এক ঝলক (২০ ডিসেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
বড়দিন উৎসবের আর বেশি দেরি নেই। সেলুনের মালিক সান্তা ক্লজের সাজে এক শিশুর চুল আঁচড়ে দিচ্ছেন। মন্টেরি, মেক্সিকো, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স

২ / ১৮
আফগানিস্তান সেনাবাহিনীর নারী ক্যাডেট সদস্য শুটিং প্রশিক্ষণ করছেন। ১৯ জন আফগান নারী সদস্য ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। চেন্নাই, তামিলনাড়ু, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি

৩ / ১৮
ইন্ডিয়ান আইডলের ১০ম পর্বে আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান। তাঁরা জিরো ছবির প্রচারণার জন্য সেখানে গেছেন। মুম্বাই, মহারাষ্ট্র, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি

৪ / ১৮
ক্রিসমাস পার্টিতে শিশুদের উপহার দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁ। এই শিশুরা সবাই সরকারি বাসভবন এলিসি প্যালেসের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান। প্যারিস, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি

৫ / ১৮
এক ভক্ত রিয়াল মাদ্রিদ তারকা বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচের জার্সি চেয়ে প্ল্যাকার্ড তুলে ধরেছেন। ভক্তের এই আবেদন পূরণ হয়েছে কি না, জানা যায়নি। রিয়াল মাদ্রিদ এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আছে। দলটি সেখানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। ছবি: এএফপি

৬ / ১৮
২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। বড় দিন উপলক্ষে দোকানে পসরা সাজিয়ে বসেছে এই খুদে দোকানদার। বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি

৭ / ১৮
খামারের বেড়ার কাছে দুই গরু। অকল্যান্ড, নিউজিল্যান্ড, ৬ আগস্টের ছবিটি বৃহস্পতিবার প্রকাশ করেছে রয়টার্স ।

৮ / ১৮
অভিনয়শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুলের প্রতি শেষ শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ২০ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

৯ / ১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল। কবি নজরুল ইসলাম সড়ক, বগুড়া, ২০ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

১০ / ১৮
এক এতিমখানা পরিদর্শনে গেছেন সদ্য মিস ইউনিভার্স মুকুট জয়ী ফিলিপাইনের মেয়ে ক্যাটরিওনা গ্রে। জেন্টল হ্যান্ডস অরফানেজ, ম্যানিলা, ফিলিপাইন, ২০ ডিসেম্বর। ছবি: এএফপি

১১ / ১৮
স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির ক্ষেত্রে চীনে অনুষ্ঠিত হয় একটি পরীক্ষা। আগামী ২২ ও ২৩ ডিসেম্বর এই পরীক্ষা হবে। তুমুল প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এক পাঠাগারে পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থীর দল। শেনয়াং কৃষি বিশ্ববিদ্যালয়, লিয়াওনিং, চীন, সাম্প্রতিক ছবি। ছবি: এএফপি

১২ / ১৮
বড়দিন উপলক্ষে সান্তা ক্লজ আর আলো দিয়ে সাজানো বাড়ি। সান হোসে, কোস্টারিকা, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি

১৩ / ১৮
নিজের বই ‘বিকামিং’ নিয়ে সারাহ জেসিকা পার্কারের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। বারক্লেস সেন্টার, নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি

১৪ / ১৮
হঠাৎ দেবে যাওয়া বড় সড়কের অংশ দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সুরাবায়া, ইন্দোনেশিয়া, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১৫ / ১৮
ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার মুক্তির দাবিতে মিছিল করেন তাঁর দল ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মী-সমর্থকেরা। লুলা যেখানে কারাবন্দী, সেই কেন্দ্রীয় পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হন তাঁরা। কুরিতিবা, ব্রাজিল, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স

১৬ / ১৮
আয়ুশ-নকশা বিয়ে উৎসবের উদ্বোধনী দিনে ফুলসজ্জিত গাড়িতে চেপে বিয়ের বাদ্যের তালে তালে অনুষ্ঠানস্থলে আসেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী নাবিলা ও তাঁর বর রিম। হোটেল সোনারগাঁও, ২০ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

১৭ / ১৮
আদালত প্রাঙ্গণে হাতকড়া পরানো অবস্থায় বাবাকে দেখে কোলে যাওয়ার জন্য কান্নায় ভেঙে পড়ে শিশু সিফাত। তার বাবা মো. শাহীনকে গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) কদমতলী এলাকা থেকে ১২ সেপ্টেম্বরের নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। মুখ্য মহানগর হাকিম আদালত, ২০ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

১৮ / ১৮
ইস্টার্ন ইউনিভার্সিটির বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র জিয়াদ হোসেনকে গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) তেজগাঁও এলাকা থেকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। আদালত প্রাঙ্গণে ছেলেকে দেখে মা জয়নাব বেগম অঝোরে কান্না করেন। মুখ্য মহানগর হাকিম আদালত, ২০ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার