তিস্তার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। তলিয়েছে বাড়িঘর ও সড়ক। এমন পরিস্থিতিতে নিরাপদে সরে যাচ্ছেন পানিবন্দী মানুষ। পশ্চিম ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২০ আগস্টছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
মাছ ধরার ফাঁদ বানাতে ব্যস্ত এক ব্যক্তি। স্থানীয়ভাবে এই ফাঁদ পরিচিত ‘দোহার’ নামে। প্রতিটি দোহার বিক্রি করা হয় ৩৫০ টাকায়। শ্রীরামপুর, রাজশাহী, ২১ আগস্টছবি: শহীদুল ইসলাম
৪ / ১২
উন্নত চিকিৎসার জন্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে। শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী, ২১ আগস্টছবি: শহীদুল ইসলাম
৫ / ১২
ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পাশের সড়কের প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভাটবাউর, মানিকগঞ্জছবি: আব্দুল মোমিন
৬ / ১২
বাইসাইকেলে ফেরি করে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় প্লাস্টিকের পণ্য নিয়ে সকালেই শহরের রাস্তায় বেরিয়ে পড়েন তাঁরা। পশ্চিমবাজারে শ্রীমঙ্গল সড়ক, মৌলভীবাজার, ২১ আগস্টছবি: প্রথম আলো
৭ / ১২
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী গাড়িগুলো তিন দিনেও পায়নি ফেরির নাগাল। ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরির অপেক্ষায় গাড়িগুলো। গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ আগস্টছবি: এম রাশেদুল হক
৮ / ১২
আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিহত ব্যক্তিদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতা–কর্মী ও এ ঘটনায় আহত নেতারা। ঢাকা, ২১ আগস্টছবি: সাজিদ হোসেন
৯ / ১২
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়া হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকাছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১২
করোনার প্রকোপে দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটনকেন্দ্রগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে ভ্রমণে আসা অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। পাঠানপাড়া লালন শাহ মঞ্চ, রাজশাহী, ২১ আগস্টছবি: শহীদুল ইসলাম