এক ঝলক (২০ অক্টোবর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা বের করে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রমনা, ২০ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
২ / ৯
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দাউদকান্দি নদীবন্দরে প্রায় ২৫০ মিটার সড়কে স্থায়ী জলাবদ্ধতায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। গর্ত আর জলাবদ্ধতায় নদীবন্দর থেকে মালবাহী যানবাহন নিয়ে চলাচলে বিপাকে চালকেরা। নদীবন্দর এলাকা, দাউদকান্দি, কুমিল্লা, ২০ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ৯
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন পুণ্যার্থীরা। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি, ২০ অক্টোবর
ছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ৯
নীল আকাশে থোকা থোকা সাদা মেঘ। ছাতা মাথায় গরু চরাতে দাঁড়িয়ে একজন। ফুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২০ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
জেলেপল্লিতে ‘ফ্রাইডে স্কুল’-এ চলছে শিশুদের পাঠদান। চরভোলমারা, মঠবাড়িয়া উপজেলা, পিরোজপুর
ছবি: এ কে এম ফয়সাল
৬ / ৯
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির তোড়ে নষ্ট হয়ে গেছে আমন খেত। বৃষ্টি কমে এলে খেতের অবস্থা দেখতে আসেন কৃষক। কচুবাড়ি, হাটপাড়া, ঠাকুরগাঁও, ২০ অক্টোবর
ছবি: প্রথম আলো
৭ / ৯
কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন। সাতক্ষীরা, ২০ অক্টোবর
ছবি: প্রথম আলো
৮ / ৯
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এক ঘণ্টার জন্য বরিশালের ডিআইজির প্রতীকী দায়িত্ব পালন করে আফসানা কবির। ডিআইজি রেঞ্জ কার্যালয়, বরিশাল নগর, ২০ অক্টোবর
ছবি: সাইয়ান
৯ / ৯
খেত থেকে পালংশাক তুলে বিক্রির জন্য প্রস্তুত করছেন দুই ব্যাপারী। শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২০ অক্টোবর
ছবি: সোয়েল রানা