এক ঝলক (২০ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
পবিত্র রমজানে মুসল্লিদের সাহরি ও ইফতারের জন্য একটি নৌ-রেস্তোরাঁ সাজানো হয়েছে। ছবিটি গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তোলা। ছবি: এএফপি

২ / ৩৩
জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় বাস্তুচ্যুত নারীরা একটি আশ্রয়শিবিরে আসছেন। ছবিটি গতকাল রোববার নাইজারের কিদজেনদি গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ৩৩
ইউরো ২০১৬-এ ফ্রান্স ও সুইজারল্যান্ডের মধ্যে খেলার আগে দুই দলের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজপথে ঘোড়া নিয়ে টহল দিচ্ছে ফরাসি পুলিশ। ছবিটি গতকাল রোববার লিলি শহর থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ৩৩
পাতার ফাঁকে ফাঁকে কদম ফুল। ছবিটি আজ সোমবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ৩৩
গবাদি পশুকে খাওয়াতে খেত থেকে ঘাস কেটে বাড়ি ফিরছে এক ব্যক্তি। ছবিটি আজ সোমবার সকালে সদর উপজেলার দিঘীগ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ৩৩
খাবার খুঁজছে পাখিটি। ছবিটি আজ সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৭ / ৩৩
কানাডার টরন্টোয় আয়োজিত আইহার্ট রেডিও মাচ মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে হাজির যুক্তরাষ্ট্রের ফিফথ হারমনি দলের সদস্যরা। ছবিটি গতকাল রোববার অন্টারিও থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩৩
ইতালির রোমে মেয়র নির্বাচনে জেতার পর সংবাদ সম্মেলনে ভার্জিনিয়া রাগ্গি। ছবিটি আজ রোম থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ৩৩
পাখির জন্য রাখা খাবারপাত্রের দিকে ছুটে আসছে ছোট্ট এই হামিংবার্ডটি। ছবিটি রোববার চিলির সান্তিয়াগোর পাবলিক স্কয়ার থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ৩৩
মিস বেলারুশ ২০১৬ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ী পলিনা বরোদাচেভা। ছবিটি গতকাল রোববার বেলারুশের রাজধানী মিনস্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ৩৩
ফ্রান্সে ইউরো কাপ ফুটবলে সুইজারল্যান্ড ও ফ্রান্সের মধ্যে খেলা শুরু হওয়ার আগে গ্যালারিতে সুইজারল্যান্ডের খেলোয়াড় ব্লেরিম জেমাইলির স্ত্রী এরজোনা সুলেজমানি ও তাঁদের ছেলে লুয়ান। ছবিটি রোববার লিলের স্টেড পিয়েরে-মাউরয় থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ৩৩
ফ্রান্সে ইউরো কাপ ফুটবলে সুইজারল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার খেলা শুরুর আগে গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছেন সুইজারল্যান্ডের খেলোয়াড় ব্লেরিম জেমাইলির স্ত্রী এরজোনা সুলেজমানি। ছবিটি রোববার লিলের স্টেড পিয়েরে-মাউরয় থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ৩৩
চীনে চংকিংয়ের একটি ওয়াটার পার্কে নেমে যোগ ব্যায়াম করছেন একদল পর্যটক। ছবিটি গত শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ৩৩
চীনের জিয়াংশি প্রদেশের জিওজিয়াং এলাকায় বন্যার পানিতে হাবুডুবু অবস্থা একজনের। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

১৫ / ৩৩
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েতোর শিক্ষা সংস্কারের প্রতিবাদে ওয়াহকা রাজ্যের আসুনকিওন নোচিক্সলান শহরে শিক্ষকেরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। ছবি: রয়টার্স

১৬ / ৩৩
ইয়োসেমিটি জলপ্রপাত। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সপরিবারে ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক গেছেন। ছবিটি গতকাল রোববার তাঁদের বহনকারী হেলিকপ্টার থেকে তোলা। ছবি: রয়টার্স

১৭ / ৩৩
গরমে ডাবের চাহিদা থাকে বেশি। পাহাড়ি দুই যুবক গাছ থেকে ডাব সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৮ / ৩৩
বুলবুলি পাখির ডিম। ছবিটি আজ সোমবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৯ / ৩৩
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ‘দ্য বুলবুল সার্কাস’-এর বিশাল আকারের এই হাতি দিয়ে মাহুত বিভিন্ন স্থান ঘুরে ঘুরে টাকা তুলছেন। ছবি: এম রাশেদুল হক

২০ / ৩৩
বাজারে বিক্রির জন্য পাকা কাঁঠাল নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে  বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতকোলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ৩৩
গাছে ফুটে আছে পেঁপে ফুল। ছবিটি সোমবার সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ৩৩
গ্রামের পুকুরের পানিতে শিশুদের দুরন্তপনা। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২৩ / ৩৩
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ‍দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে চট্টগ্রাম কলেজে সোমবার ও মঙ্গলবার ক্লাস স্থগিত থাকবে। কলেজে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থী ও পরীক্ষার্থী ছাড়া অন্যদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আছে। পুলিশ উপযুক্ত প্রমাণ দেখে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। ছবিটি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

২৪ / ৩৩
সিলেটের সুরমা নদী এখন পানিতে ভরপুর। নৌকায় করে জাল দিয়ে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। ছবিটি সোমবার দুপুরে নগরের কাজিরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৩৩
গাছে ঝুলে আছে রসালো জামরুল। স্থানীয় বাজারে প্রতিকেজি জামরুল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। ছবিটি আজ সোমবার বিকেলে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৬ / ৩৩
ঘড়িতে তখন সন্ধ্যা ছয়টা। তখনো রাজধানীর শাহবাগ মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত যানজটে গাড়ি আটকে ছিল। ইফতার হয়তো সড়কেই করতে হবে। তাই অনেকেই পানি কিনে নিচ্ছেন। ছবিটি আজ সোমবার রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৩৩
অসুস্থ ছেলে রাকিবকে নিয়ে কুমিল্লা থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন রহিম মিয়া ও তাঁর স্ত্রী। সিএনজিচালিত অটোরিকশা নিতে চাইছিলেন তাঁরা, কিন্তু কোনো অটোরিকশা যেতে রাজি হয়নি। অবশেষে ভিড় ঠেলে বাসে উঠতে বাধ্য হন। ছবিটি অাজ সোমবার বিকেলে শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৩৩
আজ সোমবার নিম্ন আদালতে আকস্মিক সফরে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ছবিটি জেলা জজ আদালত আইনজীবী সমিতির সম্মেলন কক্ষ থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৯ / ৩৩
একদিকে যানবাহন আটকে রাখা হয়েছে প্রায় দুই ঘণ্টা ধরে। অন্যদিকে উল্টো পথে সংসদ সদস্যের গাড়ি চলছে। ছবিটি আজ সোমবার বিকেল পাঁচটা ২০ মিনিটে রাজধানীর শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩০ / ৩৩
এভাবে অনেকেই পদচারী সেতু ব্যবহার না করে সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে গা গলিয়ে সড়কে নেমে পড়েন। শিশুদেরও ফেলা হচ্ছে ঝুঁকিতে। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর নিউমার্কেটের ২ নম্বর ফটকের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩১ / ৩৩
রাজধানীজুড়ে চিরচেনা যানজট। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩২ / ৩৩
বর্ষা মৌসুম এসে গেছে। এ মৌসুমে নৌকা একটি গুরুত্বপূর্ণ বাহন। প্রতিটি নৌকা তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩৩ / ৩৩
রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্য