এক ঝলক (২০ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
চট্টগ্রাম নগরের পশুর হাটগুলোতে গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। ছবিটি রোববার বেলা দুইটায় নগরের সাগরিকা পশুর হাট থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২ / ১৮
পদ্মায় প্রবল স্রোতের বিপরীতে চলতে গিয়ে ঘন ঘন বিকল হচ্ছে ফেরি। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে, উভয় ঘাটে আটকা পড়ছে যানবাহন। ছবিটি রোববার দৌলতদিয়া লঞ্চ ঘাট মোড় এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

৩ / ১৮
ঝলমলে কসমস ফুল। ছবিটি সম্প্রতি রাজবাড়ী সদর থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

৪ / ১৮
লন্ডনে আর্সেনাল ফুটবল ক্লাবের স্টেডিয়ামের বাইরে পাথরের অক্ষর দিয়ে ‘আর্সেনাল’ লেখা হয়েছে। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৮
সদ্য বিবাহিত দম্পতি রাশিয়ার ‘দ্য সেভিয়র অন ব্লাড ক্যাথেড্রালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

৬ / ১৮
শরতের শেষ বিকেলে আকাশে মেঘের ঘনঘটা। ছবিটি শনিবার রাঙামাটি সদরের বড়াদম মোরঘোনা এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ১৮
স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানাচ্ছে লোকজন। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৮
ঘাসে ওপর জমে আছে বৃষ্টির বিন্দু বিন্দু ফোটা। ছবিটি শনিবার রাঙামাটি সদরের বড়াদম মোরঘোনা এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৯ / ১৮
রাজধানীতে সোলার প্যানেলের ব্যবহার বাড়ছে। এখন অনেক বহুতল ভবনের ছাদে সোলার প্যানেল দেখা যায়। ছবিটি আজ রোববার রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ১৮
ব্রহ্মপুত্র নদ ও ঝিনাই নদীর পানি বেড়ে যাওয়ায় জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের অনেক এলাকায় পানি উঠেছে। ছবিটি গতকাল শনিবার বিকেলে তোলা। ছবি: জামিল খান

১১ / ১৮
পদ্মার পানি বাড়ায় মাদারীপুরের শিবচরের চরাঞ্চলে প্রায় নয় হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ছবিটি শনিবার বিকেলে চরজানাজাত ইউনিয়নের খাসেরহাট গ্রাম থেকে তোলা ছবি। ছবি: প্রথম আলো

১২ / ১৮
নীল আকাশে সাদা মেঘের লুকোচুরি। ছবিটি রোববার দুপুরে কুষ্টিয়া শহর রক্ষা রেনউইক বাঁধ থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

১৩ / ১৮
এটিএন বাংলার পাবনার সংবাদদাতা মোবারক বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। ছবিটি রোববার পাবনা আবদুল হামিদ সড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ১৮
গত শনিবার রাতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ পাড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে অটোরিকশাচালক এবং একই পরিবারের চারজন নিহত হন। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি ট্রাকে তোলা হচ্ছে। সড়কের পাশে কান্নায় ভেঙে পড়েন নিহত চালক সুরেশ দের বোন। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সৌরভ দাশ

১৫ / ১৮
বরিশাল-ঢাকা মহাসড়ক সংস্কার করার দাবিতে রোববার বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে মানববন্ধন করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ ও বরিশাল জেলা সড়ক পরিবহন ইউনিয়ন। ছবি: সাইয়ান

১৬ / ১৮
দুর্গম বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন ত্রিপুরা নারীরা। ছবিটি রোববার খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৭ / ১৮
রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজায় রোববার বিকেল চারটার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ১৮
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের অংশ হিসেবে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: সাইফুল ইসলাম