এক ঝলক (২০ ডিসেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শিরোনামে বঙ্গবন্ধুর লেখা তিনটি গ্রন্থপাঠ প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ীরা। রাজধানীর ১০টি পাঠাগারের ১৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: কাজী আলিম-উজ-জামান
২ / ২৬
রাজশাহী তানোর উপজেলার রায়তান বাজে আকছা গ্রামে কৃষক শামসুদ্দিনের আলুখেতে ছত্রাকনাশক ছিটানোয় সব আলুগাছ মরে যাচ্ছে। রাজশাহী, ২০ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৩ / ২৬
এক যুগের বেশি সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ নেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে গ্যালারি, ফ্লাডলাইটসহ কোটি টাকার সরঞ্জামাদি। জরাজীর্ণ ভিআইপি গ্যালারির বসার আসন পানি দিয়ে ধুয়ে–মুছে পরিষ্কার করা হচ্ছে। বগুড়া, ২০ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ২৬
ফটিকছড়ির নারায়ণহাটে নেপচুন চা–বাগান। নতুন গাছ লাগানোর জন্য মাটি তৈরি, গাছ লাগানো ও পাতা তোলা থেকে শুরু করে এখানে কাজ করেন বেশ কিছু শ্রমিক। চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
৫ / ২৬
শীতে বাড়ছে করোনাজনিত সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। কিন্তু অন্যান্য গণপরিবহনের মতো নৌপরিবহনেও নেই কোনো সচেতনতা। গাদাগাদি করে যাত্রী নিয়ে চলছে ট্রলার। ছবিটি দুপুরে হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তোলা। ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: সাইফুল ইসলাম
৬ / ২৬
শীতে কনকনে ঠান্ডা সারা দিন। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় সন্ধ্যা হতে না হতেই কুয়াশার ঢেকে গেছে চারদিক। ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: হাসান রাজা
৭ / ২৬
ঢাকা মেডিকেল কলেজের গেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: সাইফুল ইসলাম
৮ / ২৬
ঝুঁকি নিয়ে ট্রেনের ইঞ্জিনের সামনে বসে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। ছবিটি শ্যামপুর এলাকা থেকে তোলা। ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ২৬
চারদিক কুয়াশা। শীতের সকালে লাঙল কাঁধে মাঠে যাচ্ছেন কৃষকেরা। ষোলঘর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
১০ / ২৬
পেশাগত ব্যস্ততা থেকে একটু ফুরসত পেতে ঢাকার সাংবাদিক ও খুলনার সাংবাদিকেরা আয়োজন করেছে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের। টি-টোয়েন্টি এ খেলায় মিরপুর ক্রিকেটার্স ও খুলনা টাইগার্স নামের দুটি দল অংশগ্রহণ করে। খুলনা জেলা স্টেডিয়াম, ২০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৬
রৌদ্রোজ্জ্বল শীতের সকালে সরিষাখেতের ভেতর দিয়ে মনের আনন্দে হেঁটে চলেছে দুই শিশু। কোটগাঁও কার্তিকপুর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
১২ / ২৬
ভোরের সোনালি রোদ পড়েছে শস্যখেতে। শস্যের ওপর পরে থাকা শিশিরকণাগুলা যেন চমকাচ্ছে হীরার মতো। ছবিটি বিবির বাজার এলাকা থেকে তোলা। কুমিল্লা, ১৯ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৩ / ২৬
রাজধানীর গোপীবাগে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় হামলার অভিযোগে দলের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: হাসান রাজা
১৪ / ২৬
সাতসকালে নৌকা নিয়ে মাছ শিকারে বেরিয়েছেন এক মৎস্যজীবী। ছবিটি দক্ষিণ সুরমার খালপাড় এলাকা থেকে তোলা। সিলেট, ২০ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৬
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছেন অনেকেই। শেরেবাংলা নগর, ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ২৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল এলাকায় গতকাল শনিবার গভীররাতে জেলে শুকুর হালদারের জালে ২১ কেজি ওজনের বিশাল আকারের বোয়াল মাছটি ধরা পড়ে। পরে ২ হাজার ১০০ টাকা কেজি দরে দৌলতদিয়া ঘাটের মাছের ব্যাপারী মাসুদ মোল্লা কিনে নেন মাছটি। রাজবাড়ী, ২০ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৭ / ২৬
সন্ধ্যার পশ্চিম আকাশে ঢলে পড়া অস্তগামী সূর্যের প্রতিচ্ছবি পড়েছে বিলের জলে। দিন শেষে নৌকায় ঘরে ফিরছে মানুষ। চরোইল বিল, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, ১৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২৬
যমুনা নদীর চরের খেত থেকে পরিবারের লোকজন নিয়ে মরিচ তুলছেন দুলালি বেগম। এবার মরিচের দামে খুশি তিনি। পাইকারিতে প্রতি কেজি মরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এবার জেলাজুড়ে ৭ হাজার ৬১৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। পাকুরিয়া চর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৯ / ২৬
ভাটার সময় কাদামাটি ও এককোমর পানি মাড়িয়ে নৌকায় উঠতে হয় সন্দ্বীপের যাত্রীদের। নৌযান থেকে তীরে ওঠার জন্য নতুন একটি সেতুর নির্মাণকাজ চললেও শেষ হয়নি। বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। গুপ্তছড়া ঘাট, সন্দ্বীপ, ১৯ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
২০ / ২৬
পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ শেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’ এখন পারকি সৈকতের কাছাকাছি বহির্নোঙরে রাখা হয়েছে। কৌতূহলী মানুষ এটি দেখার জন্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসা পারকি সৈকতে ভিড় করছেন। চট্টগ্রাম বন্দর থেকে কাস্টমস ক্লিয়ারেন্স শেষে এটি হংকং নিয়ে যাওয়া হবে। আরও মাসখানেক পারকি সৈকতের কাছাকাছি থাকবে এটি। ক্রেনটি খুব কাছ থেকে একনজর দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে সৈকতে। আনোয়ারা পারকি সমুদ্রসৈকত, চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
২১ / ২৬
বরিশালসহ দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাই তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে অনেক বেশি। ঠান্ডা বৃদ্ধি পেলে বড়দের পোশাকের পাশাপাশি শিশুদেরও শীতের পোশাকের চাহিদা বাজারে বেড়ে যায়। ভালো বেচাবিক্রির আশায় সকালেই ফুটপাতে থাকা শিশুদের শীতের পোশাকের দোকান খুলে প্রস্তুতি নিচ্ছে এক বিক্রেতা। দক্ষিণ চকবাজার, বরিশাল, ১৯ ডিসেম্বর
ছবি: সাইয়ান
২২ / ২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে আসা পর্যটকেরা ‘মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য’ দেখেই সেলফি তুলতে ভোলেন না। ২২ ডিসেম্বর ভাস্কর্যটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
২৩ / ২৬
পৌষের শুরু থেকেই এবার হাড়কাঁপানো শীত। তবু শ্রমজীবীদের জীবন থেমে নেই। মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নে খেতে লাঙল দিচ্ছেন এক কৃষক। জামালপুর, ২০ ডিসেম্বর
ছবি: ফোকাস বাংলা
২৪ / ২৬
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা কেরানীগঞ্জের মধ্যের চর খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন। ঢাকা, ২০ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
২৫ / ২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। মহিমাগঞ্জ, ২০ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
২৬ / ২৬
ভুট্টাখেতের ফাঁকা অংশে পালংশাক লাগানো হয়েছিল মাসখানেক আগে। এখন জমি থেকে সেসব শাক তোলা হচ্ছে। স্থানীয় বাজারে বিক্রি করা হবে। পটুয়াখালীর লাইজু বেগম শাক তোলার কাজ করে মজুরি পান ২৫০ টাকা। প্রতিবন্ধী স্বামী আর তিন ছেলেমেয়ে নিয়ে টানাপোড়েনে কোনো রকমে দিন চলে লাইজু বেগমের। গোগনগর মধ্যের চর এলাকা, নারায়ণগঞ্জ, ২০ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ।