দিনে ঘণ্টা খানেক বিদ্যুৎ থাকে না। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৭
রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘জাতীয় প্রেসক্লাব বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৭
রাজধানীর নীলক্ষেতের বলাকা সিনেমা হলে ‘আয়নাবাজি’ ছবি দেখার জন্য মানুষের অপেক্ষা। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা তিনটায় তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৭
সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প বাতিলের দাবিতে শান্তিপূর্ণ মিছিলের ওপর কাঁদানে গ্যাসের শেল, জলকামানসহ পুলিশি হামলার প্রতিবাদে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ২৭
রাজধানীর সাত মসজিদ রোডে এভাবে প্রায় সারা দিন লেগে থাকে যানজট৷ এক পাশে সিএনজিচালিত অটোরিকশা যত্রতত্র দাঁড়িয়ে থাকে, পাশাপাশি গাড়ি, রিকশা, বাস এলোমেলোভাবে চলে। আর এ কারণেই লেগে যায় যানজট৷ আজ বৃহস্পতিবার সকালে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন