তাইওয়ানের রাজধানী তাইপেতে নতুন প্রেসিডেন্ট ছোয়া ইং-ওয়েনের অভিষেক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাচ। জানুয়ারি মাসে বিপুল ভোটে জয়ী হওয়ার পর তাইপের প্রেসিডেন্টের প্রাসাদে তিনি শপথ নেন। ছবিটি আজ শুক্রবারের। ছবি: এএফপি
২ / ২০
তাইওয়ানের রাজধানী তাইপেতে আজ শুক্রবার প্রেসিডেন্ট ছোয়া ইং-ওয়েনের অভিষেক অনুষ্ঠানে এক নৃত্যশিল্পী। ছবি: এএফপি
৩ / ২০
ঘন মেঘে ছেয়ে গেছে আকাশ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে লেডি এলিয়ট দ্বীপের কাছ থেকে তোলা ছবিটি আজ শুক্রবার প্রকাশিত। ছবি: রয়টার্স।
৪ / ২০
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা। ছবিটি আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৫ / ২০
বুনো প্রাণীরা কাঁচা-পাকা আম খেয়ে ফেলছে। এ থেকে রক্ষা পেতে আম গাছে জাল দিয়ে ঘের দেওয়া হয়েছে। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
বৃষ্টিভেজা ভোরে পাকা আম চুরি করে খাচ্ছে বুলবুলি পাখিটি। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২০
রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। নেচে-গেয়ে আনন্দে মেতেছেন সাবেক শিক্ষার্থীরা। ছবি: মঈনুল ইসলাম
৮ / ২০
গ্রাম থেকে শহরে শাক বিক্রি করতে এসেছেন এক ফেরিওয়ালা। ছবিটি রংপুর নগরের পালপাড়া থেকে আজ শুক্রবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
রাশিয়া-আসিয়ান শীর্ষ সম্মেলনে অতিথিদের অভ্যর্থনা অনুষ্ঠানে নাচছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
১০ / ২০
প্রজাপতি ডানা মেলে বসে আছে এক পাতাবাহার গাছে। ছবিটি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে আজ শুক্রবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বেড়েছে হাওরের পানি। নতুন পানিতে মাছ শিকার করছেন এক মৎস্যজীবী। ছবিটি আজ শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বগাজান হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ২০
ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় রেললাইনের ওপর দিয়ে এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করেন, কর্তৃপক্ষের লাগানো সাইনবোর্ডের তোয়াক্কা না করেই। ছবিটি শিবাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
গরমের তীব্রতা যেন কিছুতেই কমছে না। একটু স্বস্তির খোঁজে পুকুরে গোসলে নেমেছেন অনেকে। ছবিটি ময়মনসিংহ শহরের আঞ্জুমান ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
১৪ / ২০
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ঢাকা নৌবন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। ছবি: ফোকাস বাংলা
১৫ / ২০
বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন এর ১০ দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন এর লক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালনের সময় একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা: আশরাফুল আলম
১৬ / ২০
নির্মাণাধীন মগবাজার-মৌচাক উড়াল সড়কের নিচের সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। শ্রমিকেরা অনেক সময় সড়ক বন্ধ না করে এভাবেই উড়াল সড়কে ভারী যন্ত্রাংশ ওঠায় নামায়। ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ছবিটি আজ শুক্রবার সকালে মালিবাগ বাজার রোড এলাকা থেকে তোলা: আবদুস সালাম
১৭ / ২০
রাজধানীর অন্যতম ব্যস্ততম পদচারী সেতুটি শাহবাগের বারডেম জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সংযুক্ত করেছে। প্রতিদিন শত শত মানুষ সেতুটি ব্যবহার করেন। কিন্তু হকারেরা সেতুটির একাংশ দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসে। যা পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা: আবদুস সালাম
১৮ / ২০
ঢাকার নদীতে নামানো ওয়াটার বাস সেবা মুখ থুবড়ে পড়েছে। ১২টি ওয়াটার বাস নামানো হয়েছিল। এখন রাজধানীর বাদামতলী-গাবতলী রুটে মাত্র চারটি ওয়াটার বাস সক্রিয় আছে। এক ট্রিপে সর্বোচ্চ ১০জন যাত্রী হয়। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে বাদামতলী ঘাট থেকে তোলা: আবদুস সালাম
১৯ / ২০
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের (২০১৬) জাতীয় উৎসব অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবিটি আজ শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন থেকে তোলা: আবদুস সালাম
২০ / ২০
নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে কান ধরে ওঠবস করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ওই প্রতিবাদে জানানো হয়। ছবি: সাজিদ হোসেন