এক ঝলক (২০ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
কলম্বোতে ৬০ ​মিনিটের আর্থ আওয়ার পালনের সময় এভাবেই আলো জ্বালান এক নারী। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

২ / ২৪
ক্রিকেটার তাসকিন ও আরাফাত সানিকে আইসিসির অবৈধ ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। ছবি: সাজিদ হোসেন

৩ / ২৪
অপরূপ শোভা ছড়িয়ে ফুটে আছে বুনো ফুল। ছবিটি খুলনার দাকোপ উপজেলার পশ্চিম বাজুয়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২৪
গাছে শিমুল তুলা। ছবিটি রাঙামাটি শহরের ভেদাভেদী এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৪
প্রখর রোদে সিটি করপোরেশনের পানি সরবরাহের গাড়ির পাইপে মুখ লাগিয়ে এভাবে পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে শিশুটি। ছবিটি আজ দুপুরে সিলেট নগরের বাগবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ২৪
গ্রামের মেঠো পথে শিশুদের দুরন্তপনা। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৪
চটের বস্তা তৈরির কারণে মিলগুলোতে এখন পাটের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা তাই মিলে পাট সরবরাহ করে ভালো দাম পাচ্ছেন। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুর্দী গ্রাম থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৪
গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে ছুটছে অটোরিকশা। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মরাগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৪
ঘরে খাওয়ার চালের জন্য ধান সিদ্ধের কাজ করছেন এক গৃহবধূ। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৪
গা থেকে বৃষ্টির পানি ঝেড়ে ফেলছে বুলবুলির দল। ছবিটি রাঙামাটি শহরের কলেজগেট এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ২৪
খেত থেকে গম সংগ্রহের পর গোড়াগুলো দ্রুত পরিষ্কার করতে আগুন জ্বালিয়ে দিয়েছেন এক কৃষক। এরপর জমিটি প্রস্তুত করে পাটের চাষ করা হবে। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ২৪
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নারী ভোটারদের দীর্ঘ লাইনের ছবিটি আজ রোববার সকালে ২ নম্বর ওয়ার্ডের সারাই দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ২৪
পর্যটকদের কাছে পলিথিন প্যাকেটে বন্দী বাতাস বিক্রি করছেন স্থানীয়রা। ছবিটি শনিবার চীনের গুয়াংডং প্রদেশের কুইংউয়ানের পাহাড়ি এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৪
গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আসেন ফজলে কবির। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৪
দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা। সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আজ রোববার সকালে বিভাগীয় পর্যায়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নগরের বাগবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২৪
আফগানিস্তানে উদ্‌যাপিত হচ্ছে নতুন বছর। স্থানীয়ভাবে বলা হয় নওরোজ। নববর্ষ উপলক্ষে মেলায় এসে চরকিতে চড়ে বেড়াচ্ছে একদল শিশু। ছবিটি কাবুল থেকে ২০ মার্চ তোলা: রয়টার্স

১৭ / ২৪
আফগানিস্তানে নতুন বছর উপলক্ষে বেড়াতে বের হওয়া এক শিশু। ছবিটি কাবুল থেকে ২০ মার্চ তোলা: রয়টার্স

১৮ / ২৪
২০১৫ সালে তিউনিসের বারদো জাতীয় জাদুঘরে জঙ্গি হামলায় নিহত ২১ জনের ছবি দিয়ে মোজাইক প্রতিকৃতি বানানো হয়েছে। সেখানে সেলফি তুলছেন এক তরুণী। ছবিটি ১৯মার্চ তোলা: রয়টার্স

১৯ / ২৪
স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগার কাছে রোনন্দা এলাকায় নিউ ব্রিজ। ১৯ মার্চ আর্থ আওয়ারের আগে ছবিটি তোলা হয়: রয়টার্স

২০ / ২৪
চীনের সাংহাই প্রদেশে গুকুন পার্কে ফুলের রাজ্যে ছবি তুলতে ব্যস্ত পর্যটকেরা। ছবিটি ২০ মার্চ তোলা: এএফপি

২১ / ২৪
মিরপুর ১ নম্বর চিড়িয়াখানার সামনের এই সড়কটি অনেক দিন ধরেই গর্ত, এবড়োখেবড়ো অবস্থায় আছে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা মানুষকে এতে ভোগান্তিতে পড়তে হয়৷ আজ রোববার বিকেলে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷

২২ / ২৪
রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলে নিয়মিত। লক্করঝক্কর একটি গাড়িতে রঙের প্রলেপ দিতে দেখা যাচ্ছে। রাজধানীর মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা সড়কে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এসব গাড়ি। আর চলছে রঙের কাজ। ছবি: সাবিনা ইয়াসমিন৷

২৩ / ২৪
বেলা একটা। ঝুম করে নামল বৃষ্টি। খোলা আকাশের নিচ থেকে যে যেভাবে পারল দে ছুট। কিন্তু যারা রাস্তায় যানবাহনে ছিল, তাদের তো আর উপায় নেই। তারপরও বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার চেষ্টা। ছবিটি চট্টগ্রামের মুরাদপুর এলাকার রৌফাবাদ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৪ / ২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের আজ রোববার ৮৬তম জন্মদিন। সে উপলক্ষে বনানী কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক অনুষ্ঠানে কেক কাটেন এই নেতা। ছবি: ফোকাস বাংলা