এক ঝলক (২০ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
আস্তে আস্তে ডুবছে সূর্য, সেই সঙ্গে নীড়ে ফিরছে বকের দল। ছবিটি শুক্রবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২ / ১৯
সিলেটের হাওরে পানি বাড়লে মৎস্যজীবীদের ব্যস্ততা বাড়ে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওরে জাল ফেলে মাছ ধরছেন একজন। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ১৯
দর্শনার্থীর কাছ থেকে আইসক্রিম পেয়েছে এই বানর শাবক। ছবিটি গতকাল শুক্রবার সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ১৯
বেলারুশের এই শিক্ষার্থীরা দেশটির সরকার–সমর্থিত ‘ইয়ং পাইওনিয়ার’ সংগঠনের সদস্য। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়েছেন তাঁরা। ছবি: রয়টার্স

৫ / ১৯
রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মৈত্রী নেপাল ফটো এক্সিবিশনে’ দর্শনার্থীরা। নেপালের আলোকচিত্রীদের তোলা ছবি স্থান পেয়েছে এই এক্সিবিশনে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন

৬ / ১৯
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান টেল নো টেলস’ ছবির প্রিমিয়ার উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিনেতা জনি ডেপ। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৯
প্রখর রোদ ও ভ্যাপসা গরমের কারণে ছুটির দিনেও পর্যটকশূন্য রাঙামাটি কাপ্তাই হ্রদ এলাকা। ইঞ্জিনবোটগুলো বেঁধে রাখা হয়েছে পাড়ে। ছবিটি গতকাল শুক্রবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ১৯
দুবার ওয়ার্ল্ড র‍্যালি চ্যাম্পিয়ন কার্লোস সাইঞ্জ অংশ নিয়েছেন পর্তুগালের পর্তুতে আয়োজিত ‘এফআইএ ওয়ার্ল্ড র‍্যালি’ চ্যাম্পিয়নশিপে। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৯
‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে মহাস্থানগড় অঞ্চলে প্রাপ্ত নিদর্শনসমূহ নিয়ে বিশেষ প্রদর্শনী। ‘ত্রিবিক্রম বিষ্ণু’ মূর্তিটি আনুমানিক ১১-১২ শতকের। ছবিটি গতকাল সন্ধ্যায় তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ১৯
এখন জ্যৈষ্ঠ মাস। গাছে গাছে পাকছে কাঁঠাল। বাগান থেকে কাঁঠাল কিনে তা সড়কের পাশে রেখেছেন পাইকারেরা। এখান থেকে বিক্রির জন্য বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে কাঁঠাল। ছবিটি শনিবার দুপুরে সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ১৯
বাগানগুলোয় এখন চলছে চা-পাতা তোলার মৌসুম। সারা দিন পাতা তোলার কাজে ব্যস্ত চা-শ্রমিকেরা। পাতা তোলা শেষে ঘরে ফিরছেন এই নারী শ্রমিক। ছবিটি শনিবার দুপুরে সিলেট শহরতলির মালনীছড়া চা-বাগান এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৯
বগুড়া শহরের এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মাশুক ফেরদৌসের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবিটি শনিবার দুপুরে শহরের সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ১৯
বাতাস নেই। তাই ধান গোলায় তোলার আগে উঠানে ফ্যানের বাতাস দিয়ে ঝেড়ে নিচ্ছেন কিষান-কিষানিরা। ছবিটি শনিবার বগুড়ার শহরতলির গোবরধনপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ১৯
বগুড়ায় ‘কৈশোর তারুণ্যে বইয়ের আয়োজনে শনিবার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী বইমেলা। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মেলায় আসা খুদে বইপ্রেমীদের ভিড়। ছবি: সোয়েল রানা

১৫ / ১৯
শহরের রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চালানো নিষেধ। এই রিকশাগু​লো শুধুমাত্র শারীরিক প্রতিবন্ধী চালকদের জন্য হলেও তা এখন ভাড়ায় চালাচ্ছে সাধারণ চালকেরা। আজ শনিবার দুপুরে লালবাগ কিল্লার মোড় থেকে ছবিটি তোলেন আশরাফুল আলম

১৬ / ১৯
রাজধানীর বেশির ভাগ সড়কে নিয়মকানুন না মেনে যেখানে সেখানে গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়। আর কিছু কিছু জায়গা-তো পার্কিং স্ট্যান্ডই বানিয়ে ফেলা হয়েছে। ফলে ওই সব সড়কে চলাচলকারী বেশ ভোগান্তি পোহাতে হয়। এমনই এক দৃশ্যের ছবিটি আজ পলাশী মোড় থেকে আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ১৯
রাজধানীর ​লালবাগ বেড়িবাঁধ এলাকার শ্মশানঘাট সংলগ্ন সড়কটি অনেক দিন ধরে ভাঙাচোরা। এখান দিয়ে বাস, ট্রাক বা প্রাইভেটকার গেলেই ধুলায় ছেয়ে যাই এলাকা। ফলে পথচারীদের নাক চাপা দিয়ে চলতে হয়। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ১৯
দেশের অন্য অঞ্চলের পাশাপাশি পাহাড়েও গরম পড়ছে বেশ। ছায়া পেয়ে একটি দোকানের বেঞ্চে ছানাকে নিয়ে ঘুমিয়ে রয়েছে একটি বিড়াল। ছবিটি শনিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার আড়াইমাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী।

১৯ / ১৯
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নজরুল জয়ন্তী উপলক্ষে ‘নজরুল সন্ধ্যা’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা। ছবিটি আজ শনিবার সন্ধ্যায় তোলা।