প্যারিসের সিটি হলের সামনে হাজারো কচ্ছপের ভাস্কর্যের মধ্যে দিয়ে স্কেটিং করছেন একজন। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স
২ / ১৮
শিশিরে ভেজা গাছের পাতার ফাঁক দিয়ে কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। ছবিটি আজ রোববার সকালে সিলেট সদর উপজেলার বাদাঘাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
বিক্রির জন্য গাঁদা ফুলের চাষ করেছেন পলাশ মিয়া। গাছ থেকে তুলছেন থোকা থোকা ফুল। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
৪ / ১৮
ফুলকপি খেতে সার দিচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৮
সবেমাত্র বিল থেকে টাটকা মাছ তুলেছেন জেলেরা। ছবিটি আজ রাজধানীর ডেমরা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১৮
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাপড় বুনতে ব্যস্ত এক আদিবাসী নারী। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৮
শীতের ঠান্ডা থেকে বাঁচাতে ছাগলের গায়ে বেঁধে দেওয়া হয়েছে চটের বস্তা। ছবিটি সকাল নয়টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৮ / ১৮
নৌকায় কোনো মাঝি নেই। নদীর দুই পাশে বাঁশের খুঁটি পুতে তার সঙ্গে টানানো হয়েছে রশি। এই টানা রশির সঙ্গে আরেকটি রশি দিয়ে নৌকা বাঁধা রয়েছে। আর এই রশি টেনে নদী পার হন লোকজন। বগুড়ার শেরপুরে করতোয়া নদীর কালীতলা ঘাট থেকে ছবিটি গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে তোলা। ছবি: সবুজ চৌধুরী, শেরপুর
৯ / ১৮
মিস ইরাক সুন্দরী প্রতিযোগিতায় ছবি তোলার জন্য এভাবেই পোজ দেন মিস ইরাক সায়মা কাসেম। ছবিটি ১৯ ডিসেম্বর তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৮
লন্ডনের হাইড পার্কে ঘুরে বেড়াচ্ছেন দুই জকি। গত কয়েক দিন ধরে সেখানকার তাপমাত্রা অনেকটাই বেশি। যা এ সময়ে অস্বাভাবিক। ছবিটি ১৯ ডিসেম্বর তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৮
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণপশ্চিমে অবস্থিত লিওয়া মরূদ্যান পার হচ্ছেন এক ব্যক্তি। ছবিটি ২০ ডিসেম্বর তোলা। ছবি: এএফপি
১২ / ১৮
বিক্রির উদ্দেশে জড়ো করা গাজরকে তাজা রাখতে পানি ছিটাচ্ছেন এক ব্যবসায়ী। ছবিটি আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর জালালাবাদ থেকে ২০ ডিসেম্বর তোলা। ছবি: এএফপি
১৩ / ১৮
বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। সেখানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও অন্য অতিথিরা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৪ / ১৮
বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাধীনতার ৪৪ বছর পূর্তি উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেন মুক্তিযোদ্ধারা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
১৫ / ১৮
এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। গতকাল শনিবার রাতেই মহাখালীর এই লেভেল ক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খায় একটি লেগুনা। এতে প্রাণ যায় ছোট যানটির চালকের। আজ রোববার দুপুরে একই ক্রসিংয়ে দেখা গেল আরও ভয়াবহ চিত্র। রেললাইনের ওপরেই লেগুনা থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। দেখার যেন কেউ নেই! ছবি: আবদুস সালাম।
১৬ / ১৮
আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ সময় স্টল নির্মাণে ব্যস্ত শ্রমিকেরা। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ১৮
আজ রোববার সকালে বাংলা একাডেমির প্রাঙ্গণে নূহ আলম লেনিনের ‘বাঙালি সমাজ ও সাহিত্য সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ’ বইয়ের প্রকাশনা উৎসবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ উপস্থিত অতিথিরা। ছবি: সাবিনা ইয়াসমিন।
১৮ / ১৮
কলকারখানার বর্জ্য আর আশপাশের এলাকার ময়লা-আবর্জনায় সাভারের ব্যাংক টাউন এলাকার কর্ণপাড়া খালটির এই বেহাল দশা। দেখার কেউ নেই যেন! ছবি: সাবিনা ইয়াসমিন।