করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে বগুড়া শহরের পাইকারি বাজারে লোক গিজগিজ করছে। বগুড়া শহর, ২০ এপ্রিল। ছবি: সোয়েল রানা
২ / ২১
করোনার প্রাদুর্ভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবীরা। সেবা দিতে গিয়ে আক্রান্তও হচ্ছেন কেউ কেউ। প্রতিকূল পরিবেশেও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন তাঁরা। গতকাল পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে। ছবি: হাসান মাহমুদ
৩ / ২১
রংপুরে টিসিবির পণ্য কিনতে ভিড়। কেউ মানছে না সামাজিক দূরত্ব। গ্রান্ড হোটেল মোড়, রংপুর, ২০ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
৪ / ২১
ঈদকে সামনে রেখে পুরান ঢাকার ব্যস্ততম নবাবপুর কাপড়ের মার্কেটে নেই আগের ব্যস্ততা। লকডাইনে যেন পুরো ইসলামপুর এলাকা এখন প্রাণহীন। ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৫ / ২১
করোনাভাইরাসের পরিস্থিতির কারণে মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। এ বছর ঈদকে সামনে রেখে নেই কোনো ব্যস্ততা। নিরাপত্তা কর্মীরা পার করছেন অলস সময়। সদরঘাট, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৬ / ২১
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নানা প্রচারণা সত্ত্বেও মানছে না সাধারণ মানুষ। লকডাউন অবস্থাতেও পুরান ঢাকার নারিন্দা এলাকায় রাস্তায় স্থানীয় বাসিন্দাদের ও যানবাহনের ভিড়। ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৭ / ২১
লকডাউনে এলাকার প্রবেশ মুখে থাকা প্রতিবন্ধকতা গলে যাতায়াত করছেন অনেকেই। ধানমন্ডি-৩, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৮ / ২১
মার্কেটের সামনে ব্যক্তিগত গাড়ি আসলেই সাহায্যের জন্য এসে জড়ো হন তাঁরা। অনেকে ফিরিয়ে দিলেও কেউ কেউ সাহায্য করেন তাঁদের। ধানমন্ডি, মিরপুর সড়ক, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৯ / ২১
ভ্রাম্যমান বাজার। বাসায় থাকার নির্দেশ অমান্যকারী বেশিরভাগ মানুষ বাজার করাকে কারন হিসেবে দেখায়। তাই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবনা পৌরসভা । বিভিন্ন ওয়ার্ডের মোট একশ লাইসেন্স দিয়ে শুরু হয়েছে ভ্রাম্যমাণ সবজি বাজার কার্যক্রম। ঘরে থাকায় উৎসাহ প্রদানে প্রয়োজনে আরও বর্ধিত করা হবে এ কার্যক্রম। রাধানগর, পাবনা, ২০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১০ / ২১
অবসরে কাজ। করোনার প্রভাবে বাইরের কাজ বন্ধ। ঘরবন্দী মানুষের এখন অখন্ড অবসর। তাই বাড়িতে বসেই ঝুড়ি তৈরী করছেন বাঁশের কারিগর। গ্রীস্মকালীন ফল পরিবহনে এই ঝুড়ির চাহিদা বেড়ে যাবে কদিন পর। রেলবাজার, চাটমোহর, পাবনা, ২০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১১ / ২১
নানা মাধ্যমে প্রচারের ফলে সচেতনতা তৈরী হচ্ছে গ্রামেও। করোনা দুর্যোগ মোকাবেলায় গ্রামের কর্মহীন ও অসহায় জনগনের মাঝে খাদ্য উপহার বিতরণ করে আইলা সমাজ কল্যান সংগঠন। আগে থেকেই সেখানে নিরাপদ দুরুত্বের চিহ্ন একেঁ রাখেন সংগঠনের তরুণেরা। মানুষেও সে নিয়ম মেনে খাদ্য সামগ্রী নিয়েছেন। নন্দনপুর, সাদুল্লাপুর, পাবনা, ২০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১২ / ২১
রংপুর নগরের কলেজ রোডের ট্রাক স্টান্ড এলাকার কর্মহীন মানুষেরা ত্রাণের জন্য খালি তেলের ড্রাম ফেলে সড়ক অবরোধ করেন। কলেজ রোড, রংপুর, ২০ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২১
বগুড়া শহরে বেপরোয়া মোটর সাইকেল নিয়ন্ত্রণে মামলা দিচ্ছে পুলিশ । সোমবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া শহরের সাতমাথা এলাকার ছবি । ছবি: সোয়েল রানা
১৪ / ২১
রংপুরে টিসিবির পন্য কিনতে দিনদিন ভিড় বেড়েই চলেছে। কিন্তু এসব পন্য কিনতে আসা মানুষ সামাজিক দুরত্ব মানছেন না। এ যেন দুরত্ব ভাঙ্গার প্রতিযোগিতা। গ্রান্ড হোটেল মোড়, রংপুর, ২০ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
রমজান উপলক্ষ্যে ঠেলাগাড়িতে ভরে পিঁয়াজ রসুন পরিবহণ করছেন কয়েকজন শ্রমিক। ছোট বাজার, ময়মনসিংহ, ২০ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
১৬ / ২১
চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের তাপমাত্রা পরীক্ষা করে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারে ঢুকানো হচ্ছে। হাতে দেওয়া হচ্ছে জীবানুনাশক। ঠনঠনিয়া, বগুড়া, ২০ এপ্রিল । ছবি: সোয়েল রানা
১৭ / ২১
হাসপাতালের প্রতিটি স্থানে জীবাণুনাশক স্প্রে করছে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ২০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
করোনাভাইরাস সংক্রমণের এ সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী সদস্যরা যানবাহনে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিচ্ছেন। সঙ্গে আছে ভ্রাম্যমান আদালত। কোর্ট পয়েন্ট, সিলেট, ২০ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
২০ / ২১
গলার অপারেশন করবেন ৭৫ বছর বয়সী রুহুল আমিন। ডাক্তারের পরামর্শে অপারেশনের আগেই পরীক্ষা করতে এসেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ২০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
২১ / ২১
বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নিবন্ধন করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাহায্যের টাকা পাঠাচ্ছে। তাই নিম্নআয়ের মানুষেরা মোবাইল ব্যাংকিংয়ের নিজের অ্যাকাউন্ট করার জন্য ভিড় জমিয়েছে দোকানে। জোড়াগেট এলাকা, খুলনা, ২০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন