এক ঝলক (২০ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
পয়োনালার সংস্কারের কাজ চলছে। সড়কের ওপর ফেলে রাখা হয়েছে মাটি। বৃষ্টির পানিতে মাটি হয়েছে কাদা। পথ চলতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ের মেরুল-বাড্ডা অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২ / ২৯
ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসের ফেসবুক পেজ পরিচালনাকারী দুই কিশোর-কিশোরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। ছবি: বিজ্ঞপ্তি

৩ / ২৯
সরকারি রাস্তা ও ড্রেনের ওপর নির্মিত স্থাপনা ভাঙতে অভিযান চালায় কুমিল্লা সিটি করপোরেশন। এ সময় ভাঙা পড়ে তিনতলা একটি বাড়ির বারান্দা ও অবৈধ অংশ। আজ বেলা ১১টায় ছোটরা শহীদ শামসুল হক সড়ক থেকে ছবিটি তোলেন এমদাদুল হক

৪ / ২৯
সম্প্রতি সুনামগঞ্জের প্রায় সব কটি হাওরে পানিতে তলিয়ে গেছে বোরো ধান। সেই ধান পচে বাতাসে ছড়াচ্ছে গন্ধ। হাওরের পানিরও রং বদলে গেছে। ছবিটি হাওরের বাহাদুরপুর এলাকা থেকে দুপুর তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৯
তুষারে ঢাকা পড়েছে ফুলটি। ছবিটি গতকাল বুধবার অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলের গ্রাম আবসাম থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৯
সূর্যমুখীর হাসি। ছবিটি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের কাছ থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৭ / ২৯
বৃষ্টিস্নাত রঙ্গনের ছবিটি রাজধানীর ধানমন্ডি লেক এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৮ / ২৯
কলাবতী ফুলের ছবিটি রাজধানীর ধানমন্ডি লেক এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৯ / ২৯
নীল অপরাজিতা। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার রূপসা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ২৯
পানি মারছে, ছোটো! ঐতিহ্যবাহী ইস্টার উদযাপনকালে এই পানি খেলা চলে। ছবিটি সম্প্রতি হাঙ্গেরির একটি এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৯
রংবেরঙের প্রজাপতি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদরের বগাদিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১২ / ২৯
বিক্রির জন্য রাখা কাচা আম। ছবিটি রাজধানীর ধানমন্ডি লেক এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

১৩ / ২৯
খাবার নিয়ে বসে আছে শালিক পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৯
সোনালু ফুটেছে ধানমন্ডি এলাকায়। ছবি: জামিউল ইসলাম

১৫ / ২৯
মেলায় বিক্রি হচ্ছে মাটির তৈরি খেলনা। ছবিটি গতকাল বুধবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৈশাখী মেলা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৬ / ২৯
দূর থেকে দেখলে মনে হবে যেন বড় বড় গাছের এক বেগুনি কার্পেট বিছিয়ে রেখেছে কেউ। কিন্তু এগুলো আসলে বুনো ফুল। দ্য ব্লু ফরেস্টে ফোঁটা এই ফুলের নাম ওয়াইল্ড ব্লুবেলস। মধ্য এপ্রিলে ফোটে এই ফুল। ছবিটি গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কাছে হ্যালে থেকে তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৯
ইরাকের মসুলে গতকাল বুধবার একটি ফাঁকা রাস্তায় খেলছিল তিন শিশু। ছবি: রয়টার্স

১৮ / ২৯
সম্প্রতি সুনামগঞ্জের প্রায় সব কটি হাওরে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে বোরো ধান। ধান পচে সেই দূষণে মাছ মরে যাচ্ছে। সেসব আধমরা মাছ না ধরতে মাইকিং করা হচ্ছে। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর থেকে গতকাল বুধবার দুপুরে ছবিটি তোলেন আনিস মাহমুদ

১৯ / ২৯
মাছ ধরে হঠাৎ লাফ দিয়ে উঠেছে শুশুকটি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার সাত নম্বর ঘাট রূপসা নদী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

২০ / ২৯
বসে আছে শালিক পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদরের করমলি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২১ / ২৯
রাজধানীর গুলশান অ্যাভিনিউ এলাকায় নতুন কংক্রিটের সড়ক বিভাজক তৈরি করা হয়েছে। কিন্তু পথচারীদের জন্য সড়ক পারাপারের নির্ধারিত জায়গা অপর্যাপ্ত। ফলে পথচারীদের উঁচু সড়ক বিভাজক ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে গুলশান ২-এর ডিসিসি মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৯
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব (এনপিসি) আয়োজিত তিন দিনব্যাপী দলীয় আলোকচিত্র প্রদর্শনী। এনপিসির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে ‘বিকজ আই ওয়াজ দেয়ার’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলবে ২২ এপ্রিল পর্যন্ত। ছবি: আবদুস সালাম

২৩ / ২৯
জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৯
হাইকোর্ট প্রাঙ্গণে গ্রিক ভাস্কর্য অপসারণের দাবিতে খেলাফত মজলিশ ঢাকা মহানগরী শাখা জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করে৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৯
‘ঘুষ ছাড়া চাকরি চাই’ স্লোগানে বাংলাদেশ যুব ইউনিয়ন মানিকগঞ্জ জেলা শাখা বিক্ষোভ মিছিল করে৷ ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৯
প্রথম আলো আয়োজিত ‘প্রতিবন্ধীবান্ধব জাতীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন। পাশে আছেন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। ছবিটি আজ বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন।

২৭ / ২৯
‘প্রতিবন্ধীবান্ধব জাতীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। ছবিটি বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২৮ / ২৯
দলের নেতা ইলিয়াস আলীসহ সব গুম-খুনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৯ / ২৯
চট্টগ্রামে নির্মাণাধীন আক্তারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের ওপর থেকে পাথর পড়ে একটি গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। তা দেখতেই উৎসুক মানুষের ভিড়। ছবিটি বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের ওয়াসার মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ