এক ঝলক (২০ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

২ / ২৬
মেসিডোনিয়ায় বরফে ঢাকা একটি গ্রামে ধর্মীয় উৎসবে ঐতিহ্যবাহী পোশাকে নারীরা। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৩ / ২৬
গোধূলিবেলায় গোল থালা হয়ে ডুব দিচ্ছে সূর্য। নীড়ে ফিরছে পাখিরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার রূপসা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৬
আকাশে মনের আনন্দে কবুতরের ডিগবাজি। ছবিটি আজ শুক্রবার খুলনার বাস্তহারা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৬
সকালের নরম রোদে বসে জাল বুনছেন লক্ষ্মী রানী বিশ্বাস। বিকেলে চায়ের টং দোকান চালান। অবসরে জাল বোনেন। সামনের মৌসুমে এই দিয়েই চলবে বিলের মাছ ধরা। ছবিটি আজ শুক্রবার খুলনার বিলপাবলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৬
পাহাড়ে এখন অনেক শীত। গরম কাপড় পরে কাজে যাচ্ছেন এক নারী শ্রমিক। ছবিটি আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরতলির শিমুজ্যাছড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৭ / ২৬
ফসলের চারা বুনছেন সত্তর ছুঁই ছুঁই মুখী চাকমা। ছবিটি রাঙামাটি শহরতলির শিমুজ্যাছড়া এলাকা থেকে আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ২৬
রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এমবিএ মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র তাঁরা। নিজেদের জমিতে শীতের বিভিন্ন ফসলের চাষ করছেন। ফসল বিক্রির টাকা দিয়ে নিজেদের খরচ চালান তাঁরা। ছবিটি আজ শুক্রবার শহরতলির রাঙ্গাপানিছড়া মুখ এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৯ / ২৬
সংস্কারকাজের জন্য রাজধানীর বিজয়নগর মোড় থেকে পানির ট্যাংক পর্যন্ত দুই পাশের সড়ক কেটে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সড়কের কাটা অংশে কোনো নিরাপত্তাবেষ্টনী নেই, বিপজ্জনকভাবে বের হয়ে আছে শত শত রড। ছবিটি আজ শুক্রবার দুপুরে বিজয়নগর মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২৬
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের যেখানে-সেখানে বসতি স্থাপন করেছে ভাসমান মানুষ। দেখার কেউ নেই। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৬
অনেক স্থানে এখনো ফুটপাত দখলমুক্ত হয়নি। রাজধানীর জিন্দা বাহারের নবাব সিরাজউদ্দৌলা পার্কের সামনের ফুটপাতটি ফল ব্যবসায়ীদের দখলে। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২৬
গাড়ির ধাক্কায় গুরুতর আহত প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামের সুস্থতা কামনা করে আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ছবি: আবদুস সালাম

১৩ / ২৬
রাজধানীর শাহবাগ থেকে বিজয় সরণি পর্যন্ত রোড শোর আয়োজন করে ‘ঢাকা ক্লিন’ নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। ছবিটি আজ শুক্রবার সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৬
নির্বাচন কমিশনের কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন কাজী রকিবউদ্দীন আহমদ। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: এমদাদুল হক

১৫ / ২৬
নির্বাচন কমিশনের কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা ছোটরা থেকে ছবিটি তোলা। ছবি: এমদাদুল হক

১৬ / ২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার শুরু হয়েছে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছাত্রদের ৬টি ও ছাত্রীদের ৪টি দল অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে বিকেলে উদ্বোধনের পর মেয়েদের দুইটি দলের খেলার দৃশ্য। ছবি: শাহীদুজ্জামান সাগর

১৭ / ২৬
হরিপদ বর্মণ পেশায় জেলে। সারা দিন মাছ ধরে বিক্রির টাকায় সংসার চলে তাঁর। তাই সকালেই বাড়ির পাশে চতুল বিলে মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছেন তিনি। ছবিটি আজ শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৬
চট্টগ্রামে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে উৎপাদিত ফুলকপি খাঁচায় করে থরে থরে সাজিয়ে বসেছেন কৃষকেরা। ছবিটি আজ শুক্রবার সকালে সীতাকুণ্ড সদর বাজার থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

১৯ / ২৬
বস্তা আর বাঁশের খাঁচায় করে বাজারে তোলা হয়েছে শিম। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে উৎপাদিত এসব শিম নিয়ে এসেছেন কৃষকেরা। ছবিটি আজ শুক্রবার সকালে সীতাকুণ্ড সদর বাজার থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

২০ / ২৬
গৃহবধূ সুমি বেগম শখ করে বাড়ির উঠোনে লাউ এর গাছ লাগিয়েছিলেন। ফলন বেশি ও ভালো জাতের লাউ হওয়ায় আগামী বছর লাগানোর জন্য বীজ তৈরিতে একটি লাউকে ‘বেছন’ হিসেবে বেঁধে রাখছেন। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২১ / ২৬
ফরিদপুর সদর উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার দুই ভাই কৃষক শহিদ মাতুব্বর ও অহিদ মাতুব্বর খুব ভোরে পদ্মা পাড়ি দিয়ে মাঠে গিয়েছিলেন কাজে। কাজ শেষে গৃহপালিত পশুর জন্য ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন তাঁরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বালিয়া ঘাটা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২২ / ২৬
পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান সিলেটের চা-বাগানগুলো। বিশেষ করে ছুটির দিনে সিলেট নগরের আশপাশের চা-বাগানগুলোয় ভিড় একটু বেশিই চোখে পড়ে। ছবিটি আজ শুক্রবার বিকেলে শহরতলির লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৩ / ২৬
সিলেটের চা-বাগানগুলোয় প্রায় সময়ই থাকে পানির সংকট। ছড়ার পানিতে গৃহস্থালির কাজ করলেও খাবার পানি আনতে হয় দূর থেকে। পানি সংগ্রহ করে ফিরছেন চা-বাগানের নারী। ছবিটি আজ শুক্রবার বিকেলে লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৪ / ২৬
একটি মোটরসাইকেলে যাচ্ছেন চারজন। এঁদের তিনজনের মাথায় নেই হেলমেট৷ ছবিটি আজ শুক্রবার সকালে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷

২৫ / ২৬
শীতের বিকেলে কিশোরেরা ব্যস্ত ফুটবল খেলায়৷ আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল মাঠে বিকেলে কিশোরদের দুরন্তপনা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৬
রাজধানীতে সবুজ কম দেখা যায়৷ যেটুকু দেখা যায়, সেখানে ধুলোয় সয়লাব৷ মোহাম্মদপুর এলাকায় সব গাছের পাতা ধুলো পড়ে এমন সাদা হয়ে আছে৷ শহরে যে অতিরিক্ত ধুলা-বালি, তা বোঝা যায় এই ছবি দেখে৷ আজ শুক্রবার সকালে ছবিটি মোহাম্মদপুর এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন