কচুরিপানার ফুলে খাবার খুঁজছে সাদা বকগুলো। গতকাল খুলনার সোনাডাঙা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
২ / ১৮
ধান কাটা-মাড়াইয়ের আগে কৃষক বাবার সহায়তায় ছোট্ট শিশুটি। ছবিটি গতকাল বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ১৮
খেতভরা গাছে থোকা থোকা শিম। আরও শিমের অপেক্ষায় পাতার ফাঁকে বেগুনি রঙের ফুলের উঁকি। চলছে কৃষকের পরিচর্যা। ছবিটি গতকাল বগুড়ার শাজাহানপুরে চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ১৮
ফরিদপুর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। শহরের বিভিন্ন এলাকায় দিনের বেলায় এরা ছড়িয়ে, ছিটিয়ে থাকলেও রাতে এভাবেই দল বেঁধে ঘুরে বেড়ায়। ছবিটি গতকাল রাতে শহরের আলীপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৫ / ১৮
সিলেটের সুরমা নদীর পানি প্রতিদিনই কমছে। কদিন আগেও বর্ষার পানিতে টইটুম্বুর ছিল নদীটি। পানি কমে যাওয়ায় অনেক জায়গায় চর জেগেছে। অলস পড়ে আছে জেলেদের মাছ ধরা নৌকা। ছবিটি শুক্রবার দুপুরে সিলেট শহরতলির মীরের চক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৬ / ১৮
লাউ গাছের হলুদ ফুলে বসে মধু আহরণে ব্যস্ত প্রজাপতিরা। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামল বাজার এলাকা থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৮
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৮
কঠিন চীবর দান উৎসবে আজ সকালে পাহাড়ের বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষরা খাগড়াছড়ি শহরের তেঁতুলতলা এলাকার বিদর্শন ভাবনা কেন্দ্রের দিকে যাচ্ছেন। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি
৯ / ১৮
গাছে ঝুলে আছে থোকা থোকা শজনে। আর কিছুদিন পরেই তা বাজারে উঠবে। ছবিটি আজ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের ৫ নম্বর খেয়াঘাট এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১০ / ১৮
কয়েকদিন আগেই শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আবারও বসতে শুরু করেছে এসব দোকানপাট। ছবিটি শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ৫ নম্বর খেয়াঘাট এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
১১ / ১৮
শীতে বাজারে উঠতে শুরু করেছে গাজর। তাই গাজরখেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি বেলা সাড়ে ১১টায় বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১৮
বাংলা একাডেমিতে তিন দিনব্যাপী ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে আজ একটি স্টলে বই দেখছেন ক্রেতারা। ছবি: ফোকাস বাংলা
১৩ / ১৮
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত গণ-অবস্থানের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। আজ শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক গণসমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৮
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) শিল্পীরা। খেলা শুরু হচ্ছে আগামী রোববার। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে ছবিটি তোলা। ছবি: ছবি শামসুল হক
১৫ / ১৮
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে চিরকুটের সুমির গান। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে ছবিটি তোলা। ছবি: ছবি শামসুল হক
১৬ / ১৮
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে এলআরবির আইয়ুব বাচ্চুর গান। শুক্রবার সন্ধ্যায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে ছবিটি তোলা। ছবি: ছবি শামসুল হক
১৭ / ১৮
একাত্তরের যুদ্ধশিশুদের মাতৃসম কানাডীয় নাগরিক বনি কাপুচিনোর সঙ্গে আজ শুক্রবার সকালে আলাপচারিতার আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। নিজের অভিজ্ঞতা বর্ণনা করছেন ’৭১-এর যুদ্ধশিশু শিখার মেয়ে ক্যাটরিনা। পাশে বনি কাপুচিনো। ছবি: আবদুস সালাম
১৮ / ১৮
ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের সারা দেশ থেকে নির্বাচিত ৩৫০-এর বেশি নারীকে উচ্চ শিক্ষার বৃত্তি, কারিগরি প্রশিক্ষণের অনুদান ও ব্যবসা শুরুর মূলধন প্রদান অনুষ্ঠানে অতিথিরা। আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ অনুষ্ঠান হয়। ছবি: সংগৃহীত