এক ঝলক (২০ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
সন্তান লালনপালনে এগিয়ে আসতে হবে বাবাকেও। আর প্রশিক্ষণ থাকলে কাজটা সহজেই করা যায়। জাপানের টোকিওতে ইকুমেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাবাদের এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

২ / ২৪
মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে এসব যান। ছবিটি গতকাল সোমবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়ক থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৪
জাপানের দক্ষিণাঞ্চলে আজ মঙ্গলবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে সড়কে পানি জমেছে। ছবি: রয়টার্স

৪ / ২৪
কচুপাতায় পানি টলমল। ছবিটি গতকাল সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ছবিটি আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মির্জাপুর বাইপাস থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন

৬ / ২৪
রোদের মধ্যে ছাতা নিয়ে স্কুল থেকে ফিরছে এক শিশু। ছবিটি সম্প্রতি বাগেরহাটের দিঘরাজ এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৭ / ২৪
গাছগাছালির মাঝে এক ফিঙে। ছবিটি গতকাল সোমবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৮ / ২৪
কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবিটি গতকাল সোমবার দেশটির রাজধানী হাভানা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৪
সবুজ অরণ্যে রংধনুর ছটা। ছবিটি রোববার বিকেলে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই মৌজার শীলছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা।

১০ / ২৪
পথচারীদের হাঁটার অধিকার নিশ্চিত করার দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকটি সংগঠন মানববন্ধন করে। ছবি: জিয়া ইসলাম

১১ / ২৪
গাঢ় লাল পাউডার পাফ ফুল। ছবিটি সম্প্রতি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১২ / ২৪
রংপুরের তাজহাট জমিদার বাড়ির পুরো পুকুরে ফোটা পদ্মফুল। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মোছাব্বের হোসেন

১৩ / ২৪
অষ্টাদশ শতাব্দীতে পাবনার সবচেয়ে বড় জমিদার রায় বাহাদুর বনমালী রায়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই ভবন। জেলা শহরের প্রাণকেন্দ্রে নান্দনিকতা ও স্থাপত্যের এ অনন্য নিদর্শনটি তাড়াশের রাজবাড়ী নামেও পরিচিত। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় অনন্য এ নিদর্শনটির সামনে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৪ / ২৪
বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরে নামার চর বস্তির দুটি ঘর থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা যৌথ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরের দিকে তোলা। ছবি: সাইয়ান

১৫ / ২৪
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার বাকি আর কয়েক দিন। তাই প্রতিমা গড়ার কাজে দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের বকচর লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৬ / ২৪
করমচা গাছে ফুল থেকে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে দুই প্রজাপতি। ছবিটি আজ মঙ্গলবার বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৪
খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে এবার কলার উৎ​পাদন বেশ ভালো হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে চাষিরা এসব নিয়ে আসেন গুইমারা হাটে। স্থানীয় বাজারে এক চরি ৭০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। এরপর এসব কলা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। ছবিটি আজ মঙ্গলবার সকালে গুইমারা উপজেলার গুইমারা বাজার থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৮ / ২৪
এই রোদ, এই বৃষ্টি। বরিশাল নগরে আজ মঙ্গলবার রৌদ্রোজ্জ্বল সকালে হঠাৎ​ করে ঝুম বৃষ্টি শুরু হয়। আচমকা এ বৃষ্টিতে বেশ ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। ছবিটি নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে তোলা। ছবি: সাইয়ান

১৯ / ২৪
তনু হত্যাকাণ্ডের ছয় মাস উপলক্ষে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ। ছবি: প্রথম আলো

২০ / ২৪
মাথায় প্রচণ্ড আঘাত নিয়ে হাসপাতালের ভর্তি হন শিপন। টঙ্গীর টাম্পাকো কারখানার অগ্নিকাণ্ডে মাথায় প্রচণ্ড আঘাত পান শিপন। তিনি টাম্পাকোর প্রিন্ট সেকশনে কাজ করতেন। ওই দিনের কোনো স্মৃতি তিনি মনে করতে পারেন না। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার পর কর্তৃপক্ষের কেউ তাঁদের খোঁজখবর নেননি। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ মঙ্গলবার দুপুরে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২১ / ২৪
টাম্পাকো দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে আমিনুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন লাগার পরপরই তিনি পাঁচতলা থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান। স্বজনেরা জানান, দুর্ঘটনার পর ওই প্রতিষ্ঠানের কেউ তাঁদের খোঁজখবর নেননি। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

২২ / ২৪
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে। মহাসড়ক পুলিশের মতে দ্রুত গতিতে যানবাহন চলাচল ও ট্রাফিক আইন না মানাই এর প্রধান কারণ। এ বিষয়ে সচেতন করার লক্ষ্যে গতি নির্ণায়ক যন্ত্র নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ মঙ্গলবার পুলিশ অভিযান পরিচালনা করে। ছবি: এমদাদুল হক

২৩ / ২৪
পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে নেমেছেন এর অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ। তাঁরা মূলত এই ব্যাংকে একীভূত হওয়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী। আজ মঙ্গলবার সকাল থেকে তাঁরা চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। ছবি: আবদুস সালাম

২৪ / ২৪
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক নির্মাণের সময় রাজধানীর যাত্রাবাড়ীর জিয়া পার্কটি দীর্ঘদিন অব্যবহৃত ছিল। নির্মাণসামগ্রী সরানোর পরও পার্কটি পরিত্যক্ত পড়ে আছে। এটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবিটি গতকাল সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম