এক ঝলক (২০ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
পরম যত্নে গরুটিকে বড় করেছেন এই কৃষক। কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির জন্য ঢাকা পাঠাচ্ছেন। একটু পরই ট্রাকে তোলা হবে। তার আগে শেষবারের মতো আদর করছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালশা গ্রাম থেকে গতকাল ছবিটি তোলা। ছবি: তৌহিদী হাসান

২ / ১৬
আনমনে বসে আছে মাছরাঙা। ছবিটি গতকাল খুলনার বাস্তহারা বাইপাস লিংক সড়ক থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ১৬
কোরবানির ঈদ উপলক্ষে আশপাশের উপজেলা থেকে রাজশাহী নগরের সাহেববাজারে বিক্রির জন্য ছাগল নিয়ে এসেছেন বিক্রেতারা। বড়সড় এই সাদা ছাগলটির দাম হাঁকা হয়েছে ১০ হাজার টাকা। ছবিটি গতকাল তোলা। ছবি: শহীদুল ইসলাম

৪ / ১৬
দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর পশুর হাটে বিক্রির জন্য আসছে কোরবানির পশু। ছবিটি আজ রাজধানীর পোস্তগোলা ব্রিজ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ১৬
রাজধানীতে আজ রোববার সকাল থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি কখনো মুষলধারে বৃষ্টি। ছবিটি জিগাতলা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৬ / ১৬
ছাতা মাথায় বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। ছবিটি রাজধানীর জিগাতলা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ১৬
পলিথিনে মুড়ে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা রিকশাচালকের। ছবিটি রাজধানীর জিগাতলা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ১৬
শিক্ষকদের কর্মবিরতিতে সরকারি কলেজে ক্লাস, পরীক্ষা বন্ধ। পড়ে আছে অন্ধকার শ্রেণিকক্ষ। ছবিটি আজ রোববার ঢাকা কলেজ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ১৬
মেডিকেল কলেজের ভর্তিপরীক্ষা বাতিলের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনের সড়কে বিক্ষোভ করেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম

১০ / ১৬
মেডিকেল কলেজে ভর্তিপরীক্ষা বাতিলের দাবিতে আজ রোববার সকালে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ

১১ / ১৬
কোরবানির হাটে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য গরুর শিংগুলো রং দিয়ে আকর্ষণীয় করে তুলছেন পশু ব্যবসায়ী রাজু আহমেদ ৷ ছবিটি রোববার সিলেট নগরের কাজিরবাজার পশুর হাট থেকে তোলা ৷ ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১৬
ঈদ কেনাকাটায় ছেলেদের পছন্দ পাঞ্জাবি ৷ সেই পাঞ্জাবি পছন্দের চেষ্টা করছেন দুই ক্রেতা ৷ ছবিটি ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপার থেকে তোলা ৷ ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৩ / ১৬
কোরবানির ঈদে মাংস কাটার জন্য বেড়ে যায় কাঠের গুঁড়ি ব্যবহার ৷ একেকটি গুঁড়ি বিক্রি হয় ১৫০ টাকা থেকে ২৫০ টাকা ৷ কাঠের গুঁড়ি প্রস্তুত করার ছবিটি আজ রোববার ফরিদপুরের ভাঙ্গা সদরের নওয়াপাড়া এলাকা থেকে তোলা ৷ ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৪ / ১৬
ঈদুল আজহায় কোরবানির উপলক্ষে বরিশাল নগরের হাটখোলার কামার পট্টিতে দা, বটি, চাপাতি, ছুরি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কামাররা ৷ ছবিটি আজ রোববার সকাল এগারোটায় তোলা ৷ ছবি: সাইয়ান, বরিশাল

১৫ / ১৬
দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছে কোরবানির পশু ৷ বৈরী আবহাওয়ার কারণে বিড়ম্বনায় পড়েছে পশু ব্যবসায়ীরা ৷ ছবিটি আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকা থেকে তোলা ৷ ছবি: জিয়া ইসলাম

১৬ / ১৬
টানা বৃষ্টিতে রাজধানীর অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি ঢুকে পড়েছে একটি খাবারের দোকানে। ছবিটি রোববার দুপুরে ঢাকার বিজয়নগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম