টেকনাফের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতে খাবার পানির তীব্র সংকট চলছে। শিবিরে বিতরণ করা খাবার পানি নিয়ে তাঁবুতে ফিরছেন এক রোহিঙ্গা। ছবিটি মঙ্গলবার টেকনাফের হোয়াইকাং পুটিবনিয়া রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
২ / ১৬
ঝিঙে ফুলের কলির ছবিটি বুধবার খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার হাচুকপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৩ / ১৬
রাজধানীতে আজ বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝরে। বৃষ্টি থেকে বাঁচতে শিশুরা ডাস্টবিনের আড়ালে গুটিসুটি মেরে বসে আছে। ছবিটি দুপুরে হাতিরঝিলের মধুবাগ অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৪ / ১৬
সবুজ পাহাড়ে ফুটেছে রাধাচূড়া। ছবিটি মঙ্গলবার খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৫ / ১৬
জাতির উদ্দেশে মঙ্গলবার ভাষণ দেওয়ার পর মঞ্চ ছাড়ছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি। ছবি: রয়টার্স
৬ / ১৬
সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীতে উন্মুক্তভাবে পরিবহন ও খালাস করা হয় ভারত থেকে আমদানি করা কয়লা। এতে হুমকির মুখে পড়েছে নদীর পরিবেশ। ছবিটি শনিবার তোলা। ছবি: সাইফুল ইসলাম
৭ / ১৬
নরওয়েতে ইউসিআই সাইকেলিং রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপসে অংশ নেওয়া পোল্যান্ডের এক প্রতিযোগী। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
৮ / ১৬
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সাইফুল ইসলাম
৯ / ১৬
রংপুর থেকে চাল নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে কাভার্ড ভ্যানটি। ছবিটি আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর এলাকা থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন
১০ / ১৬
পড়ন্ত বেলায় মাছ ধরতে জাল দিয়ে জলাশয়ে নেমেছেন শৌখিন মাছ শিকারিরা। ছবিটি মঙ্গলবার বগুড়া সদর উপজেলার শেখেরকোলা সামুন্দার জান এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১১ / ১৬
স্কেটিংয়ে ভর করে সড়কের পাশ দিয়ে কাজে যাচ্ছে ১১ বছরের আরিফ আউয়াল। সে খুলনায় নিউমার্কেটের একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করে। ছবিটি বুধবার খুলনা নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৬
সিলেটে বুধবার দুপুরের ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগরের পাঠানটুলা এলাকা তোলা ছবি। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৬
বুধবারের ঘণ্টা খানেকের বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। ছবিটি বুধবার ধানমন্ডির রাপা প্লাজার সামনের সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৪ / ১৬
এবার নৌকায় চড়ে দেবী দুর্গার মর্ত্যে আগমন। দেবী দুর্গাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। কুমিল্লা নগরের মনোহরপুর শ্রীশ্রী রাজেশ্বরী কালীবাড়িতে প্রতিমাকে রঙে রঙে সাজিয়ে তুলছেন শিল্পী। ছবিটি বুধবার তোলা। ছবি: এমদাদুল হক
খাগড়াছড়ি শহরের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের দুর্গাপ্রতিমা রং করতে ব্যস্ত এক প্রতিমাশিল্পী। এই পূজামণ্ডপের বিশেষত্ব শুভ্রতা। পুরো মণ্ডপে সাদা রং করা হয়েছে। ছবিটি বুধবার তোলা। ছবি: নীরব চৌধুরী