এক ঝলক (২০ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
ফ্লোরিডার পাম বিচে ঘুরে বেড়াচ্ছে দুটি বক। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

২ / ৩১
বোরো ধানের বীজতলায় জমে থাকা পানিতে গোসল করছে শালিকের দল। ছবিটি গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ৩১
নদীতে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় কালীগঙ্গা নদী থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৪ / ৩১
শীতের সকালে রোদ পোহাচ্ছে কাঠ শালিকটি। ছবিটি মঙ্গলবার খুলনার খালিশপুরের গাবতলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ৩১
বুনো ফুলের কলিতে বসেছে সুন্দর লাল পোকাটি। ছবিটি মঙ্গলবার খুলনার গাবতলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ৩১
শেষ বিকেলের আলো। ছবিটি সোমবার খুলনার লবণচরা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ৩১
খেতে বোরো ধানের চারা রোপণ করছেন কৃষক দম্পতি। ছবিটি মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৮ / ৩১
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায়, প্রথম আলোর ব্যবস্থাপনায় ও বন্ধুসভার সহযোগিতায় ফেনীতে আঞ্চলিক গণিত উৎসব শুরু হয়েছে। উৎসবে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭৪ শিক্ষার্থী অংশ নিয়েছে। ছবিটি মঙ্গলবার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: আবু তাহের

৯ / ৩১
ফেনীতে আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করা হচ্ছে। জেলা প্রশাসক মো. আমিন উল আহসান জাতীয় পতাকা, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও ডাচ্-বাংলা ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মো. হারুন উর রশীদ খান আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। ছবি: ছবি: আবু তাহের

১০ / ৩১
সড়কের ধারে পরগাছায় ফুটে থাকা বুনোফুল সহজেই পথিকের নজর কাড়ছে। ছবিটি সোমবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ৩১
বাড়ির উঠানে আমন ধানের খড় মাড়াই করছেন জোয়ানা মরমু ও মঙ্গল টুডু দম্পতি। ছবিটি সোমবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ৩১
বই উৎসবের বাকি আর মাত্র কয়েক দিন। শিক্ষার্থীরা পাবে নতুন বই। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে নতুন পাঠ্যবই। বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে শুরু হয়েছে বিতরণ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৩ / ৩১
কমে গেছে ডোবার পানি। টাকি, পুঁটি, শোল, শিং আর কৈসহ নানা জাতের দেশীয় মাছ কাদার নিচে আসায় এই দুই শিশু মাছ ধরায় ব্যস্ত। আখাউড়া পৌর শহরের খড়মপুর বিল থেকে গতকাল সোমবার বিকেলে ছবিটি তোলা। ছবি: দুলাল ঘোষ

১৪ / ৩১
আধফোটা গোলাপ। ছবিটি আজ মঙ্গলবার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয় থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর

১৫ / ৩১
সকালে সোনা রোদে ডোবার পানিতে খাবারের খোঁজে রাজহাঁস। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেট শহরতলির বাওরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৩১
পৌষের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসতে শুরু করেছে শীত আর ঘন কুয়াশা। ভোরে দেখা মেলে ঘন কুয়াশার। সকাল অথবা সন্ধ্যায় কুয়াশার চাদরে ঢাকা পড়ে অনেক শহর। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেট নগরের কালীবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ৩১
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বিজিবি। ছবি: এ এস এম আলমগীর

১৮ / ৩১
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের সাইকেল রেসিং ‘ফরচুন ট্যুর ডে’ বাগেরহাট থেকে শুরু হয়। প্রথম পর্বে গোপালগঞ্জের পথে প্রতিযোগীরা। ছবি আজ সকালে খুলনা-বাগেরহাট সড়কের ষাটগম্বুজ মসজিদ এলাকা থেকে তোলা। ছবি: আহাদ হায়দার

১৯ / ৩১
রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের এগারল্য ছড়া গ্রামের পাহাড়ে কমলা চাষ করেছেন জ্ঞান বিলাস চাকমা। বাগান থেকে কমলা সংগ্রহ করে রাঙামাটি শহরের বনরূপা বাজার এলাকার বাড়িতে এনেছেন বিক্রির জন্য। সেখান থেকে শহরের পাইকারেরা কিনে নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। মিষ্টি এ কমলা ভালো দামে বিক্রি করতে পেরে খুশি এই চাষি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২০ / ৩১
পৌষের সকালে কুয়াশামাখা পথে তিন শিশুকে নিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেট শহরতলির বাওরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩১
ডোবার পানি কমে গেছে। সেখানে টাকি, পুঁটি, শোল, শিংসহ বিভিন্ন জাতের দেশীয় মাছ ধরার চেষ্টা করছে দুই শিশু। ছবিটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর বিল থেকে সোমবার বিকেলে তোলা। ছবি: দুলাল ঘোষ

২২ / ৩১
সকালে সোনা রোদে ডোবার পানিতে খাবারের খোঁজে রাজহাঁস। ছবিটি মঙ্গলবার সকালে সিলেট শহরতলির বাওরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৩ / ৩১
শহরকে সবুজায়নের লক্ষ্যে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে পদচারী সেতুগুলোর দুই পাশে ফুলের গাছ লাগানো হয়েছিল। পরিচর্যার অভাবে অনেক পদচারী সেতুর গাছ মরে গেছে। ছবিটি মঙ্গলবার দুপুরে নটর ডেম কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ৩১
নন-এমপিও এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারীকে জাতীয়করণ করে বেতন-ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ফোরাম। ছবি: আবদুস সালাম

২৫ / ৩১
কয়েক দিন পরই শুরু হবে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলছে স্টল, প্যাভিলিয়ন ও অন্যান্য স্থাপনা তৈরির কাজ। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৩১
বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো নিউমোনিয়া। আর শীতকালেই এর প্রকোপ সবচেয়ে বেশি। হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু-রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকেরা। ছবিটি মঙ্গলবার ঢাকা শিশু হাসপাতাল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৩১
শ্রমিক অসন্তোষের মুখে ঢাকার সাভারের আশুলিয়ার ৫৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করলেন মালিকেরা। কারখানাগুলোর প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তাকর্মী। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে হামিম গ্রুপের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৩১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জমে উঠেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নগরের সড়কগুলো। ছবিটি মঙ্গলবার বিকেলে চাষাঢ়া এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার দুপুরে বাবুরাইল এলাকায় গণসংযোগ করেন। ছবি: আশরাফুল আলম

৩০ / ৩১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় গণসংযোগ করেন। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করছেন কর্মকর্তারা। ছবি: আশরাফুল আলম