যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় পিটসবার্গ ও নর্থ ক্যারোলাইনা স্টেট উলফপ্যাকের মধ্যে রাগবি খেলা চলাকালে পিটসবার্গের চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি গতকাল মঙ্গলবার পিটারসেন ইভেন্টস সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৯
ঈষদুষ্ণ পানিতে বসে চলছে যোগব্যায়াম চর্চা। ছবিটি সম্প্রতি চীনের হেনান প্রদেশের লুওইয়াং শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৯
অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ বুধবার চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের মহিলা এককে বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে পরাজিত করার পর উৎফুল্ল রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। ছবি: রয়টার্স
৯ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন পালন করেন একদল শিক্ষার্থী। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৯
শীতের মধ্যে বৃষ্টি। এর ফলে জনজীবনে অনেকটা নেমে এসেছে স্থবিরতা। কিন্তু জীবনের তাগিদে ঘর থেকে বের হতেই হয় খেটে খাওয়া হতদরিদ্র মানুষদের। ছবিটি দুপুর ১২টায় বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১১ / ১৯
পাহাড়ে এবার চুকুইয়ের ফল বেশ ভালোই হয়েছে। স্থানীয়ভাবে বলা হয় আমিলেগুলো এবং আঞ্চলিক ভাষায় খড়গোটা বলা হয়। এই ফল ও পাতা সবজি, মাছ ও মাংস রান্নায় ব্যবহার করা হয়। ছবিটি রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগগা ইউনিয়নের বড় পাগলি পাড়া এলাকা থেকে আজ তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৯
কমলা গলা হরিয়াল বা বটকল। পাকুর ফল খেতে এসেছে সকালে। বিভিন্ন রসালো ফল এদের খাদ্য। ছবিটি রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগগা ইউনিয়নের বড় পাগলি পাড়া এলাকা থেকে আজ তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৯
মাঘের শীতের মধ্যে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে রাজধানী ঢাকায় বৃষ্টি না হলেও আজকের দিনটি মেঘলা। ছবিটি বিকেলে আজিমপুর এলাকা থেকে তুলেছেন জাহিদুল করিম
১৪ / ১৯
শীতের মধ্যে দুই দিন ঘরে ঢাকার আকাশ মেঘলা। তাই বলে তো আর ঘরে বসে থাকার জো নেই হকারদের। কিন্তু বিকেলে হঠাৎ করেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পরতে থাকে। তাই ভ্রাম্যমাণ এই খেলনা বিক্রেতা নারী ফিরে যাচ্ছেন আশ্রয়ের খোঁজে। ছবিটি আজ শাহবাগের মোড় থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৫ / ১৯
শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য সারা দেশে ফ্যাসিবাদী শাসন রুখে দাঁড়াতে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে শাহবাগের সামনে সমাবেশ করে। ছবি: মনিরুল আলম
১৬ / ১৯
গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) উদ্যোগে গত দুই দিন ধরে শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার কাজ। ছবিটি আজ বুধবার বেলা দুইটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৭ / ১৯
আজ বিকেল চারটার দিকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৮ / ১৯
একটু দূরেই পদচারী সেতু। কিন্তু সেটা ব্যবহার না করে ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামন থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ১৯
নির্বাহী হাকিম সরওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০ আজ বুধবার দুপুরে রাজধানীর লালবাগের শহীদ নগরে নকল রং তৈরির তিনটি কারখানায় অভিযান চালায়। এ সময় নকল রং বানানোর দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা হয় ৩২ বস্তা রং তৈরির রাসায়নিক দ্রব্য। ছবি : আবদুস সালাম