এক ঝলক (২০ নভেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
বাঁশ ও বেতের তৈজসপত্র ও ঘর সাজানোর নানা জিনিস তৈরিতে ব্যস্ত পরেশ চন্দ্র দাস। ব্যবসা ভালো যাচ্ছে না, তবুও পরম্পরার কারণে এই কাজ করে যাচ্ছেন তিনি। সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর, নারায়ণগঞ্জ, ১৮ নভেম্বর। ছবি: এমদাদুল হক

২ / ৮
খেতে থেকে কাটা হয়েছে ধান। এবার ঘরে তোলার পালা। সোনালি ধান কেটে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২০ নভেম্বর। ছবি: সাজেদুল আলম

৩ / ৮
ভারতের কেরালা রাজ্যের ভ্রিশচিকলসাভাম উৎসব উপলক্ষে আনা হয়েছে হাতিগুলো। রঙিন সাজে সেজে হাতিগুলো অংশ নেবে এই উৎসবে। হাতিগুলো পাহারা দিচ্ছেন এক মাহুত। কোচি মন্দির, ভারত, ১৮ নভেম্বর। ছবি: রয়টার্স

৪ / ৮
স্নিগ্ধ, সবুজ গাছে লাল মরিচ জবা ফুল। এই ফুলের মধু খেয়ে শৈশবে অনেকেই খেলায় মেতেছে। পশ্চিম খাবাসপুর, মিয়াপাড়া, ফরিদপুর শহর। ছবি: আলীমুজ্জামান

৫ / ৮
নাটোরের গুরুদাসপুরের আত্রাই নদে রোববার রাতে ১২ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। সোমবার সকালে মাছটি উপজেলার চাঁচকৈড় মাছের আড়তে তোলা হয়। মাছ ব্যবসায়ী আবু রায়হান ১ হাজার টাকা কেজি দরে মাছটি কেনেন। পরে তিনি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন। গুরুদাসপুর, নাটোর, ২০ নভেম্বর। ছবি: আনিসুর রহমান

৬ / ৮
বারোমাসি পেয়ারা। প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি করছেন মো. রুবেল নামের এক বিক্রেতা। গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়ক, পিরোজপুর শহর, ২০ নভেম্বর। ছবি: এ কে এম ফয়সাল

৭ / ৮
পাহাড়ে ফুটেছে লতা পারুল। আদি নিবাস সুদূর দক্ষিণ আমেরিকা। ফুলের কদরের জন্যই বঙ্গে আগমন। অনেকে এ লতাকে রসুন লতাও বলে থাকেন। পাতায় রসুনের ঘ্রাণ থাকায় এ নামকরণ। বড়াদম, দীঘিনালা, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরী

৮ / ৮
শীতের ছোঁয়া লেগেছে গাছে গাছে। এসেছে পাতা ঝরার দিন। আর এম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, পাবনা, ১৯ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ