পুকুরের পাশে গাছের ডালে বসে মাছ শিকারের অপেক্ষায় এক মাছরাঙা। ছবিটি গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
২ / ২১
বোরো ধান চাষের জন্য বীজতলা তৈরি করছেন এক কৃষক। ছবিটি আজ রোববার সকালে রাজশাহীর বাগমারার গণিপুর ইউনিয়নের পোড়াকান্দর এলাকা থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ
৩ / ২১
নিচু জমির পানি শুকিয়ে যাওয়ার পর সেখানে মাছ ধরছে শিশুরা। ছবিটি গতকাল শনিবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার মগারপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ২১
কলম্বিয়ার কালিতে আয়োজিত বায়োফ্যাশন শোতে একজন মডেল। তাঁর পোশাক লতাপাতা ও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ২১
সারা দেশে আজ রোববার শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা
৬ / ২১
আমন ধান কাটছেন কৃষকেরা। ছবিটি আজ রোববার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৭ / ২১
খেত থেকে মুলা তুলে রাস্তার পাশে জমা করছেন চাষিরা। এখান থেকে পাইকারেরা কিনে নিয়ে যাবেন। ছবিটি রাজশাহীর বাগমারার যাত্রাগাছি এলাকা থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ
৮ / ২১
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে। ছবিটি পাবনা জেলা স্কুল কেন্দ্র থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৯ / ২১
মাঠের কাজ শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি যাচ্ছেন একদল নারী। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে রোববার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
নদীর পানির স্রোতে ভাসিয়ে সিলেটের এক উপজেলা থেকে আরেক উপজেলায় বাঁশ আনা-নেওয়া করেন কারবারিরা। নদীতে রাখা বাঁশের ওপর ঘুমিয়ে পড়েছেন এক কারবারি। ছবিটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১১ / ২১
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে নৌকায় করে মাছ ধরছেন দুই মৎস্যশিকারি। ছবিটি রোববার উপজেলার পশ্চিমবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ২১
ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২১
রাজধানীর মৌচাক-মগবাজার উড়ালসড়কে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের সংযোগস্থলগুলো ধাতব পাত দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। সেগুলো খুলে গেছে এবং চলার পথে বিপজ্জনকভাবে বেরিয়ে আছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২১
বাংলাদেশের বাজারে উত্তরা মটরস নিয়ে এল বাজাজের নতুন মোটরসাইকেল ‘বাজাজ ভি’। মোটরসাইকেলটির জন্য যাঁরা অগ্রিম বুকিং দিয়েছিলেন, তাঁদের হাতে চাবি তুলে দেন এক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবিটি আজ রোববার সোনারগাঁও হোটেল থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ২১
আজ রোববার থেকে সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। ছবিটি তেজগাঁও, তেজকুনিপাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ২১
রাজধানীর গুলিস্তান কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এভাবেই যত্রতত্রভাবে দাঁড় করিয়ে রাখায় হয় দূরপাল্লার বাস। এতে গুলিস্তানের সড়কগুলোতে সৃষ্টি হয় যানজট। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১৭ / ২১
ফুটপাতের ওপর পুলিশ বক্স তৈরির কাজ শুরু হয়েছিল অনেক দিন আগে। কিন্তু মাঝপথে বক্স তৈরির কাজ থেমে আছে। ফলে ফুটপাতটি ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়েই পথচারীদের সড়ক দিয়ে চলতে হচ্ছে। ছবিটি আজ রোববার বিকেলে রাজধানীর পরিবাগ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৮ / ২১
নবাবপুর রোডের ফুটপাত দখল করে বসেছে ফলের দোকান। ছবি: আশরাফুল আলম
১৯ / ২১
পুরোনো অগ্নি নির্বাপক সিলিন্ডারগুলো নতুন করে প্রস্তুত করার জন্য পাউডার ভরার কাজে ব্যস্ত এক শ্রমিক। প্রতিদিন ৫০টি সিলিন্ডার ভরা হয়ে থাকে এখানে। ছবিটি রাজধানীর মিরপুর দিয়াবাড়িঘাট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
২০ / ২১
দুই হাত ও এক পা নেই রাসেলের। এক পায়ের আঙুলে কলম চেপেই এভাবে পরীক্ষা দিচ্ছে রাসেল। ছবি: প্রথম আলো
২১ / ২১
কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তব্য দেন কবিকন্যা সুলতানা কামাল। ছবি: বাংলাদেশ মহিলা পরিষদের সৌজন্যে