এক ঝলক (২০ ডিসেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
এখন আমন ধান রোপণের মৌসুম। বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা। খেতে বড়দের সাহায্য করছে শিশুরাও। কাজ শেষে বাড়ি ফিরছে শিশুরা। পূর্ব রামকান্তপুর, ফরিদপুর সদর, ২০ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান

২ / ২০
সান্তা ক্লজের মতো সেজে শিশুদের উচ্ছ্বাস। চণ্ডীগড়, ভারত, ২০ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৩ / ২০
রাজধানীর শাহবাগে দুপুর ১২টার দিকে মিডওয়ের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভান। ছবি: আবদুস সালাম

৪ / ২০
শীতকাল মানেই খেজুর গাছের রস। সাধারণত রাতে খেজুর গাছে হাঁড়ি বেঁধে এই রস সংগ্রহ করেন গাছি। দিনের বেলায় গাছে হাঁড়ি না বাঁধায় ফোঁটা ফোঁটা রস ঝরে মাটিতে পড়ছে। সেই রস খেতে খেজুর গাছে উঠে পড়েছে এক শিশু। ভাটপাড়া, কুমিল্লা নগর, ১৯ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক

৫ / ২০
গতকাল মঙ্গলবার রাতে খুলনার শিশু ফাউন্ডেশনের নির্বাচনে ব্যালট ছিনতাইকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি প্যানেলের সদস্য ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলা স্টেডিয়ামের মূল ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলা স্টেডিয়াম, খুলনা, ২০ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২০
সিলেটের চেঙ্গেরখাল নদে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। নদে এখন পানি কম থাকায় মাছ বেশি ধরা পড়ছে বলে তাঁরা জানিয়েছেন। সিলেট সদর, ২০ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ

৭ / ২০
গত দুই দিন ধরে বেশ শীত পড়েছে পাবনায়। তাই সড়কের ধারের কাপড়ের দোকান থেকে শীতের কাপড় কিনছেন সাধারণ মানুষ। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২০ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ

৮ / ২০
ভ্যাটিকানে সমাবেশ যোগ দেবেন পোপ ফ্রান্সিস। তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি শেষ। একটি ক্রিসমাস ট্রির পাশে এক সুইস প্রহরীর সতর্ক অবস্থান। ভ্যাটিকান, ২০ ডিসেম্বর। ছবি: রয়টার্স

৯ / ২০
রাত পোহালেই রংপুর সিটি করপোরেশন নির্বাচন। নগরের বিভিন্ন ভোট কেন্দ্রে যাওয়ার আগে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা শুনছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রংপুর পুলিশলাইন মাঠ, ২০ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন

১০ / ২০
রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামীকাল। নগরের পুলিশ কমিউনিটি হল থেকে নির্বাচনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে ভোটকেন্দ্রে। পুলিশ কমিউনিটি হল, রংপুর, ২০ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম

১১ / ২০
আগামীকাল বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচন। নগরের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনের ব্যালট বক্সসহ বিভিন্ন সরঞ্জাম নেওয়ার জন্য প্রস্তুত। রংপুর পুলিশ লাইন, ২০ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন

১২ / ২০
পাহাড়ি সাঙ্গু নদী দিয়ে বাঁশের ভেলা নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে বাঁশগুলো। সাঙ্গুসেতু এলাকা, বান্দরবান, ২০ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৩ / ২০
সিলেট জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার একটি দৃশ্য। ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’-এর ছেলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা স্টেডিয়াম, সিলেট, ২০ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২০
রাজধানীতে শীত পড়তে শুরু করেছে। শীতের পোশাকে শিশু। ইসলামপুর, ঢাকা, ২০ ডিসেম্বর। ছবি: হাসান রাজা

১৫ / ২০
কয়েক দিন পরই বড়দিন। তারই প্রস্তুতির অংশ হিসেবে ক্রিসমাস ট্রিসহ নানা অনুষঙ্গ দিয়ে সাজানো হচ্ছে চট্টগ্রামের হোটেলগুলো। জিইসি মোড় এলাকা, চট্টগ্রাম, ২০ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ

১৬ / ২০
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানির অনুষ্ঠানে পদদলিত হয়ে আহত হওয়া আশীষ বড়ুয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২০ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ

১৭ / ২০
বান্দরবানের দুর্গম এলাকা থেকে নৌকায় করে শহরের বাজার আসেন পাহাড়ের লোকজন। বোটঘাট পাড়া, বান্দরবান, ২০ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী

১৮ / ২০
মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে বাসদ, গণতান্ত্রিক বামমোর্চাসহ কয়েকটি সংগঠন। সমাবেশ শেষে ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হয়। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ২০ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম

১৯ / ২০
রাজধানীতে যেন কুয়াশার চাদর। সঙ্গে যোগ হয়েছে ধুলো। যাত্রাবাড়ী, ঢাকা, ২০ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম

২০ / ২০
বুধবার আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালত থেকে তাঁর গাড়িবহর বেরিয়ে যাওয়ার পর সমর্থকেরা সড়কে নেমে খালেদা জিয়ার পক্ষে এভাবেই স্লোগান দিতে থাকেন। জাতীয় ঈদগাহ এলাকা, ঢাকা, ২০ ডিসেম্বর। ছবি: হাসান রাজা