এক ঝলক (২০ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
আয়ারল্যান্ডের গলওয়েতে সল্টহিলে এক তরুণ ওপর থেকে লাফিয়ে পড়ছেন পানিতে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২৪
পুকুরের শান্ত জল ছুঁয়ে ফুটে আছে জারুল ফুল। ছবিটি আজ বুধবার খুলনা নগরের জোড়াগেট এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৪
বেকার পড়ে আছে ফেরিওয়ালার একটি ভ্যান। দুই শিশু এতে উঠে মগ্ন হয়েছে পড়াশোনায়। ছবিটি আজ বুধবার খুলনার চরেরহাট এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২৪
রাজধানীর বাংলামোটরে আজ বুধবার সকালে এভাবে ঝুঁকি নিয়ে সড়ক পার হন এই ব্যক্তি। অথচ পাশেই রয়েছে পদচারী-সেতু। ছবি: জাহিদুল করিম

৫ / ২৪
রাজধানীর বাংলামোটরের পদচারী-সেতুতে ওঠার সিঁড়ির পাশ দিয়ে হাঁটা-চলার জায়গা না থাকায় এভাবেই যেতে হচ্ছে। ছবিটি আজ বুধবার সকালের দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৬ / ২৪
বগুড়া শহরের আড়তে এসেছে তাজা আনারস। পাইকারি দরে প্রতি মণ ১০০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৪
সিলেটের আকাশে মেঘের ঘনঘটা। ছবিটি আজ বুধবার সদর উপজেলার বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ২৪
টিন, কাঠ ও সিমেন্টের খাম দিয়ে ঘর তৈরি করার পর তা বিক্রি করে থাকেন ব্যবসায়ীরা। সাধারণত লোহা-কাঠ দিয়ে বানানো ঘর বেশি দিন টেকসই হয়। একেকটি ঘর সর্বনিম্ন তিন লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ টাকায় বিক্রি হয়। ছবিটি আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জের হাতিমারা বালুর মাঠ থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৯ / ২৪
সিলেটে গত কয়েক দিন পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি ঢুকে পড়েছে হাওরের বোরো খেতে। পানিতে গিয়ে ধান কেটে নৌকায় করে নিয়ে আসছেন কৃষকেরা। ছবিটি আজ বুধবার সকালে সিলেট সদরের সামাউরাকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১০ / ২৪
সোনালু ফুলের রস খেতে এসেছে টুনটুনি পাখি। রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকা থেকে আজ বুধবার সকালে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ২৪
তীব্র গরমে একটু স্বস্তি পেতে লাফালাফি করছে কোমলমতি শিশুরা। ছবিটি বুধবার রাজধানীর গাবতলী-সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৪
বৃষ্টির ফলে নিচু এলাকায় পানি জমে ধানগাছ ডুবে যায়। তাই অনেক কৃষক এখন বোরো ২৮ জাতের ধান চাষ করেন, যেন তাড়াতাড়ি ঘরে তুলতে পারেন। আগাম জাতের এই ধান কেটে মাড়াইয়ের পর মুক্ত বাতাসে তা উড়াচ্ছেন দুই কিষানি। ছবিটি আজ বুধবার দুপুরে পাবনার বেড়া উপজেলার নদীর ঘাট এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২৪
ফুলের গায়ে বসেছে সাদা-কালো ডোরাকাটা প্রজাপতি। খাগড়াছড়ির দীঘিনালার থানাপাড়া এলাকা থেকে আজ বুধবার তোলা ছবি। ছবি: পলাশ বড়ুয়া, দীঘিনালা (খাগড়াছড়ি)

১৪ / ২৪
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের ভেলানগর জেলাখানা মোড় এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: মনিরুজ্জামান

১৫ / ২৪
ছোট ফটক দিয়ে সকালে শিশু শিক্ষার্থী ও অভিভাবকেরা ঢুকতে গিয়ে ভিড়ের চাপে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অভিভাবকদের সঙ্গে এ নিয়ে শিক্ষকদের হইচই হলে ফটকটি খুলে দেয় কর্তৃপক্ষ। ছবিটি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৬ / ২৪
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার আজ বুধবার এক মাস। হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের দাবিতে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদী নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবিটি বিকেল সাড়ে চারটার দিকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৭ / ২৪
রাজধানীর খিলগাঁও উড়াল সড়কের অতিরিক্ত লুপ তৈরির কাজ শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। তিনি আরও বলেন, লুপটি যান চলাচলের জন্য কবে খুলে দেওয়া হবে তা এখন নির্ভর করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর। ছবিটি বুধবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৪
তীব্র গরমের মধ্যে ঠাসাঠাসি করে বাসে উঠানো হয়েছে যাত্রী। গরমে দুর্ভোগ চরমে। ছবিটি বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ফার্মগেটের পদচারী সেতুটির সৌন্দর্য বর্ধনে রং করা হচ্ছে। কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এক শ্রমিক। ছবিটি বুধবার সকালে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৪
সড়কের অবস্থা দেখে মনে হচ্ছে, বর্ষাকালের বৃষ্টির জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মগবাজার-মৌচাক এলাকার সড়কটি অনেক দিন ধরে ভেঙে পয়োনিষ্কাশনের পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৪
গুলশান লেকটিতে আশপাশের বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। এতে দূষিত হচ্ছে লেকের পানি, নষ্ট হচ্ছে পরিবেশ। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৪
হাঁসের ছানার প্রিয় খাবার শামুক ও ঝিনুক। তাই শামুক-ঝিনুকের হাঁড়িতে গলা ডুবিয়ে খাচ্ছে ছানাগুলো। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৩ / ২৪
বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া কামরাঙ্গীর চর এলাকার খালের এই নোংরা পানিতে ধোয়া হচ্ছে কাপড়। ছবিটি আজ কামরাঙ্গীর চরের আশ্রাফবাদ এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৪ / ২৪
আগামী ৭ মে ফরিদপুরের তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক পাওয়ার পর প্রার্থীর সমর্থকেরা প্রচারণায় নেমে পড়েছেন। ছবিটি আজ বিকেলে ফরিদপুর চরভদ্রাসন উপজেলা সদরের সুলতানপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান