এক ঝলক (২০ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
কাল অমর একুশে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনা আঁকছেন চারুকলার শিক্ষার্থীরা। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: ফোকাস বাংলা

২ / ২৬
ব্রাসেলসে দুই দিন ধরে আলোচনার পর গতকাল শুক্রবার রাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংস্কার নিয়ে যুক্তরাজ্যের চুক্তি হয়। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: এএফপি

৩ / ২৬
দক্ষিণ কোরিয়ার পিস ওয়ার্ল্ড সেন্টারের ইউনিফিকেশন চার্চে আজ শনিবার গণবিয়ের আয়োজন করা হয়। সেখানেই একফাঁকে সেলফি তুলছেন নববধূরা। ছবি: রয়টার্স

৪ / ২৬
সূর্যাস্তের সময় আটলান্টিক মহাসাগরের সৈকত দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল শুক্রবার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যাপ ফেরেট এলাকা থেকে তোলা: রয়টার্স

৫ / ২৬
লন্ডন ফ্যাশন উইক অটাম/উইন্টার ’১৬-এর ক্যাটওয়াকে গতকাল শুক্রবার নকশাকার ফয়োদর গোলানের নকশা করা পোশাকে এক মডেল। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৬
লন্ডন ফ্যাশন উইক অটাম/উইন্টার ’১৬-এর ক্যাটওয়াকে নকশাকার রায়ান লোর নকশা করা পোশাকে এক মডেল। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

৭ / ২৬
স্পেনের মাদ্রিদে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকে গতকাল শুক্রবার হানিবাল লাগুনার নকশা করা শীতকালীন পোশাকে এক মডেল। ছবিটি গতকাল তোলা: রয়টার্স

৮ / ২৬
ইরাকের সামাওয়া শহরের দক্ষিণাঞ্চলের মরুভূমিতে একটি তাঁবুর ভেতর নৈশভোজ সারছেন বেদুইনরা। ছবি: রয়টার্স

৯ / ২৬
স্যাটেলাইট কুয়াংমংসং-৪ এর কর্মী, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীদের সঙ্গে এক ফটোসেশনে অংশ নেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির বার্তা সংস্থা কেসিএনএ গতকাল শুক্রবার ছবিটি প্রকাশ করে। ছবি: রয়টার্স

১০ / ২৬
সাত সকালে খাবারের খোঁজে দুই ঘু ঘু পাখি। ছবিটি আজ শনিবার বগুড়ার এডওয়ার্ড পার্ক থেকে তোলা: সোয়েল রানা,বগুড়া

১১ / ২৬
বগুড়া জিলা স্কুল আজ শনিবার পরিণত হয়েছে মিলন মেলায়।  বিভিন্ন জায়গা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন পুনর্মিলনী অনুষ্ঠানে। তবে যাঁরা একটু দেরিতে এসেছেন তাঁদের ​শাস্তি পেতে হয়েছে। নিলডাউন লেন কান ধরে বসে অতীতের মধুর স্মৃতিতে ​ফিরে যান তাঁরা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২৬
কয়েক ঘণ্টা পরেই ২১ ফেব্রুয়ারি। দিবসটিকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি খুলনার হাদীস পার্ক থেকে তোলা। ​ছবি: মো. সাদ্দাম হোসেন

১৩ / ২৬
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ছয় দিনের সফরে আজ শনিবার নয়াদিল্লিতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি (বাঁয়ে)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানান। ছবি: এএফপি

১৪ / ২৬
মা হিলারি ক্লিনটনের পক্ষে নির্বাচনী প্রচারে মেয়ে চেলসি ক্লিনটন। পেছনে হিলারির স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন । এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়নপ্রত্যাশী হিলারি। ছবিটি গতকাল শুক্রবার লাস ভেগাসের ক্লার্ক কাউন্টি গভর্নমেন্ট সেন্টার থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৬
২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে খুলনার ফরাজি পাড়ার ফুল মার্কেট আজ জমজমাট। ব্যস্ত দোকানিরা। আগে থেকেই তৈরি করে রাখছেন ফুলের স্তবক। ছবিটি তুলেছেন মো. সাদ্দাম হোসেন

১৬ / ২৬
বসন্ত আসতে না আসতেই আমের মুকুলে ভরে গেছে গাছ। ছবিটি আজ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার থানা সড়ক থেকে তোলা। ছবি: রাশেদুল হক

১৭ / ২৬
রংপুর নগরের উত্তর কোবারু গ্রামের আশপাশে শহীদ মিনার নেই। তাই ভাষার টান থেকে এলাকার কিশোর ও তরুণেরা বাড়ির উঠানো কলাগাছ পুতে তা রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে শহীদ মিনার তৈরি করে কয়ের বছর ধরে এভাবেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জা​নিয়ে আসছে। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৮ / ২৬
জমিতে রোপণ করা হচ্ছে বোরো ধান। তাই কৃষিজীবী শ্রমিকেরা ব্যস্ত আছেন মাঠে। বিশ্রামের মাঝেই দুপুরের খাবার খেয়ে নিচ্ছেন তারা। ছবিটি সম্প্রতি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের নিমতলী গ্রাম থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৯ / ২৬
পাতা ঝরা গাছের ডালে দুই পাখির চেঁচামেচি। মনে হয় যেন ঝগড়ায় নেমেছে। ছবিটি সম্প্রতি কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের নিমতলী গ্রাম থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২০ / ২৬
অমর একুশে উপলক্ষে আগামীকাল রোববার প্রথম আলো আয়োজন করেছে বর্ণমেলা। এ উপলক্ষে প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশ থেকে বাংলা বর্ণের চিত্র এঁকে পাঠিয়েছে শিশু-কিশোরেরা। সেরা চিত্রগুলো বাছাই করছেন বিশিষ্ট বিচারকেরা। ছবিটি আজ শনিবার বিকেলে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২১ / ২৬
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি শেষ হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া শুরু হবে। জাতি কৃতজ্ঞতাভরে স্মরণ করবে শহী​দদের। ছবি: মনিরুল আলম

২২ / ২৬
এসএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি চালুর প্রতিবাদে আজ শনিবার চট্টগ্রাম শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

২৩ / ২৬
খাগড়াছড়ি সদর সেনানিবাসে আজ শনিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তা ও বিশিষ্টজনরা। পরে তা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াবে। ছবি: নীরব চৌধুরী

২৪ / ২৬
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে বালুচাপা দিয়ে চার শিশুর হত্যাকারীদের বিচারের দাবিতে আজ শনিবার ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে। ছবি: আনিস মাহমুদ

২৫ / ২৬
শীত চলে গেছে। প্রকৃতিতে এখন গরমের ছোঁয়া লেগেছে। শিশুরা কৃষকের সেচযন্ত্রে দুরন্তপনায় মেতেছে। ছবিটি শুক্রবার দুপুরে ফরিদপুর সদরের আইজদ্দিন কান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৬ / ২৬
অমর একুশে পালনের শেষ প্রস্তুতি হিসেবে চলছে দেয়াল লিখন। ছবিটি আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম