এক ঝলক (২০ মার্চ ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
কাপ্তাই হ্রদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে পাখি। ছবিটি গতকাল রোববার রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২৭
বোরো ধানের খেতে সার ছিটাচ্ছেন কৃষক। ছবিটি গতকাল রোববার দুপুরে সিলেট সদরের বাওরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ২৭
ঘাসের মাঝে ফুটেছে সুন্দর বুনো ফুল। ছবিটি আজ সোমবার খুলনার দৌলতপুর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৪ / ২৭
চলতে চলতে হঠাৎ থেমে যাওয়া গিরগিটি। ছবিটি আজ সোমবার খুলনার দৌলতপুর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৫ / ২৭
স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে ইকবাল হোসেন। পড়াশোনার পাশাপাশি হাঁস পালন করে সংসারে সহায়তা করে। হাঁস ছেড়ে দিয়ে নজর রাখছে বন্ধুর সঙ্গে আড্ডারত ইকবাল। এ অঞ্চলে তার মতো অনেকেই হাঁস পালন করে এখন স্বাবলম্বী। ছবিটি গতকাল রোববার বিকেলে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর এলাকার বেড়িবাঁধের পাশ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

৬ / ২৭
খেত থেকে ভুট্টা তুলে শুকাচ্ছেন তাঁরা। ছবিটি গতকাল রোববার বিকেলে কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই গ্রাম থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

৭ / ২৭
আকন্দ ফুলের আকর্ষণে ছুটছে ভ্রমর। ছবিটি আজ সোমবার খুলনার রেলগেট থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৮ / ২৭
বর্ষার সময় হাওরজুড়ে পানি থাকে। পর্যটকদের হাওর পরিদর্শনের জন্য উপজেলা প্রশাসন তৈরি করেছে এটি। ছবিটি গতকাল রোববার কিশোরগঞ্জের নিকলী সদর এলাকার বেড়িবাঁধের পাশ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

৯ / ২৭
আনোয়ারা বেগম তাঁর চারটি ভেড়াকে ঘাস খাওয়াতে জমিতে নিয়ে এসেছেন। এ অঞ্চলে আনোয়ারার মতো অনেকেই ভেড়া পালন করে স্বাবলম্বী হয়েছেন। ছবিটি গতকাল রোববার কিশোরগঞ্জের নিকলী সদর এলাকার বেড়িবাঁধের পাশ থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

১০ / ২৭
মহিষের গাড়ি চলছে গ্রামের পথ দিয়ে। ছবিটি গতকাল রোববার কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

১১ / ২৭
জমি থেকে আলু তুলে বিক্রির জন্য বস্তায় ভরে রাখা হয়েছে। ছবিটি গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন।

১২ / ২৭
কুয়ালালামপুরের কেএল টাওয়ার মিনি চিড়িয়াখানার মূল প্রবেশপথ দিয়ে ঢোকার মুখে অতিথিদের স্বাগত জানায় এই ম্যাকাও। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি

১৩ / ২৭
প্রবল বৃষ্টিতে পেরুর লিমাতে ব্যাপক বন্যা হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে অনেক মানুষ। ক্যাজামারুকুইলাতে বন্যাদুর্গত অনেকের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৭
প্রবল বৃষ্টিতে পেরুর লিমায় নদীর দুই কূল ভেঙে ব্যাপক বন্যা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা। এর মধ্যে দুজনকে খুব সতর্কতার সঙ্গে রিমাক নদী পার হতে দেখা যায়। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৭
ভারতের মুম্বাইয়ের সাগরপাড়ে শাড়ি পরে ব্যায়াম করছেন কয়েকজন প্রবীণ নারী। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

১৬ / ২৭
ভারতের কলকাতার পাইকারি বাজার থেকে ফুল কিনে সোমবার ফিরছেন এক নারী। পরে স্থানীয় দোকানে সেগুলো বিক্রি করবেন এই বিক্রেতা। ছবি: রয়টার্স

১৭ / ২৭
পূর্ব তিমুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের সারি। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

১৮ / ২৭
ফ্যাশন শোয়ের রানওয়েতে সব সময় দেখা যায় ক্ষীণকায় নারীদের। সেই ধারণা থেকে বের হতে ব্রাজিলের সাও পাওলোতে আয়োজন করা হয়েছে স্থূল নারীদের ফ্যাশন শোয়ের। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

১৯ / ২৭
পেরুর লিমার হুয়াচিপা এলাকায় প্রবল বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে অনেকে ঠাঁই নিয়েছে আশ্রয় শিবিরে। সেখানে তরমুজ খেতে পেরে যেন আনন্দের সীমা নেই পরিবারটির। ছবি: রয়টার্স

২০ / ২৭
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক বছর হলো। এখনো বিচার হয়নি। তাই বিচারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আজ সোমবার মানববন্ধন করে। ছবি: প্রথম আলো

২১ / ২৭
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় কুমিল্লা জেলা সিআইডির সহকারী  পুলিশ সুপার মো. আরিফ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। ছবিটি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: এমদাদুল হক

২২ / ২৭
বাঙালি নদীর বেশ কয়েক জায়গায় জালের আড়াআড়ি বাঁধ  দিয়ে মাছ ধরা হচ্ছে। এতে নদী পথে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। ছবিটি সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার মেলান্দহ সেতুর কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৩ / ২৭
বাঙালি নদীতে জেলেদের মাছ ধরার ছবিটি সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার মেলান্দহ সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৪ / ২৭
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

২৫ / ২৭
বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। তবে নদী তীরবর্তী এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম ঐতিহ্য ধরে রেখেছেন। দীর্ঘ ৩০ বছর ধরে গরুর গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। ছবিটি সোমবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৬ / ২৭
বোরো ধান খেতের আইল দিয়ে ঘুড়ি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে এক কিশোর। ছবিটি সোমবার সকালে সিলেট সদরের সামাউড়াকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৭ / ২৭
ময়মনসিংহে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবিতে আজ সোমবার সকালে শহরের টাউন হলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা